নওগাঁয় বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন


বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন নওগাঁয়

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল 'বাংলা টিভি' এক দশকে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে এবং রূপালী বাংলাদেশের প্রতিনিধি খোরশেদ আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান কথাসাহিত্যিক রবিউল করিম, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মাসুদ হাসান তুহিন, চ্যানেল আইয়ের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দীন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা বনবিট কর্মকর্তা শহিদুল ইসলাম রাঙ্গা, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, চ্যানেল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ চৌধুরী এবং এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলা টিভির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সুখ-দুঃখ সংগ্রামের কথা তুলে ধরায় চ্যানেলটি দেশবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি ভারতীয় চ্যানেলগুলোর আধিপত্যের বিপরীতে বাংলা টিভিকে একটি শক্তিশালী যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে দেশীয় সংস্কৃতি কন্টেন্ট বিকাশে চ্যানেলটির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভাশেষে কেক কাটার মাধ্যমে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন করা হয় এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget