নওগাঁ প্রতিনিধিঃ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
সোমবার বিকেলে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিলে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জেলার তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নওগাঁ জেলা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।


একটি মন্তব্য পোস্ট করুন