অক্টোবর 2026
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 665 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4858 দেশজুড়ে 42 ধর্ম 3488 নওগাঁ 15 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 4 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2859 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ডিবির একটি আভিযানিক দল ছাতড়া বাজারের একটি স্যানিটারী কারখানার সামনে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৪৩) ও মোঃ বাবুল ইসলাম ওরফে বাবুকে (৩৮) আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুলের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আসামি বাবুল উক্ত মাদক বিক্রয়ে তাকে সহায়তা করছিলেন।

একই দিনে দ্বিতীয় অভিযানে ছাতড়া বিলের যাত্রী ছাউনীর সামনে থেকে মোঃ হাফিজুল ইসলাম (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৩৬) ও মোঃ রনি হাসানকে (২৪) আটক করা হয়। এ সময় হাফিজুলের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। অন্য দুই আসামি দেলোয়ার ও রনি তাকে ট্যাবলেটগুলো বিক্রিতে সহায়তা করছিলেন বলে জানায় পুলিশ।

এ দুই পৃথক ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তারেক রহমানের জাতিসংঘে ভাষণ উপলক্ষে নওগাঁয় আইনজীবীদের আনন্দ মিছিল

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ায় নওগাঁয় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ বার ইউনিটের উদ্যোগে বার ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বার ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংগঠনের জেলা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি  অ্যাডভোকেট আবু জাহিদ মোহাম্মদ রফিকুল আলম, যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক  অ্যাডভোকেট মোর্তজা মহাতাব উদ্দিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাকারিয়া হোসেন বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রেখে দেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।"

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিশ্বশান্তি, মানবিকতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপের পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরেছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সরকারের এই কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget