Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: “হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে” এই স্লোগানে নওগাঁয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না। গত শুক্রবার সন্ধ্যায় সমবায় অফিস চত্বরে নওগাঁ থিয়েটার এর আয়োজন করেন। নওগাঁ থিয়েটারের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল ও নওগাঁ থিয়েটারে সাধারন সম্পাদক প্রমুখ বক্তব্য রাখেন। পরে তৌফিক হাসান ময়না রচিত নাটক “যুদ্ধ স্বাধীনতা” মঞ্চস্থ অনুষ্ঠিত হয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে শনিবার বিকেল ৫টায় উপজেলার সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, মান্দা মমিন সাহানা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেওয়ান একরামুল হক বাচ্চুপ্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল করিম
 
উপ-প্রধান সমন্বয়কারী-পিকেএসএফ প্রধান কার্যালয় মনসুর আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার  পিকেএসএফ প্রধান কার্যালয় আব্দুল লতিফ মিয়া, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী আব্বাস আলী
গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, সতীহাট কেটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, জিএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল, দারাজতুল্লাহ প্রামানিক, সমৃদ্ধি সমাজ উন্নয়ন কর্মকর্তা ফাহামিদা খাতুন, প্রোগ্রাম অফিসার (প্রবিন) মামনুর রশিদসমৃদ্ধি উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলীসহ নওগাঁ অঞ্চলের সকল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এবং  সতীহাট শাখার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ

নওগাঁর রাণীনগরে প্রতিপক্ষের হামলায় আহত আলম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
প্রতিপক্ষের হামলায় আহত আলম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
মো: সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে গত মঙ্গলবার বিবাদমান জায়গা দখলকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম মো.রহিদুল আলমের (৫০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনার পর ১৪ ফেব্রয়ারি আহত রহিদুল আলমের ছোট ছেলে মো: রবিন বাদী রাণীনগর থানায় ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের পর শুক্রবার রাতে পুলিশ মো: রিপন নামে ১জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকী আসামীরা রয়েছেন ধরা ছোয়ার বাহিরে। বর্তমানে চরম আতংকের মধ্যে রয়েছেন রহিদুল আলমের পরিবার।

হামলায় আহত রহিদুল আলমের বড় ছেলে রফিকুল ইসলাম দূর্জয় জানান, ওই জায়গাটি আমরা ২০বছর পূর্বে ক্রয় করে সেখানে পুকুর খনন করে মাছ চাষ করে আসছিলাম।

 হঠাৎ করে মঙ্গলবার সকালে শাজাহান ও আলমগীরের নেতৃত্বে বেশ কিছু লোকজন পুকুর অবৈধ ভাবে পাড় দখল করে ঘর নির্মান শুরু করে। এতে বাধা দিতে গেলে আমার বাবা এবং আমার ছোট ভাই রবিনকে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে। বর্তমানে আমার ভাই রবিন কিছুটা সুস্থ হলেও আমার বাবার অবস্থা খুব খারাপের দিকে চাচ্ছে। ডাক্তার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন । আমরা এর সুস্থ বিচার চাই।

তিনি আরো বলেন, প্রথমে পুলিশ থানায় মামলা নিতে না চাইনি পরে মামলা নিলেও এখন পর্যন্ত একজনে আটক করেছে। বাকীরা ধরা ছোয়ার বাহিরে রয়েছেন। আসামীদের পক্ষ থেকে নানা ভাবে মামলা তুলে নিতে হুমকি-ধামকী দিয়ে যাচ্ছে যার কারনে আমরা বর্তমানে খুবই ভীতু অবস্থার মধ্যে আছি।

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই মো: সেলিমুজ্জামান জানান, মামলা দায়েরের পর রিপন নামের একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার পর বাকী আসামীরা পলাতক রয়েছে। বাকী আসামীদের আটকের চেষ্টা অব্যহত আছে।

উল্লেখ্য, উপজেলার ভাটকৈ বাজারের দক্ষিণে পার্শ্বে একটি পুকুর পাড়ে ওই গ্রামের শাহাজান আলী বাঁশের খুটি পুতে ঘর নির্মান শুরু করেন। এসময় রহিদুল আলম ও তার ছেলে মো: রবিন সেখানে গিয়ে তাদেরকে ঘর নির্মানে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় রহিদুল আলম ও তার ছেলে মো. রবিন গুরুতর জখম হয়।

খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে : খাদ্যমন্ত্রী
নওগাঁ জেলা প্রতিনিধি: দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মানুষের সুস্থতায় পুষ্টি এবং নিরাপদ খাদ্যের দিকে নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া দেশে যতগুলো খাদ্যগুদাম (এলএসডি) আছে সবগুলোকে ডিজিটালাইজ করে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে প্রায় ৭ লাখ মেট্রিকটন আমন চাল সংগ্রহ হয়েছে।
খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে

আজ শুক্রবার দুপূরে বেলকোন বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ স্টেডিয়াম মাঠে সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ইকবাল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও নওগাঁ চেম্বার অব কর্মাসের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রীড়া সংস্থার
খাদ্য গুদাম গুলোকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে: খাদ্যমন্ত্রী
আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান টুনু, বেলকোন কোম্পানীর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব বেলাল হোসেন সহ অন্যান্যরা।
খেলায় ৮টি জেলা অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে নওগাঁ জেলা ও সিরাজগঞ্জ জেলা অংশ নেয়। ব্যাট করে নওগাঁ জেলা।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বুধবার সন্ধ্যার দিকে শহরের পার-নওগাঁ মহল্লায় এ ঘটনা ঘটে। তরি একই এলাকার রামুর মেয়ে এবং নওগাঁ মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, বুধবার এসএসসি পরীক্ষা ছিল। পরীক্ষা সম্ভবত ভাল হয়নি। এই অভিমানে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজনে দরজা ভেঙে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তরিকে মৃত ঘোষনা করে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর শহরের বাইপাসে অটোরিক্সার ধাক্কায় অজ্ঞাত ভিক্ষুক (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাস বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।
 
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তি বোয়ালিয়া পাঁচমাথার মোড়ে রাস্তার পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত পায়। প্রায় আধাঘন্টা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
তার পরনে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি এবং সাদা-কালো জ্যাকেট ছিল। এছাড়া কাঁধে থাকা ব্যাগ (থলে) এবং ব্যাগে এক টাকা ও দুই টাকার কয়েন দেখে ধারনা করা হচ্ছে লোকটি ভিক্ষুক।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget