Articles by "রাজনীতি"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 619 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4813 দেশজুড়ে 42 ধর্ম 3443 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2813 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেবে না জামায়াত: নওগাঁয় শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজের ঠাঁই হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা দুর্নীতি পছন্দ করি না, বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেব না। যারা ব্যাংক ডাকাতি মামলার বাণিজ্য করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের ঐতিহাসিক .টিম মাঠে জেলা জামায়াতের আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে ভয়ের সংস্কৃতি ভেঙে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। মাইনোরিটি কার্ড ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা অতীতে সাঁওতালদের ওপর যে জুলুম করেছে তা মানুষ ভোলেনি। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের মর্যাদা নিরাপত্তা ঘর থেকে কর্মস্থল পর্যন্ত নিশ্চিত করা হবে।



বিগত ৫৪ বছরের দুর্নীতির কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা দেশের মানুষের পকেট কেটে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, সরকার গঠন করলে পাচারকারীদের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে জনগণের টাকা বের করে আনা হবে। জমিদারি প্রথার রাজনীতি ভেঙে এমন পরিবেশ তৈরি করা হবে যাতে একজন রিকশাচালকের মেধাবী সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে।

নওগাঁকে উত্তরবঙ্গের কৃষি রাজধানী হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান জেলার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নওগাঁয় একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং জেলা শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন এবং আমভিত্তিক জুস প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পকে আরও বিকশিত করার পরিকল্পনাও ব্যক্ত করেন জামায়াত আমির।


নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ- আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি সায়েম (নওগাঁ-), মাহবুবুল আলম (নওগাঁ-), এনামুল হক (নওগাঁ-), মাহফুজুর রহমান (নওগাঁ-) এবং খবিরুল ইসলাম (নওগাঁ-) বক্তারা আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক হিসেবে জামায়াতকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

  

কিশোরগঞ্জ-৩, ক্ষমতা ধরে রাখতে চায় জাপা, ছন্দে নেয় আওয়ামী লীগ, কৌশলী বিএনপি
 
 
আল-মামুন খান, কিশোরগঞ্জ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-৩ আসনে বইছে মৃদু হাওয়া। এর অন্যতম কারণ বিগত নির্বাচনগুলোতে মৌসুমী প্রার্থীদের কিছুটা সরব প্রচারনা থাকলেও এবার তারা ফেইসবুক ও পোস্টারেই সীমাবদ্ধ। বিএনপিতে যারা হেভিয়েট সম্ভাব্য প্রার্থী কৌশলগত কারণে তারা মাঠের রাজনীতিতে নির্জীব। অন্যদিকে আওয়ামী লীগের অভ্যান্তরিন দলীয় কোন্দলও এর অন্যতম কারণ। আসনটিতে জাতীয় পার্টির একক প্রার্থী মাঠে থাকলেও আওয়ামী লীগে রয়েছে ডজনখানেক সম্ভাব্য প্রার্থী। বিএনপিতেও রয়েছে একের অধিক প্রার্থী। তবে তারা এখনো মাঠে নামেনি, নেই তাদের তেমন কোনো কর্মকান্ড। কিন্তু নির্বাচনী এলাকায় বর্তমান এমপির মতো শক্ত অবস্থান অনেকেরই নেই। এক সময়ে আসনটিকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলা হলেও এখন আওয়ামী লীগের অভ্যান্তরীন বিভাজন ও জাতীয় পার্টির টানা তিনবার ক্ষমতায় থাকার ফলে ব্যাপক উন্নয়ন হওয়ায় আসনটি ব্যক্তি চুন্নুর দূর্গে পরিণত হয়েছে।

কিশোরগঞ্জ-৩ আসনটি জেলার করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় রয়েছে ১টি পৌরসভা (করিমগঞ্জ পৌরসভা), ইউনিয়ন রয়েছে ১১টি। এখানে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৫৮৮ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৭০ জন। নারী ও পুরুষ মিলিয়ে ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৬৭ হাজার ৩৫৮ জন। এছাড়া তাড়াইল উপজেলায় রয়েছে ৭টি ইউনিয়ন। এখানে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে ৬১ হাজার ৯৯৪ জন এবং নারীর ভোটার সংখ্যা হচ্ছে ৫৯ হাজার ৬৯২ জন। নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ২১ হাজার ৬০৬ ভোট। সব মিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৮৮ হাজার ৯৬৪ জন।

জাতীয় পার্টি ॥ কিশোরগঞ্জ- ৩ আসনে বর্তমান সাংসদ জাতীয় পার্টির মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু। তিনি ১৯৮৬, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে কিশোরগঞ্জ-৩ আসনে সাংসদ নির্বাচিত হন। পরে তিনি আওয়ামী লীগের সাথে নির্বাচনী মহাজোট করে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ নির্বাচনে টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন নির্বাচনকে টার্গেট করে প্রতি মাসে ৩-৪ বার নিজ এলাকায় আসছেন তিনি। বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরজমিনে খোঁজখবর নিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট চাইছেন তিনি। আসনটিতে বর্তমানে জাতীয় পার্টির একক শক্তিশালী প্রার্থী তিনি।

আওয়ামী লীগ ॥ ২০০১ সালের নির্বাচনের পর করিমগঞ্জ-তাড়াইলে শুরু হয় বিভাজনের রাজনীতি। তাড়াইলে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক দ্বন্দ্ব আর করিমগঞ্জে অসাংগঠনিক ব্যক্তির হাতে উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পড়ায় দলটি ক্রমশ সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। ২০০৮ সালে মহাজোটের কারণে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়। ফলে দলটি টানা তিনবার আওয়ামী লীগ দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত থাকে।

২০০৮ সালের পর করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তিনভাগে ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগ দুইভাগে বিভাজন হয়। করিমগঞ্জে আওয়ামী লীগের বড় একটি অংশ বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু আর অন্যদুটি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান ও আমেরিকা প্রবাসী কামরুল ইসলাম চৌধুরী মামুন দেখভাল করছেন। এদিকে করিমগঞ্জ পৌরসভার সাবেক মেয়র উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ূম দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগসহ উপজেলা আওয়ামী লীগকে সু-সংগঠিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের একটি অংশ সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে মাঠে রয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার গোলাম কবির ভূইয়া। এদিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগও মোতাহার-লাকী বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

আওয়ামী লীগ নেতাদের দাবী, আমাদের মধ্যে বিভাজন থাকলেও দলীয় মনোনয়ন প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা যারা আওয়ামী লীগ করি, তারা চায় যেকোনো মূল্যে আসনটি নিজেদের কবজায় আনতে। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টিকে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

আসনটিতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে গ্রহণযোগ্যতা রয়েছে এমন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান, বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আওয়ামী লীগ নেতা মো. এরশাদ উদ্দিন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান, করিমগঞ্জ পৌরসভার দুইবারের সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ূম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য, তেজগাঁও কলেজের গণিত বিভাগের প্রধান ড. মোঃ শহিদুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন এডিসি অবসরপ্রাপ্ত মেজর নাসিমুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। এ ছাড়া ৮-১০ জন শুধু ফেসবুকে সরব। মাঠে তাঁদের তৎপরতা নেই।

বিএনপি ॥ এ আসনটি আবার ফিরে পেতে বিএনপি তাদের প্রকাশ্য কোনো কর্মকান্ড তেমন একটা না চালালেও দলের অভ্যন্তরে তাদের প্রস্তুতি চলছে। বিএনপির হাইকমান্ডের দাবি, আসনটিতে এই মূহূর্তে দলীয় সাংগঠনিক অবস্থা খুবই মজবুত ও সুদৃঢ়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না বলে সিনিয়র নেতারা জানান, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকার গঠন প্রশ্নে আমরা ও আমাদের দলের সিদ্ধান্ত এক ও অভিন্ন। যদি ক্ষমতাসীন সরকার নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে ভোটের সুষ্ট পরিবেশ তৈরি করে তবে বিএনপি নির্বাচনে যাবে বলে জানায় সম্ভাব্য প্রার্থীরা। এ আসনে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা প্রার্থী হয়েছিলেন। এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মুহাম্মদ গাউস, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন বিএনপি থেকে মনোনয়ন চাইবে বলে জানা যায়। এদিকে উপজেলা বিএনপির সিনিয়র নেতারা জানান, সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক এ আসনে বিএনপির প্রার্থী হতে পারেন। সাবেক এ মন্ত্রী যোদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে বিদেশে অবস্থান করছেন।

অন্যান্য ॥ বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি থেকে ডঃ এনামুল হক ইদ্রিছ, গণতন্ত্রী পার্টি থেকে দিলোয়ার হোসাইন ভূইঁয়া, জেএসডি থেকে মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আলমগীর হোসাইন, জাসদ থেকে মোঃ শওকত আলী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের ফল অনুযায়ী দেখা যায়, এই আসনটিতে ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কদ্দুছ মোক্তার নির্বাচিত হন। ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাশেম চৌধুরীকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী কৃষি বিজ্ঞানী ড. এম এ গনি নির্বাচিত হন। এরপর এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। ১৯৮৬ সালের ৭ মে নির্বাচনে জাতীয় পার্টি থেকে এডভোকেট মুজিবুল হক চুন্নু আওয়ামী লীগের আবুল হাশেম চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হন। তারপর ১৯৯১ সালে ড. মিজানুল হককে দিয়ে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচনে বিএনপি থেকে কবির উদ্দিন আহম্মদ নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে ড. মিজানুল হক আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে দলীয় কোন্দলের কারণে পাঁচ শতাধীক ভোটের ব্যবধানে সাবেক সাংসদ ড. এম এ গনির সন্তান বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুকের কাছে পরাজিত হন। সেই থেকে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যায়। এরপর টানা তিনবার জাতীয় পার্টি থেকে এডভোকেট মুজিবুল হক চুন্নু এ আসনে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।


বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

স্টাফ রিপোটার, নওগাঁ : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মুল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ- সামাজিক উন্নয়নেকাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিমধ‍্যেই দারিদ্রতার হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। 

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপি'র অভিযোগের জবাব দিয়ে তিনি বলেছেন বিএনপি'র হা না ভোট এবং ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে ন‍্যাক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায়না।


বাহাউদ্দিন নাসিম আরও বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন বন্ধের হুমকী না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগনের ম‍্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশ গ্রহণ করার জন‍্য বিএনপি'র প্রতি আহবান জানান।


রোববার (২০ নভেম্বর) দুপুরে নওগাঁ নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি'র বক্তব‍্যে এসব কথা বলেছেন তিনি

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেশের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরেও বিএনপি-জামায়াত অপশক্তি, অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।’

নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ। দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।

দেশে দুভিক্ষ এসে গেছে- রিজভী
স্টাফ রিপোটার,নওগাঁ : দেশে দুর্ভিক্ষ এসে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে উন্নয়নের পেছনের পর্দায় লক্ষকোটি টাকার দুর্নীতি রয়েছে। উন্নয়নের নামে মানুষ দেশে স্বাচ্ছন্দ্যবোধে থাকার কথা থাকলেও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। খাবার কেনার জন্য মা তার সন্তানকে বিক্রি করতে যাচ্ছেন। বিশ্বের কোনো প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখান না।


প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভি বলেন, শেখ হাসিনা, আপনি মসনদে বসে আছেন। সেটা টের পান না। দুর্ভিক্ষ আসবে না, দেশে দুর্ভিক্ষ এসে গেছে। দুর্ভিক্ষ এখন দরজায় কড়া নাড়ছে।


রোববার (৩০ অক্টোবর) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

উপজেলা বিএনপির আয়োজনে বদলগাছী স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

দেশে দুভিক্ষ এসে গেছে- রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘আপনি কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছেন জানি না, তবে সেই শিক্ষাপ্রতিষ্ঠানটি হচ্ছে মিথ্যা কথা কীভাবে বলতে হয় সেই প্রতিষ্ঠান। এখন সেই প্রতিষ্ঠানে আপনি ভাইস-প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। আর সেই প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শেখ হাসিনা। আপনারা মিথ্যা কথা না বলে সত্য কথা বলেন যাতে মানুষ স্বস্তি পায়।’


তিনি আরও বলেন, নির্বাচন হয় দিনের আলোতে। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের দুর্বার আন্দোলন ও শক্তিতে ভয় পান বলেই দিনের ভোট রাতে করেছেন। ভালো মানুষ হতে হলে সত্য কথা বলতে হবে। মানুষের উন্নয়ন করতে হবে। আপনি (প্রধানমন্ত্রী) ভালো মানুষ সাজার চেষ্টা করছেন। কিন্তু হতে পারবেন না। ভালো মানুষ হতে গেলে সত্য বলতে হয়। জনগণের কল্যাণ করতে হয়।


বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয় নির্বাহী কমিটি সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি পৌরমেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু প্রমুখ।


সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারাসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।


পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।

মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত-খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার,নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেছেন, মির্জা ফকরুল অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি বক্তব্যে একসময় বলে ফেলেছেন এখন থেকে পাকিস্তানেই ভালো ছিলাম। তাহলে তিনি পাকিস্তানি প্রীতি এখনও ছাড়তে পারেন নাই। তাহলে তার বিরুদ্ধে আমাদের এলাকার লোক এখনও মামলা করেনা কেনো; তার বিরুদ্ধে মামলাও হচ্ছে। কারন তিনি স্বাধীনতা বিরোধী। অবশ্যই স্বাধীনতা বিরোধী রক্ত যদি শরীরে থাকে তার মুখ দিয়ে একথা বের হতেই পারে। কারন তার বাবাই ছিলো রাজাকার। ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামে পরিচিত। চকা রাজাকারের বেটার মুখ দিয়ে কিন্তু এ কথাটায় বের হবে।

মির্জা ফকরুলের বাবা ঠাকুরগাঁওয়ের চকা রাজাকার নামেই পরিচিত-খাদ্যমন্ত্রী

শনিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের চেক, ২০২১-২২অর্থ বছরের “উপজেলা উন্নয়ন সহয়তা খাতের বরাদ্দ হতে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।


সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দল্যাহ আল মামুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে আরোও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য ভাবেন। তিনি মানুষের জন্য ভাবেন বলেই বাবা, মা, ভাই বোন সবাইকে হারিয়ে ব্যথা বেদনা ভুলে মানুষের সেবা করে মানুষের মধ্যেই বেঁচে থাকতে চান। মানুষের সেবা করেই তিনি দেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে আপ্রান চেষ্টা করছেন। শুধু চেষ্টায় নয় ইতিমধ্যেই তিনি প্রমান করেছেন বাঙলি জাতী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তলাবিহীন ঝুড়ী থেকে তিলে তিলে দেশ এখন উন্নয়নের রোল মডেল ও বিশ্বে উন্নয়নের বিস্ময় সৃষ্টি করেছেন। তাই তিনি আগামী সংসদ নির্বাচনে সকল দিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সকলকে উন্নয়নে প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের আহব্বান জানান।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সরকারের বিভিন্ন ফান্ড থেকে উপজেলায় প্রায় কোটি টাকার আসবাবপত্র ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যেন শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আমেনা বিথি. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার ও গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন।


পরে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।


সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন -  তারেকের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোটার, নওগাঁ :  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি ২০১৩-১৪ সালে দেশে আগুন জালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তিনি  তারেককে উদ্দেশ্য করে বলেন, সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। দেশছেড়ে পালিয়ে না থেকে  দেশে এসে রাজনীতির আহবান জানান মন্ত্রী।


তিনি বলেন, বাংলাদেশে আর কখনো তত্বাবাধয়ক   সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ক্ষমতায় থেকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।  আগামী নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে  নির্বাচন কমিশনার।


আজ শুক্রবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে  কেন্দ্রীয়  সেচ্ছাসেবক লীগেরসহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল,   নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল   কালাম আজাদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমনসহ উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমি অভিযোগের ধারেকাছেও নেই

সরকারকে টিকিয়ে রাখতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তাঁকে নিয়ে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ধারেকাছেও নেই তিনি।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন।

ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

বিএনপির বিচার জনগনের আদালতে হবে  - নওগাঁয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

ষ্টাফ রিপোর্টার, নওগাঁ : বিএনপির বিচার জনগনের আদালতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তাদের এ বক্তৃতা প্রমান করে তারাই বঙ্গবন্ধুর খুনি। বিএনপির বিচার জনগনের আদালতে হবে। ২০২৩ সালের নির্বাচনে জনগণের হাতিয়ার ব্যালটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে  তা দেখিয়ে দিবে। এবং তাদের বিচার ব্যালটের মাধ্যমে হবে।

বিএনপির বিচার জনগনের আদালতে হবে  - নওগাঁয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দলীয় নেতাকর্মীদের একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। একনিষ্ঠতার সাথে কাজ করে সবমসময় জনগনের সাথে থাকার জন্যও তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার, জেলা শ্রমিক লীগের সভাপতি ডিএম আব্দুল মজিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ সংগঠনের নেত্রীবৃন্দ।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে  থেকে হাতি ও সুসজ্জিত নৌকা নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।


বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোন তত্বাবধায়ক সরকার হবে না - নওগাঁয় তধ্যমন্ত্রী

তৌফিক তাপস নওগাঁ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি'র বক্তব্য হল খালি কলসি বেশি বাজার মত। যারা জামিন নেয়ার জন্য পুরুষ হয়েও মহিলাদের বোরকা পড়ে হাইকোর্টে হাজির হয় তারা নাকি সরকার পতন ঘটাবে। আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা বোরকা পরে হাইকোটে জামিন নিতে গিয়েছিল। এই লজ্জা বিএনপি কোথায় রাখবে বলে মন্তব্য করেন তিনি। 


তিনি আজ দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোন তত্বাবধায়ক সরকার হবে না - নওগাঁয় তধ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বিএনপি বলে বেড়াচ্ছে নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোন তত্তাবধায়ক সরকার হবে না। নির্বাচন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন। সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের বিষয়। 


হাছান মাহমুদ আরও বলেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহন না করে ভেবেছিল ধাক্কা দিয়ে সরকার ফেলে দিবেন। বরং সরকার আরো শক্তিশালী হয়েছিল। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন। আমাদের সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রীত্বে। তাই আগামী নির্বাচনের ট্রেনে উঠবে কি উঠবে না সেটি বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। 


এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্তহয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীরীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামীলগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। পরে পুনরায় আব্দুল মালেককে সভাপতি ও  সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে  তথ্যমন্ত্রী

আজকের দেশ সংবাদ ডেস্ক : সন্ত্রাস আশ্রয়ী ও নির্বাচন বিমুখ রাজনীতির কারণে বিএনপি জনগণের কাছ থেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,কোনটি বিএনপির বক্তব্য আসলে বোঝা মুশকিল। বিএনপির একেক নেতা একেক ধরনের কথা বলে। জনগণকে জিম্মি করা জনগণকে পুড়িয়ে মারা তাদের রাজনীতি। সেই কারণে তারা নানাভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।


আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগদান করতে এসে নওগাঁ সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগেও তারা ডান ও বামপন্থীসহ বিভিন্ন দলকে নিয়ে একটি জোট গঠন করতে চেয়েছিল এবং গঠনও করেছিল, কিন্তু সেই জোটের ফলাফল হচ্ছে নির্বাচনে মাত্র পাঁচটি আসন। এবারও তারা চেষ্টা করছে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলকে কাছে টানার। নির্বাচনের পরে তারা কোন ধরনের সরকার গঠন করবে সেটা নিয়েও তাদের বক্তব্য রয়েছে। তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলছে। তাহলে নির্বাচনের পর কী সরকার গঠন করবে?


হাছান মাহমুদ বলেন, বিএনপি যদি সন্ত্রাস, পেট্রল বোমা, মানুষ পুড়িয়ে মারা এবং তালেবান আশ্রয়ের রাজনীতি পরিহার করে ক্ষমা না চায়, তাহলে জনগণের কাছে আসতে পারবে না।


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংগঠন হিসেবে ইতোমধ্যেই তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তখন তারা বিচার বন্ধ করার জন্য যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে  বিবৃতি দিয়েছিল। আমাদের দেশে যখন বিএনপি-জামায়াত পেট্রল বোমা মেরে মানুষকে হত্যা করছিল, তখন তারা কোনো বিবৃতি দেয়নি। ইসরাইল যখন ফিলিস্তিনে পাখি শিকার করার মতো মানুষকে নির্যাতন ও হত্যা করছিল শিশুহত্যা করছিল তখনও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চুপ ছিল। তারা কী বলল সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও মুখ্য বিষয় নয়।


পরে মন্ত্রী শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।


তৌফিক তাপস

     নওগাঁ

আওয়ামী লীগ বাঁচলে গণতন্ত্র বাঁচবে - নওগাঁয় ওবাইদুল কাদের
 

আজকের দেশ সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ বাঁচলে গণতন্ত্র বাঁচবে তাই বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে  হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই পকেট কমিটি করা যাবে না, কমিটি করতে হবে দুঃসময়ের ত্যাগী কর্মীদের দিয়ে।


আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে? তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।


বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন অর্জন ধ্বংস হয়ে যাবে, দেশের গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস হয়ে যাবে।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।


বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ায় মানুষ আজ প্রসংশা করছে।


বাংলাদেশের যেকোনো দলের চেয়ে আওয়ামী লীগ অনেক এগিয়ে উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বের গুণে তা সম্ভব হয়েছে।


তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং স্থানীয় সংসদ সদস্যরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


তৌফিক আহম্মেদ

    নওগাঁ

আওয়ামীলীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনা নওগাঁয় - এ এইচ এম খায়রুজ্জামান লিটন

আজকের দেশ সংবাদ ডেস্ক: আওয়ামীলীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

আজ রোববার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক  দল, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর হাত ধরে এই দলের জন্ম। আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন করে যাচ্ছেন তখন একটি দল হিংসায় পুরে যাচ্ছে। তারা যে কোন একটু ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই এদেরকে মোকাবেলা করতে  সবাইকে  ঐক্যবন্ধ থাকার আহবান জানান তিনি।

 

একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আমরা সবাই একেক জন বঙ্গবন্ধুর সৈনিক। এদেশে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ উন্নয়নের রোল  মডেলে পরিণত হয়েছে। তাই  এই উন্নয়নের ধারা  অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের  ঐক্যবদ্ধ থাকতে হবে। সম্মলনের   উদ্বোধন   করেন   জেলা   আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল  মালেক। প্রধান বক্তা  হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মহাদেবপুর   উপজেলা   আওয়ামীলীগের   সভাপতি  ও সংসদ  সদস্য ছলিম উদ্দিন তরফদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলগের  কেন্দ্রীয়   কমিটির   সদস্য   আবদুল   আওয়াল, শহীদুজ্জামান সরকার এমপিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে পুনরায় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারকে সভাপতি ও আহসান হাবিব ভোদনকে সাধারন সম্পাদক ঘোষনা করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।


রিপোর্ট : তৌফিক আহম্মেদ
      নওগাঁ ।

 
পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজকের দেশ সংবাদ ডেস্ক : পরীক্ষিত সৈনিকদের হাতে মুল নেতৃত্ব থাকবে জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- সবসময় সুদিন থাকবেন। সবসময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমিচিন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও আমরা জনগণের ম্যাগনেট নিয়ে ক্ষমতায় যাবো। কিন্তু যে কোন পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য পিঠ বাঁচানোর জন্য দল করে তাদেরকে নেতৃত্বে বসানো যাবে না। যারা ১৩ বছরে নতুন করে আওয়ামী লীগ হয়েছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার নাই। তবে অবশ্যই তারা আওয়ামী লীগ করবে। আওয়ামী লীগ জনসংগঠন। এখানে সবার স্থান আছে। পরীক্ষিত সৈনিকদের হাতে মুল নেতৃত্ব থাকবে। যারা দুঃসময়ে পাশে ছিল। যারা জায়গা দখল, মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং উদ্বৃত্ত আচরণ করে দল ক্ষমতায় বলে তাদেরকে নেতৃত্ব বসানো যাবে না। তাই সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।
পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগ এর আয়োজন করে। নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসেবা বিষয় সম্পাদক ড. রোকেয়া সুলতানা, নওগাঁ-২(পতœীতলা-ধামইরহাট) আসনের সাংসদ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ সদর আসনের সাংসদ ব্যারিস্ট্রার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৫(রানীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল  ও নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।

 
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

 

রিপোর্ট : তৌফিক তাপস, 

                      নওগাঁ

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget