নওগাঁয় রাতভর মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫, কারখানা ধ্বংস

নওগাঁয় রাতভর মাদক বিরোধী অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৫, কারখানা ধ্বংস


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: জনগণের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২০ (এক হাজার বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। একই সাথে চোলাই মদ তৈরির কারখানা বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। আজ রোববার পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে রাতভর এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাইকপাড়া (দফতরী পাড়া) গ্রাম থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকপাড়া গ্রামের মৃত জগেন ভূইয়ার ছেলে সুকুমার চন্দ্র ভূইয়া সুমন ভূইয়া, মৃত জিতেন চন্দ্র ভূইয়ার ছেলে অনন্ত চন্দ্র ভূইয়া, মৃত সুভাষ চন্দ্রের ছেলে মিঠুন চন্দ্র ভূইয়া এবং সহিত ভূইয়ার ছেলে জয়ন্ত ভুঁইয়া।

অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চোলাই মদ তৈরির কারখানা এবং বিপুল পরিমাণ কাঁচামাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget