নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও পরিবারকে মারপিট, প্রধান আসামিসহ গ্রেফতার ৩


ফয়সাল আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি এবং এর প্রতিবাদ করায় তার পরিবারকে বাড়িতে ঢুকে মারপিটের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ( জুলাই, ২০২৬) পুলিশ মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাটের শিবরামপুর এলাকার মো: তাকমিম হোসেন (২২) নামের এক যুবক ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। গত জুলাই সকালে মেয়েটি মাঠ থেকে বাড়ি ফেরার পথে আসামী তাকমিম তার হাত ধরে টানাটানি হয়রানি করে।

এই ঘটনার প্রতিবাদ করায় আসামী তাকমিম তার দুই সহযোগী ভিকটিমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ছাত্রীর মা, ভাই ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। ঘটনায় ভিকটিমের বাবা মো: আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তার কঠোর নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামী তাকমিমসহ তিনজনকে গ্রেফতার করে ধামইরহাট থানা পুলিশ।

 

পুলিশ সুপার জানান, নারী শিশুর বিরুদ্ধে যেকোনো ধরণের যৌন হয়রানি বা অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এসব অপরাধ জিরো টলারেন্স নীতিতে দমন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget