Articles by "জাতীয়"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 615 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4809 দেশজুড়ে 42 ধর্ম 3439 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2809 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেবে না জামায়াত: নওগাঁয় শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজের ঠাঁই হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা দুর্নীতি পছন্দ করি না, বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেব না। যারা ব্যাংক ডাকাতি মামলার বাণিজ্য করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের ঐতিহাসিক .টিম মাঠে জেলা জামায়াতের আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে ভয়ের সংস্কৃতি ভেঙে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। মাইনোরিটি কার্ড ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা অতীতে সাঁওতালদের ওপর যে জুলুম করেছে তা মানুষ ভোলেনি। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের মর্যাদা নিরাপত্তা ঘর থেকে কর্মস্থল পর্যন্ত নিশ্চিত করা হবে।



বিগত ৫৪ বছরের দুর্নীতির কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা দেশের মানুষের পকেট কেটে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, সরকার গঠন করলে পাচারকারীদের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে জনগণের টাকা বের করে আনা হবে। জমিদারি প্রথার রাজনীতি ভেঙে এমন পরিবেশ তৈরি করা হবে যাতে একজন রিকশাচালকের মেধাবী সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে।

নওগাঁকে উত্তরবঙ্গের কৃষি রাজধানী হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান জেলার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নওগাঁয় একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং জেলা শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন এবং আমভিত্তিক জুস প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পকে আরও বিকশিত করার পরিকল্পনাও ব্যক্ত করেন জামায়াত আমির।


নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ- আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি সায়েম (নওগাঁ-), মাহবুবুল আলম (নওগাঁ-), এনামুল হক (নওগাঁ-), মাহফুজুর রহমান (নওগাঁ-) এবং খবিরুল ইসলাম (নওগাঁ-) বক্তারা আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক হিসেবে জামায়াতকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

  

অটিস্টিক শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরাও সমাজের মূলধারায় ফিরে আসতে পারবে। অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে।

আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি তাদের বাবা-মায়ের আরো সচেতন হতে হবে। অনেক ক্ষেত্রে বাবা-মা তাদের সন্তানের এই সমস্যার কথা সামাজিকতার ভয়ে স্বীকার করতে চান না। যার ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসার অভাবে পরবর্তীতে সেই শিশুটির অবস্থা আরো খারাপ পর্যায়ে চলে যায়।

এ সময় প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের জন্য অটিস্টিক কমপ্লেক্স গড়ে তোলা হবে বলেও জানান।

উল্লেখ্য, অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২ এপ্রিলকে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget