শিক্ষার মান উন্নয়নে কোনো আপস নয়, ২০২৬ সালের মধ্যেই নওগাঁয় দৃশ্যমান পরিবর্তন: এমপি ধলু

শিক্ষার মান উন্নয়নে কোনো আপস নয়, ২০২৬ সালের মধ্যেই নওগাঁয় দৃশ্যমান পরিবর্তন: এমপি ধলু


 

ফয়সার আহম্মেদ, নওগাঁ: শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না উল্লেখ করে নওগাঁ- (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার বৃত্ত থেকে বের করে আনা।

 

বৃহস্পতিবার ( জুলাই) দুপুরে নওগাঁর প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে তলা ভিতবিশিষ্ট তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

 

সংসদ সদস্য তাঁর বক্তব্যে সরকারের শিক্ষা নীতি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, মুখস্থ বিদ্যার দিন শেষ করে শিক্ষাব্যবস্থাকে আধুনিক বাজারমুখী করা হচ্ছে। শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের জন্য প্রস্তুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোডিং এবং তথ্যপ্রযুক্তির পাশাপাশি বাংলা ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার কাজ চলছে। এছাড়া পাবলিক পরীক্ষার পবিত্রতা রক্ষায় শতভাগ 'জিরো টলারেন্স' নীতি, প্রশ্নফাঁস নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষায় বছরের কোর্স বছরেই শেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিক্ষার মান উন্নয়নে মন্ত্রী এমপিদের মাঠপর্যায়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যের সহধর্মিণী হুসনী আখতার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget