নওগাঁয় ভুয়া পুলিশ সেজে ডাকাতি, মূল হোতাসহ ২ ডাকাত গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক রিফ্লেক্টিং ভেস্ট পরে মহাসড়কে দস্যুতার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম হোতাসহ দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আজ রাত ৮টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ভোররাতে নওহাটা থেকে মহাদেবপুরগামী ফাঁকা রাস্তায় একটি অটোরিকশাকে লেজার লাইট দিয়ে সংকেত দেয় একদল ডাকাত। প্রাইভেটকার নিয়ে আসা ওই ডাকাত দলের সদস্যরা পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত ছিল। তারা অটোরিকশার চালক একজন যাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ, মুখ হাত বেঁধে ফেলে এবং নগদ টাকা মোবাইল কেড়ে নেয়। পরে অন্য এক ডাকাত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং অপহৃতদের দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় ফেলে দেওয়া হয়।

 

এই ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতির অন্যতম হোতা আব্দুর রহমান ওরফে শাওনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের ধরতে ঢাকা, গাজীপুর ময়মনসিংহে অভিযান চালানো হয়।

 

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১১ জুলাই রাতে গাজীপুর থেকে খোকন চন্দ্র শুভ নামের আরও দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারের পর পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির কথা স্বীকার করে। এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আসামি খোকন চন্দ্র ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget