এপ্রিল 2026
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 622 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4816 দেশজুড়ে 42 ধর্ম 3446 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2816 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলা কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বর্ষাইল ইউনিয়নের কালিতলা ব্রীজে কাজের উদ্বোধন করেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রটন(ইসিসিসিপি-ড্রট) এর প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ড(জিসিএফ)।

পরে তেঁতুলিয়া বিএমসি কলেজ মাঠে বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন-  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব  বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, বিএনপি নেতা মোসাদ্দুর রহমা রকেট, জিপি অ্যাডভোকেট সারোয়ার জাহানসহ সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

আয়োজকরা জানান- নওগাঁ সদর উপজেলার কালিতলা ব্রীজ হতে হাপানিয়া বাজার পর্যন্ত খালটির দৈর্ঘ্য ৭কিলোমিটার। খালটি পুনঃখননে 

কাজের বরাদ্দ ধরা হয়েছে ৯৮ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা। বর্ষা মৌসুমে খালের পানি উপচে পড়লেও শুষ্ক মৌসুমে খালটি শুকিয়ে যায়। খালের পানি দিয়ে কৃষকরা সহজে ও কম খরচে জমিতে সবজি ও ধানের আবাদ করতে পারেন। দীর্ঘ বছরের খালটি খনন না হওয়ায় পলি পড়ে ভরাট হয়ে যায়। 

অন্তত ২০ বছর পর খালটি পুনঃখনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক উপকৃত হবে। সদর উপজেলায় ৫টি খাল খনন করা হবে বলে জানান সংসদ সদস্য।

নওগাঁয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় ফারুক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পঞ্চম শ্রেণির এক আদিবাসী শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ফারুক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চৌঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ওই এলাকার মো. মোজাহারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে একা পেয়ে বিভিন্ন কৌশলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফারুক। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধর্ষণের উদ্দেশ্যে অভিযুক্ত ফারুক শিশুটিকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। একপর্যায়ে শিশুটি আত্মরক্ষার্থে আসামির হাতে কামড় দিয়ে সেখান থেকে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হয়। এই ঘটনায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযানে নামে।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি প্রতিরোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অপরাধ দমনে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget