নওগাঁয় ২ কেজি গাঁজাসহ ৫ মামলার আসামি সেরকুল গ্রেফতার

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ ৫ মামলার আসামি সেরকুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল মহাদেবপুর থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ১৭ জুন ২০২৬ তারিখ বুধবার রাতে মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড় এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


আজ বৃহস্পতিবার নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযান পরিচালনাকারী দলটি জানতে পারে যে, মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড় সংলগ্ন নাজমুলের চায়ের দোকানের আশেপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে ডিবি পুলিশের টিমটি দ্রুত সেখানে পৌঁছায়। সময় শিবগঞ্জ মোড়ে হাতে একটি ব্যাগসহ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে থামায়। পরে তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করার পর উপস্থিত লোকজনের সামনে তার দেহ সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।


তল্লাশিকালে আসামির হাতে থাকা বাজার করার ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় মোট কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম সেরকুল (৪০) সে নওগাঁর পাইকপাড়া গ্রামের বাসিন্দা বদর উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সেরকুল একজন পেশাদার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় আরও পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।


উদ্ধারকৃত গাঁজা জব্দের পর ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন কড়া অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget