আজকের দেশ সংবাদ

Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 663 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4856 দেশজুড়ে 42 ধর্ম 3487 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 4 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2857 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়েদেবীগঞ্জে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

পঞ্চগড়/নওগাঁ: বজ্রপাত রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মহাসংগ্রামে যুক্ত হলো এক অনন্য অধ্যায়। নওগাঁর দেশবরেণ্য বৃক্ষপ্রেমী, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল (তাল বেলাল)-এর ঐকান্তিক প্রচেষ্টায় সংস্থার সহায়তায় পঞ্চগড়ের দেবীগঞ্জের একঝাঁক তরুণের সামাজিক সংগঠনহিলফুল ফুজুল যুব সংগঠন-কে ,২০০টি তালবীজ এবং কয়েক শত শোভাবর্ধনকারী ফুলের চারা উপহার প্রদান করা হয়েছে। পরিবেশের সুরক্ষায় নিজের কাজের পরিধি নওগাঁ থেকে পঞ্চগড়ে বিস্তৃত করে মাহমুদুন নবী বেলাল এই সফল আয়োজন সম্পন্ন করেন।  উত্তরবঙ্গের দুটি ভিন্ন বিভাগের জেলার এই পরিবেশবান্ধব মেলবন্ধন দেবীগঞ্জের স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য দেশবরেণ্য বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের দু'পাশে প্রায় ৭৫ কিলোমিটার রাস্তায় তাল গাছসহ ব্যাপক হারে ফলজ, বনজ ওষুধি গাছ রোপণ করে সারাদেশে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়াও তিনি নওগাঁ শহরের ডিসি অফিস, এসপি অফিস, পাসপোর্ট অফিস, জেলাখানা, এলজিইডি, সড়ক বিভাগ, আধুনিক জেনারেল হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের চত্বর এবং রাস্তার মাঝখানের ডিভাইডারে দৃষ্টিনন্দনচার কালার চেরিফুল গাছ রোপণ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন প্রশংসা কুড়িয়েছেন।

এবার তাঁর সেই সবুজ বিপ্লবের ছোঁয়া পৌঁছাল পঞ্চগড়ের দেবীগঞ্জে।সম্প্রতি এই উপহারের তালবীজ চারা গ্রহণের সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সময় উপস্থিত ছিলেন

নওগাঁ  আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন  বাদশা, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন, ‘হিলফুল ফুজুল যুব সংগঠন-এর সদস্য সাজ্জাদ হোসেন, আসাদুজ্জামান নূর, আবু হাসান, মনিরুজ্জামান মানিক প্রমুখ।সংগঠনের নেতৃবৃন্দ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মাহমুদুন নবী বেলাল ভাইয়ের দেওয়া এই উপহারের তালবীজ ফুলের চারাগুলো পামুলী সরকার পাড়া থেকে ডাংগীরহাট পর্যন্ত সড়কের দু'পাশে যত্নসহকারে রোপণ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা দিন ধরে চলবে এই রোপণ কার্যক্রম। পরিবেশ রক্ষায় তাল বেলাল ভাইয়ের এই অনন্য অবদান দেবীগঞ্জের তরুণ সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুতই স্থানীয় প্রশাসন সুধীজনদের উপস্থিতিতে এই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

নওগাঁয় রাতভর মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫, কারখানা ধ্বংস


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: জনগণের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২০ (এক হাজার বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। একই সাথে চোলাই মদ তৈরির কারখানা বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। আজ রোববার পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাইকপাড়া (দফতরী পাড়া) গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া গ্রামের মৃত জগেন ভূইয়ার ছেলে সুকুমার চন্দ্র ভূইয়া সুমন ভূইয়া, মৃত জিতেন চন্দ্র ভূইয়ার ছেলে অনন্ত চন্দ্র ভূইয়া, মৃত সুভাষ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র ভূইয়া এবং সহিত ভূইয়ার ছেলে জয়ন্ত ভুঁইয়া।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ কাঁচামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ফয়সাল আহম্মেদ, নওগাঁ : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। 

রোববার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশে  ফতেপুর হতে হাঁপানিয়া পর্যন্ত ৭ কিলোমিটার খালের দুই ধারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী ও সংস্থার সদস্যদের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  সংসদ সদস্য তার  বক্তব্যে বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচীর ৫ বছরের ২৫কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন খালের দুই পাড়ে রোপণকৃত ১৪ হাজার গাছের চারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতঘরা গ্রামের ওই বাড়িতে হানা দিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়।
 
গ্রেফতারকৃত আসামিরা হলেন- নিয়ামতপুর উপজেলার তল্লা সর্বজান গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে রিপন পারভেজ (২৫), একই গ্রামের মো. সোহরাব প্রামানিকের ছেলে মো. সেলিম রেজা (২৫) এবং সাতঘরা গ্রামের মৃত শিবার ছেলে শ্রী সুতেষ (৬০)
 
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি, মজুদ এবং তা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
 
এই মাদক উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget