নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ



ফয়সাল আহমেদ, নওগাঁ: নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানার চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাবর্ধনকারী বিদেশী থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণকালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। "নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget