সাপাহারে আ’লীগ সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম উত্তোলন

উপজেলা পরিষদ নির্বাচন
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর প্রথম ধাপে তফসীল ঘোষণার পর নওগাঁর সপাহার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
গত বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জননেতা শাহজাহান হোসেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্তিত হয়ে তিনি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম এর নিকট থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। উল্লেখ্য যে এবারে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান  আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন নির্বাচনে প্রতিদন্দিতার ঘোষনা দিলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নওগাাঁ- ১ এর এমপি মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে ভোটের আগেই ভোট করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়। এ সময় তৃনমুলের ভোটে সাধারন সম্পাদক শাহজাহান হোসেন জয়লাভ করেন। এর পর তিনি তৃন মুলের নেতা হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে মাঠ পর্যায়ে ব্যাপক গণ সংযোগ শুরু করেন। পরবর্তি সময়ে দলের হাই কমান্ড থেকে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুর কে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়।  এ নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চরম উৎকন্ঠা ও উত্তেজনাকর অবস্থার সৃষ্ঠি হয়। অপর দিকে তৃন মুলের দাবীর প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকার সিদ্ধান্ত গ্রহন করেন ও উপজেলার তৃণ মুল পর্যায়ের নেতাকর্মী,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ সহ স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ কে সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে বুধবার মনোনয়ন ফরম উত্তোলন করেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৮ ফেব্র“য়ারী, বাছাই ২০ফেব্র“য়ারী, প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৭ ফেব্র“য়ারী,আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ করা হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget