Articles by "গণমাধ্যম"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 652 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4845 দেশজুড়ে 42 ধর্ম 3476 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2846 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল আহম্মেদ, নওগাঁ প্রতিনিধিনওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকি' ছবি আপলোড করে ধারাবাহিকভাবে অপপ্রচার কুৎসা রটনা করে আসছে।

নওগাঁয় পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ঘটনার প্রেক্ষাপট টেনে সাংবাদিক নেতারা জানান, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি রাষ্ট্রের উচ্চ মহলের নজরে আসলে আদালত থেকে জামিন পান ওই শিশুদের মা। এরপর বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তবে আদালতের আদেশ প্রকাশিত সংবাদ নিয়ে অভিযুক্ত দুই ফেসবুক ব্যবহারকারী গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত বিরূপ আপত্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত ওই তিন শিশু তাদের অসহায় মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার একটি অশুভ চক্রান্তের অংশ হিসেবে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্র হননের মিশনে নেমেছে। এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মিথ্যা তথ্য বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

নওগাঁর সিনিয়র সাংবাদিক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদ, আরটিভির প্রতিনিধি আরিফুল হক সোহাগ, বৈশাখী টিভির প্রতিনিধি আরমান হোসেন রুমন, মোহনা টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান, গ্লোবাল টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চ্যানেল এস-এর প্রতিনিধি অন্তর আহম্মেদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার এম আর রকি, চ্যানেল এস-এর বুলবুল আহম্মেদ, সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, সাংবাদিক শামীম হোসেন এবং সাংবাদিক কে এম ফজলে মাহমুদ চাঁদ।

সাংবাদিকদের এই কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং নওগাঁ জেলা বাসদের সভাপতি জয়নাল আবেদিন মুকুলসহ স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কলম স্তব্ধ করতে এবং অপরাধ ঢাকতেই এই নোংরা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে। অবিলম্বে তথ্য প্রযুক্তি আইনসহ প্রচলিত আইনের আওতায় অভিযুক্তদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।


সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না; ফলোআপ সংবাদ প্রকাশে সাংবাদিকের গুরুত্বারোপ

ঢাকা, শনিবার, মে, ২০২৬ খ্রী: সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এদের ছেড়ে দিতে নেই। আপনারা সাংবাদিক, প্রতিনিয়ত অন্যায় -অপরাধের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে কলম চালিয়ে বন্ধ করা যাবেনা। স্পর্শকাতর এবং আলোচিত ঘটনা গুলো ফলোআপে রাখতে হবে। বিচারের কাঠগড়ায় এনে বিচার না হওয়া পর্যন্ত সংবাদের সাথে লেগে থাকতে হবে। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ফলোআপ সংবাদ চোখে পড়েনা। অপরাধীদের বিচারের আওতায় আনতে ফলোআপ সংবাদের দিকে পেশাদার সাংবাদিকদের আগ্রহ বাড়াতে হবে। সংবাদের ফলোআপ না থাকায় অপরাধীদের সাহস বাড়ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিকদের জাতীয় জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন-এ্যাবজার আহবায়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ ১৪ দফা দাবির পক্ষে সরকারের ভূমিকা সম্পর্কে জানতে চান। 



দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধরের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম বেশি গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি করা যাবেনা। রাজনৈতিক দল বা কোন ধরনের সরকারি সংস্থা হোক অথবা অন্য যে কেউই হোক তা থেকে বিরত থাকা উচিত। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাশে থেকে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছি। মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের শুরু মুক্তিযুদ্ধে আমাদের সবকিছু। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী যারা এখনো অনেক সময় মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার মত দৃষ্টতা দেখাচ্ছে। এটার জন্য দায়ী সকলে এবং সার্বিকভাবে সকল রাষ্ট্রনৈতিক দলকে কমবেশি দায়ভার নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধকে মানবিক মর্যাদায় জাগিয়ে তোলা। 

মাননীয় প্রধানমন্ত্রী একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। তার কারণ আমাদের অবস্থান আপনারা সকলেই জানেন। দেশের অস্তিত্বকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। 

বিশেষ অতিথি প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, গ্রীণ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক . মো: অলিউর রহমান, পিআইবির সাবেক পরিচালক মিজানুর রহমান, এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের আহবায়ক আহমেদ আবু জাফরএডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুনসুরুল হক সোহান, এডভোকেট .আবু তাহের, বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জাগ্রত বাংলাদেশের রিফাত শিহাব উদ্দিন, মানবাধিকার খবরের সম্পাদক রোটা: রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষণ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget