পরিবেশ সুরক্ষায় নেটজ্ ও ডাসকোর সাথে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

পরিবেশ সুরক্ষায় নেটজ্ ও ডাসকোর সাথে ৩ প্রতিষ্ঠানের চুক্তি


প্রতিবেদক, রাজশাহীজলবায়ু পরিবর্তন পরিবেশগত অবক্ষয় রোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টায় রাজশাহীস্থ ডাসকো ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা নেটজ্ বাংলাদেশ ডাসকো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবেশ সুরক্ষায় নেটজ্ ও ডাসকোর সাথে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

এই চুক্তির আওতায় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে তিনটি স্থানীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো, জয়পুরহাটেরপামডো’, আমনুরারন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যূলেশন’ (এনএজিআর) এবং গোদাগাড়ীরপিরিজপুর কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এখন থেকে এই তিন প্রতিষ্ঠান নিজ নিজ এলাকায় পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে।


অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানান ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আকরামুল হক। এরপর তিনি সভার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য নেটজ্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব শহিদুল ইসলামকে আমন্ত্রণ জানান।


উদ্বোধনী বক্তব্যে নেটজ্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব শহিদুল ইসলাম বলেন, আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আপনাদের সাথে আমাদের নতুন কাজের এক সম্ভাবনাময় সূচনা হলো। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, মাঠপর্যায়ে কাজের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় থাকলে ভবিষ্যতে এই পারস্পরিক সম্পর্ক সহযোগিতার ক্ষেত্র আরও নিবিড় হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) জনাব জাহাঙ্গীর আলম ডিরেক্টর (ফাইন্যান্স) জনাব শংকর কুমার। এছাড়াও নেটজ্ বাংলাদেশের প্রতিনিধি জনাব সত্যজিৎ সাহা, সারা খাতুন, আফসানা, মনিরুজ্জামান, আবুল আকরাম তুহিন এবং শ্রীমন্তি মঞ্জুরীসহ ডাসকো ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget