নিজস্ব প্রতিবেদন, নওগাঁ: নওগাঁয় কর্মরত টেলিভিশন
সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’-এর
মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা
হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত এক
বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের কমিটির মেয়াদ
দুই বছর আগেই শেষ হলেও দীর্ঘ সময় ধরে কার্যকরী কমিটির কোনো তৎপরতা না থাকায়
সংগঠনের গতিশীলতা ফেরাতে এই সভার আহ্বান করা হয়।
সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চ্যানেল আই এর প্রতিনিধি মোঃ কায়েস
উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট
টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় সংবাদ এর প্রতিনিধি এম.আর. রকি,
যমুনা নিউজ এর স্টাফ রিপোর্টার শফিক ছোটন, জিটিভি’র প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ
পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইন এর প্রতিনিধি
রিফাত হোসাইন সবুজ সহ প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন কমিটি অকার্যকর থাকায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। নওগাঁর সকল টিভি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দ্রুত নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জরুরি।
আলোচনা
শেষে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে মোঃ মোফাজ্জল হোসেনকে আহবায়ক এবং আশরাফুল ইসলাম
নয়ন ও মোঃ আব্বাস আলীকে সদস্য করে ৩ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটি আগামীতে নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন
সাংবাদিকদের সমন্বয়ে একটি আধুনিক ও শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে কাজ করবে
বলে সভায় জানানো হয়।

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন