Articles by "বিএমএসএফ"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 630 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4823 দেশজুড়ে 42 ধর্ম 3454 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2824 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 86 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে
ঢাকা, বৃহস্পতিবার, ৭মে, ২০২৬ খ্রী: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭মে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিকদের দাবি সমাবেশে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার এবং প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। ৫৫ বছরের ইতিহাসে সাংবাদিকদের অধিকার মর্যাদাতো দূরের কথা সবকিছুতেই তাদের বঞ্চিত করা হয়েছে। সাংবাদিকতা পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে কোনো সরকার এগিয়ে আসেনি বরং তাদেরকে প্রতিপক্ষ মনে করছে। সরকার গুলো সবসময় কথার ফুলঝুরি দিয়ে আর জাতির বিবেক বলে এদেরকে ঘুম পড়িয়ে রাখে। সাংবাদিকরা এবার জেগেছে। তাদের দমিয়ে রাখা যাবেনা, অধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা কী চায় তা রাষ্ট্রের পক্ষে সরকারকে শুনতে হবে এবং এ ব্যাপারে দায়িত্বশীল ভুমিকা নিতে হবে। সমাজের নানা পেশাজীবীদের দক্ষতা, মর্যাদা এবং রুটিরুজির নিশ্চয়তায় রাষ্ট্রের সরব ভুমিকা রয়েছে। কিন্তু সাংবাদিকদের প্রশ্নে রাষ্ট্র নীরব, যা দূ:খজনক। তবে সরকারের তথ্য মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিকদের তালিকা, সুরক্ষা আইন নিয়ে কথা বলছেন তাকে আমরা স্বাগত জানাই। প্রধান মন্ত্রী এবং তথ্য মন্ত্রীকে সাংবাদিকদের সমস্যার কথা সরাসরি শুনতে হবে। মুষ্টিমেয় কিছু কুলীন সাংবাদিকের কথা শুনলে হবেনা। কতিপয় কুলীন সাংবাদিক এবং আমলাদের কথামত বিগত সরকার ৭ বছর ধরে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করছিল কিন্তু তা আলোর মুখ দেখাতে পারেনি। কুলীন সাংবাদিকদের কথাতো এ যাবত শুনেছেন, এখন ৬৩ জেলার সাংবাদিকের কথা শুনুন, তাদের কী সমস্যা? তাদের দাবি কি?
সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে

নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবশ্যই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবির কথা শুনতে হবে। এতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি হবে। পুরানো ধাঁচের সাংবাদিকতা চলবেনা। গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে মিডিয়া এবং সাংবাদিক সংগঠন গুলোকে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে দেশ ও জনগনকে বিভ্রান্তি করা যাবেনা। যা ইতিমধ্যে তথ্য মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন। যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। সাংবাদিকতা পেশার উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়ে রাখা যাবেনা। ইতিপূর্বে বহুবার আইন প্রণয়ন করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল, নতুন করে কেউ যেনো তা না করে । এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবি গুলো শুনে সংসদে উত্থাপন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ৫৫ বছরের এই দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের কোনও দাবি, অধিকার আজও পূরণ হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহবান জানান। সারাদেশের সাংবাদিকদের অংশগ্রহণে দাবি সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা গুলো বলেছেন। 

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশ, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান জানান। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিকদের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, আরজেএফের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হোসেন, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন। 

সমাবেশে আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু,  সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, আব্দুল বাতেন বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির নেতা সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, মাহবুবুর রহমান হিরু, সদস্য জামাল হোসেন, শাওন বাঁধন, আসমা আক্তার, মৌসুমি আক্তার, রোজি আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, রোমানা সানজু, খিলক্ষেত প্রেস ক্লাব সভাপতি হাবিব সরকার স্বাধীন, বিএমএসএফের ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, নারায়নগঞ্জ বন্দর শাখার সাধারণ সম্পাদক জিকে রাসেল, বরগুনা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, কুমিল্লার আব্দুল কাদের অপু, লক্ষ্মীপুর জেলা শাখার ফারুক আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। 

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রমনা পার্কে গিয়ে শেষ হয়।


নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ সকালে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে এই শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র্যা লি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ সকালে এই কর্মসূচি পালিত হয়।


শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল থেকে মে পর্যন্ত পালিতদশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায় করা। সাংবাদিক নেতৃবৃন্দ জানান, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন পাস এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ এখন সময়ের দাবি। এই গণমাধ্যম সপ্তাহের মাধ্যমে তারা দেশের সকল স্তরের সাংবাদিকদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শোভাযাত্রাটি মহান মে দিবসের চেতনার সাথে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মুক্তির মোড় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাঁখার সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতা জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা টিভি ও আজকালের খবরের জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন, আজকের দর্পণ প্রতিনিধি ফয়সাল আহমেদ, মোহনা টিভির হাবিবুর রহমান, গণমানুষের আওয়াজের জাহিদুল হক মিন্টু,স্বদেশ বিচিত্রার রাকিব রেজা, দৈনিক সোনালী খবরের সাইদুল ইসলাম হেলাল, দৈনিক ঘোষণার মোস্তফা আলী, নিউজ টুয়েন্টি ওয়ানের মাসুদ রানা, প্রতিদিনের কাগজের নাজমুল হক প্রমূখ

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ২০ জুনের পর হতে জেলাধীন সকল উপজেলা শাখাঁ কমিটি গঠন ও জেলায় শাঁখায় নতুন সদস্য অন্তভূক্তি করণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা

আজকের দেশ সংবাদ ডেস্ক : দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকি কলম বিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন সহ ১৪ দফা দাবিতে ৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে এ ঘোষণা করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। তিনি পেশার দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় কলম বিরতি পালনের জন্য সারা দেশের সাংবাদিক সহযোদ্ধা বন্ধুদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা-

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সহ- সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনজুর হোসেন ঈসা,

সহ- সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, জি কে রাসেল, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, আইটি উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম রোহিত, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলার নেত্রী মরিয়াম আক্তার মারিয়া, বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওয়াসেফ উদ্দিন আহমেদ, বরগুনা জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রাজা, সাকিব জামাল, যশোরের সেলিম রানা, চাঁদপুরের শাহারুখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় প্রতিনিয়ত টোকাইয়ের দ্বারাও সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের তালিকা না থাকায় ভুয়া সাংবাদিক, হলুদ ও অপ-সাংবাদিকতার মত কালো অধ্যায় পেশাটিকে কুরে কুরে খাচ্ছে। সাংবাদিক নিয়োগ নীতিমালা না থাকার ফলে রাজনৈতিক নেতা কিংবা টোকাইদের ফোনেও সাংবাদিকদের চাকরি চলে যায়। এভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যম চলতে পারে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়ন হলে সাংবাদিকদের পেটের ক্ষুধা ,কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষা পাবে বলে বক্তারা মনে করেন।

সাংবাদিক নির্যাতন হামলা মামলা সহ দাবি আদায়ে কলম বিরতির ঘোষণা

নেতৃবৃন্দ উদাহরণস্বরূপ বলেন সাংবাদিকদের সাথে রাষ্ট্র সব সময় বিমাতাসুলভ আচরণ করছে। গণমাধ্যম সপ্তাহের নামে সাংবাদিকরা নয় বছর ধরে একটি সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির চেয়েও পায়নি। তারা বলেন দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহসহ অগণিত দিবস রয়েছে। সে সকল সপ্তাহ এবং দিবস আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হয়। অথচ সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও বাংলাদেশে হয়না,এটি গণমাধ্যমের জন্য অমর্যাদার দুঃখজনক এবং এটি কি বিমাতাসুলভ আচরণ নয়?

দেশ গঠনের ৫৪ বছর সময়ে দাড়িয়ে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা চরম দুঃখ, কষ্ট, বেদনা এবং লজ্জার। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরূজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন রাকলেও তার কোন প্রকার সুরাহা নেই , আমরা এসবের সুরাহা চাই।

 সেই সাথে সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে নওগাঁয় বিএমএসএফ এর মানববন্ধন

বিএমএসএফ, নওগাঁ অফিস : সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সাথে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। 

 
শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে আজ সোমবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সংগঠনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নওগাঁ জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ সহ অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, শুক্রবার সংবাদ করতে গেলে সান্তাহার জিআরপি থানার কনষ্টেবল নূরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য শফিক ছোটনকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে অন্যায় আচরণ করেন। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দ্রæত শাস্তির দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

নিজেস্ব প্রতিবিদক : সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সাথে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়।  

শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে সোমবার বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের সভাপতি বিজয় টিভি নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সংগঠনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নওগাঁ জেলা প্রতিনিধি উত্তাল মাহমুদ সহ অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, শুক্রবার সংবাদ করতে গেলে সান্তাহার জিআরপি থানার কনষ্টেবল নূরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য শফিক ছোটনকে সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে অন্যায় আচরণ করেন। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দ্রæত শাস্তির দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

মোফাজ্জল হোসেনকে পুনরায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় নওগাঁ জেলা বিএমএসএফ এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন

মো: মোফাজ্জল হোসেনকে পুনরায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নওগাঁ জেলা বিএমএসএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মোফাজ্জল হোসেন বিজয় টিভি, ভোরের পাতা ও ডেইলি পিপলস টাইমের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছে। তিনি প্রতিষ্ঠা লগ্নথেকেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটিতে এবারও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বিগত বছরগুলোতে তিনি নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে সহায়তা করেছেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে ১৪ দফা দাবি আদায়ের লক্ষে একনিষ্ঠভাবে কাজ করে আসছেন।

সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করছে  আমু

নিউজ ডেস্ক : সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন,"সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধবনেত্রী। তিনি সাংবাদিকদের কল্যানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন এবং সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন"। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব হল রুম  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগে পদার্পণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়াল) তিনি এ কথা বলেন। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, বিএমএসএফ'র আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পী সরদার।

সরকার সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করছে  আমু


সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। 

সভায় সারাদেশের সাংবাদিকদের প্রস্তাব সমর্থনে আহমেদ আবু জাফরকে সভাপতি ও আমাদের সময় প্রতিনিধি মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়া যুগে পদার্পণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনাসভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণ সনদ বিতরণ ও রতন সরকার স্মৃতিপদক প্রদান করা হয়। 

বিএমএসএফ'র ট্রাস্টি বোর্ডের  প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার বক্তব্যে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। 

সভায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক খান, আমির হোসেন, সাবেক সহ সভাপতি মোফাজ্জল হোসেন , জিয়াউদ্দিন তাওহীদ,সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, কুমিল্লা জেলা সভাপতি জসিম উদ্দিন চাষী, নরসিংদী জেলার সভাপতি মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি আব্দুল হাকিম রানা,  গাজীপুর জেলা সভাপতি আব্দুল হামিদ খান, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, পটুয়াখালী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আমির হোসাইন, বগুড়া জেলা সভাপতি মমিনুর রশিদ শাইন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রহিত, ফেনীর কাজী নোমান, ঝালকাঠির এস এম রেজাউল করিম, নোয়াখালী জেলার সভাপতি মানিক ভূঁইয়া, শ্রীপুর শাখা সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক বাতেন বাচ্চু, টেকনাফ শাকার সাধারণ সম্পাদক আরাফাত সানি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল হক আকন প্রমূখ।

 এ সময় সদ্যপ্রয়াত সাংবাদিক রতন সরকারের ভাই কনক দ ওয়াজেদ, কক্সবাজারের  নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা, জামালপুরের শেলু আকন্দ ও রাজবাড়ীর পাংশার নির্যাতিত আবুল কালাম আজাদ নির্যাতনের চিত্র তুলে ধরেন।

 

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ জেলা প্রতিনিধি : কেক কাটা ও আলোচনা সভা, মেয়াদোত্তীর্ণ কমিটির ভেঙ্গে দেয়া ও আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) সন্ধায় জেলা শহরের মুক্তির মোড়ে জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত সমাবেশে বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন সভাপতিত্ব করেন।

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএমএসএফ-এর নওগাঁর সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম  নয়ন, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী সাঈদ টিটো প্রমুখ।

এসময় সভাপতি বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ আবু জাফর সারাদেশে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন। আজ সে সংগ্রামের একাদশ বার্ষিকী উৎযাপিত হচ্ছে। নওগাঁ জেলা শাখাও এলাকার নির্যাতিত সাংবাদিকদের পক্ষে মানববন্ধন, আইনী সহায়তা প্রদান ও অন্যান্য সহযোগীতা দিয়ে আসছে।

সভাপতি আরো বলেন, “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে। এই সংগঠনে কোন চাঁদাবাজের স্থান নেই। জেলার মহাদেবপুর শাখায় বিএমএসএফের নামে চাঁদাবাজী ও সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএমএসএফ নওগাঁ জেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সভাপতি কমিটি ভেঙ্গে দিয়ে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে রয়েছেন আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্য মাহমুদুন নবী বেলাল, এ,কে, সাজু, আব্বাস আলী, উত্তাল মাহমুদ, ইউনুস আলী ফাইম ও তৌফিক তাপস। পরে সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয়।

এর আগে কেক কাটায় অংশ নেন, জেলা বিএমএসএফের একে সাজু, আব্বাস আলী, ইউনুসআলী ফাই, তৌফিক তাপস, ফয়সাল আহম্মেদ, জাহিদুল ইসলাম মিন্টু, সুবির দাস, রাকিব রেজা, রিফাত হাসান, আত্রাই শাখার সভাপতি উত্তাল মাহমুদ, যায়যায়দিনের মহাদেবপুর প্রতিনিধি ইউসুফ আলী সুমন, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহযোগী সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ। 

 

সাংবাদিক রুবেল হত্যার একবছর; তদন্তে নেই অগ্রগতি: বিএমএসএফ

ঢাকা, শুক্রবার, ৭ জুলাই,২০২৩: কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যা মামলা; গত এক বছরেও হত্যা রহস্য উন্মোচন হয়নি। মামলা তদন্তে কোন অগ্রগতি নেই। দুশ্চিন্তায় আছেন রুবেলের পরিবার। দীর্ঘ একবছরেও এ পরিকল্পিত হত্যাকাণ্ডে কোন অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিএমএসএফ। 

সংগঠনটি দাবি করছে কুষ্টিয়ার প্রভাবশালী এক ঠিকাদারের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে। পুলিশ যেকোনো রহস্যজনক কারণে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দিকে পা বাড়াচ্ছে না। ওই ঠিকাদার দেশের বাইরে থেকে তার লেলিয়ে দেয়া বাহিনী দ্বারা ঠান্ডা মাথায় হত্যাকান্ডটি সংগঠিত করে। কুষ্টিয়ার অনেক সাংবাদিকরা ওই প্রভাবশালী ঠিকাদার ও তার লালিত বাহীনির লোকজনের কারণে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। পাবনার ঈশ্বরদী উপজেলায় লক্ষ্মীকুণ্ডা নৌ থানা পুলিশ মামলাটির তদন্ত করছেন। মামলাটির ক্লু উদঘাটনের জন্য সিআইডি কিবা উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন বাহিনীকে দিয়ে তদন্তেরও দাবি করছে সংগঠনটি। 

নিখোঁজের ৫ দিন পরে গত বছরের গতবছর ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন ৮ জুলাই ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজা শেষে নিহত সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন করা হয়।

এরআগে ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এসময় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে নিখোঁজের ৫ দিন পরে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ৮ জুলাই রাতে কুমারখালী থানায় রুবেলের চাচা মিজানুর রহমান মেজর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, যে কোন সাংবাদিকের মামলার ক্ষেত্রে তদন্তে গাফিলতি পুরাতন কোন ঘটনা নয়।। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৯৯ বারের মতো পিঁছিয়েছে, যা দেশের ইতিহাসে বিরল। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় ৩৯ জন সাংবাদিক হত্যার শিকার হলেও অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার তদন্তে গাফিলতি, দুর্বল চার্জশীটের কারণে বিচারে ভালো কোন ফলাফল পাওয়া যায়নি দ্রুত সময়ের মধ্যে রুবেল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার প্রতি আহবান জানানো হয়, নচেৎ দেশব্যাপী প্রতিবাদ -প্রতিরোধ গড়ে তোলারও হুশিয়ারী উচ্চারণ করা হয়।

বাজেটে গণমাধ্যম ও সাংবাদিক সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবি

ঢাকা,বুধবার,১৬ মে, ২০২৩: আগামী বাজেটে গণমাধ্যমের জন্য বিশেষ বরাদ্দের দাবি করা হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন ও দক্ষ করে গড়ে তোলা উচিত। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা ও কল্যাণ খাতে সরকারের পক্ষ থেকে এ দাবি করা হয়। সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব খাতে বরাদ্দ রাখা হলে পেশার সাথে জড়িত সাংবাদিকরা ভবিষ্যতে দক্ষ হয়ে গড়ে উঠবে বলে সংগঠনটি বিশ্বাস করে। 

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
দেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিভিন্ন গোত্রের অসাধু,দূর্ণীতিবাজ,সন্ত্রাসী লোকজন দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে দরকার অর্থনৈতিক মুক্তি। তাই গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষার জন্য আগামী বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করছি। আমরা আশা করবো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থরক্ষায় দাবিটি অনুমোদন করবেন।


শ্রীপুর, গাজীপুর, শুক্রবার, ২৩ডিসেম্বর, ২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে ভূমিকা নিতে হবে। মহান জাতীয় সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে সাংবাদিকদের নিরাপত্তা দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মিডিয়া গুলোর প্রতি আহ্বান জানানো হয়।

তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন। এ পরিস্থিতি থেকে সাংবাদিকদের উত্তরণের পথ কেবল রাষ্ট্রই বাতলে দিতে পারেন। দেশ স্বাধীনের ৫১টি বছর অতিবাহিত হলেও এখনো সাংবাদিক নিয়োগ-নীতিমালা সাংবাদিক সুরক্ষা আইন সহ গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবামাস উপলক্ষে শুক্রবার ২৩ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় গাজীপুরের শ্রীপুরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেছেন।

 সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর শাখার সভাপতি নাজিম উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় পরিষদ সদস্য এস এম সোহেল রানা, আরটিভি প্রতিনিধি রায়হান আকন্দ, সাংবাদিক কল্যাণ সংস্থার গাজীপুরের সভাপতি মাহফুজ ইকবাল, এশিয়ান টিভি র জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিএমএসএফ সভাপতি শফিউল্লাহ আনসারী, শ্রীপুর সদর প্রেস ক্লাব সভাপতি হাদিউল মোড়ল, শ্রীপুর সাংবাদিক সমিতির সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ জসিম।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুজন মাহমুদের সঞ্চালনায় অনন্যের মধ্যে বক্তব্য রাখেন বিএমএসএফের সহ-সভাপতি মহিদুল আলম চঞ্চল, ভালুকা শাখা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ,আতিকুল ইসলাম পরান প্রধান, স্নিগ্ধা প্রধান, সাইফুল ইসলাম, কামাল পারভেজসহ
 নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

বিএমএসএফ রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনেই পরিচালিত হচ্ছে

কুষ্টিয়া, শুক্রবার ৯ ডিসেম্বর , ২০২২ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনে পরিচালিত একটি জাতীয় সংগঠন। দেশের নিবন্ধিত বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন আইনে পরিচালিত হয়, তেমনি বিএমএসএফও রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনে পরিচালিত হচ্ছে। বিএমএসএফ তার নিজস্ব নিবন্ধিত গঠনতন্ত্র অনুযায়ী ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হবে,এর বাইরে যাবার কোন সুযোগ নেই। বাংলাদেশ মফস্বলের সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেছেন সংগঠন নিয়ে সাংবাদিকদের স্বার্থ রক্ষার বাইরে যাবার কোন সুযোগ নেই। যারা বিএমএসএফকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করছেন ,তাদের স্থান বিএমএসএফের মাঝে হবে না।

বিএমএসএফ রাষ্ট্রের প্রচলিত ট্রাস্টি আইনেই পরিচালিত হচ্ছে

সাংবাদিকবান্ধব বিএমএসএফের মাঝে রাক্ষুসে সাংবাদিকদের স্থান যেমন অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না। বিএমএসএফ অতীতের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী দাবি করে নেতৃবৃন্দ বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিগত ১১ বছর ধরে কাজ করছে, আগামীতে যেকোনো প্রয়োজনে কুষ্টিয়ার সাংবাদিকরা পাশে থাকবে।


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি ও জাতীয় পরিষদ নেতা যথাক্রমে হাসিবুর রহমান রিজুর সভাপতিত্বে ও সম্পাদক নুরুন্নাহার সীমার সঞ্চালনায় সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার রাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।


বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান রিজু সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবূ মনি এলিন, প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সদস্য এস এস রুশদী, আলামিন খান, রাব্বি মিশুক সাহারিয়া ইমরান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু বিএমএসএফ ঘোষিত চৌদ্দ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget