Articles by "নওগাঁ"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে- সাংসদ জাহিদুল ইসলাম

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়; ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়তে হলে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। 

সোমবার বিকালে নওগাঁ সদর উপজেলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরোও বলেন, তরুণ প্রজন্মকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তাই আমাদের শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে। 

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে  নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু' সহধর্মিণী হোসনে আরা পঞ্চ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমি সুপারভাইজার এস. এম ওয়াজেদ আলী,নওগাঁ জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু, নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বার্ষিক সাহিত্য- সাংস্কৃতি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

নওগাঁয় ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ কবিতা আবৃত্তি, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় যাত্রা শুরু করলো দেশের অন্যতম ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’। সোমবার বেলা ১১টায় জেলা শহরের ফুড প্যালেস কনভেনশন সেন্টারে এশিয়া পোস্ট নওগাঁ ইউনিট এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

নওগাঁয় ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর শুভ উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস নওগাঁর উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান ডিজিটাল গণমাধ্যমের ভিড়ে এশিয়া পোস্ট বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে এই প্ল্যাটফর্মের নিজস্ব 'ফ্যাক্ট চেক' ব্যবস্থা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথকে আরও সুগম করবে এবং অপসাংবাদিকতা রোধে সহায়ক হবে।



চ্যানেল ২৪ এর সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান , পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম (ওসি) সাহাবুদ্দিন , জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক শফিক ছোটন, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়োশানের আহবায়ক মোফাজ্জল হোসেন, কালের কন্টের সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম তালুকদার, জেলা এনসিপি যুগ্ম আহবায়ক দেওয়ান মাহাবুবুর সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শামীনুর রহমান শামীম, সামাজ সেবক ও মানবাধিকার কর্মী নাইস পারভিন, এশিয়া পোস্ট নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগ  সহ জেলার সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বর্ষীয়ান সাংবাদিক কায়েস উদ্দিন তার দরাজ কণ্ঠে একটি কবিতা আবৃত্তি করে এশিয়া পোস্টকে উৎসর্গ করেন।

 

নওগাঁয় ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌড়াপাড়া গ্রামের নিয়ামতপুর-ধানসূরা আঞ্চলিক মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। এসময় ওই রাস্তা দিয়ে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। পরে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর দেহ তল্লাশি করে পৃথক দুইটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।

নওগাঁয় ২০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালুয়াচরি গ্রামের মোঃ মেছের আলীর ছেলে মোঃ মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই থানার আলহাজ্ব আহমেদ আলী বিশ্বাসের টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা শিকার করেছেন যে, তারা বিক্রয়ের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য বহন করে নিয়ামতপুর থানা এলাকায় নিয়ে আসছিলেন। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিয়ামতপুর থানা পুলিশ।


সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না; ফলোআপ সংবাদ প্রকাশে সাংবাদিকের গুরুত্বারোপ

ঢাকা, শনিবার, মে, ২০২৬ খ্রী: সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এদের ছেড়ে দিতে নেই। আপনারা সাংবাদিক, প্রতিনিয়ত অন্যায় -অপরাধের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে কলম চালিয়ে বন্ধ করা যাবেনা। স্পর্শকাতর এবং আলোচিত ঘটনা গুলো ফলোআপে রাখতে হবে। বিচারের কাঠগড়ায় এনে বিচার না হওয়া পর্যন্ত সংবাদের সাথে লেগে থাকতে হবে। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ফলোআপ সংবাদ চোখে পড়েনা। অপরাধীদের বিচারের আওতায় আনতে ফলোআপ সংবাদের দিকে পেশাদার সাংবাদিকদের আগ্রহ বাড়াতে হবে। সংবাদের ফলোআপ না থাকায় অপরাধীদের সাহস বাড়ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিকদের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এ্যাবজার আহবায়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবির পক্ষে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চান। 



দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম বেশি গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি করা যাবেনা। রাজনৈতিক দল বা কোন ধরনের সরকারি সংস্থা হোক অথবা অন্য যে কেউই হোক তা থেকে বিরত থাকা উচিত। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে থেকে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছি। মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের শুরু মুক্তিযুদ্ধে আমাদের সবকিছু। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী যারা এখনো অনেক সময় মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার মত দৃষ্টতা দেখাচ্ছে। এটার জন্য দায়ী সকলে এবং সার্বিকভাবে সকল রাষ্ট্রনৈতিক দলকে কমবেশি দায়ভার নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধকে মানবিক মর্যাদায় জাগিয়ে তোলা। 

মাননীয় প্রধানমন্ত্রী একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। তার কারণ আমাদের অবস্থান আপনারা সকলেই জানেন। দেশের অস্তিত্বকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। 

বিশেষ অতিথি প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক . মো: অলিউর রহমান, পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান, এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আহবায়ক আহমেদ আবু জাফরএডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক সোহান, এডভোকেট .আবু তাহের, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগ্রত বাংলাদেশের রিফাত শিহাব উদ্দিন, মানবাধিকার খবরের সম্পাদক রোটা: রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget