Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত, কাঠামোগত বৈষম্য ভাঙার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ| ০৮ মার্চ, ২০২৬

আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। উন্নয়ন মানবাধিকার সংস্থা ডাসকো ফাউন্ডেশন-এর সক্রিয় অংশগ্রহণে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে ্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডাসকো ফাউন্ডেশনের   Ôএনগেজ (ENGAGE) প্রকল্পের কর্মীরা ব্যানার ফেস্টুনসহ র‌্যালিতে অংশ নেন।

নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত, কাঠামোগত বৈষম্য ভাঙার আহ্বান


অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল নারী কন্যা শিশুদের জন্য জলবায়ু পরিবেশগত ন্যায়বিচারের দাবিতে সংহতি প্রকাশ। নারী কন্যা শিশুর জন্য চাই জলবায়ু পরিবেশগত ন্যায়বিচার কার্যকর পদক্ষেপআপনি কি একমত শীর্ষক একটি বিশেষ ব্যানারে স্বাক্ষর করে একাত্মতা ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), এসি ল্যান্ড, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এতে স্বাক্ষর করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পরিবার, সমাজ অর্থনীতিতে নারীরা অপরিহার্য ভূমিকা পালন করলেও তারা আজও নানাবিধ বঞ্চনার শিকার। এই বঞ্চনা কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি গভীর কাঠামোগত সমস্যা। বক্তারা আরও উল্লেখ করেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী নারী কন্যাশিশুরা নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা জীবিকার সুযোগ থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছে। তাই নারী-পুরুষের সমমর্যাদা সমান সুযোগ নিশ্চিত করতে এবং আগামীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে এখনই কাঠামোগত বৈষম্য দূর করে সকলের সমন্বিত প্রচেষ্টায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং নেট্জ (NETZ) বাংলাদেশের সহ-অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বর্তমানে চারটি উপজেলায় Ôএনগেজ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং নারীর ক্ষমতায়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সিএসও সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁয় ১৩৭ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলায় একটি পারিবারিক কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৭ কেজি ওজনের বিশালাকার একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রাম থেকে প্রাচীন এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, ১নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের বাসিন্দা রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান মূর্তি পড়ে আছে। সংবাদ পাওয়ার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। রাত ১১টা ৫ মিনিটের দিকে উল্লিখিত কবরস্থানের মাঝামাঝি এলাকায় একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় হিন্দুধর্মীয় দেবতার মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কষ্টিপাথর সদৃশ এই হিন্দুধর্মীয় দেবতার মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং এর ওজন প্রায় ১৩৭ (একশত সাইত্রিশ) কেজি। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক মূর্তিটি জব্দ করার পর বর্তমানে তা থানা হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ ধারণা করছে, এই মূর্তিটি হাজার বছর আগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ।

অত্যন্ত মূল্যবান এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এটি কোনো পাচারকারী চক্র পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


নওগাঁয় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল ও ৪টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র‍্যাব-৫। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঝারঘড়িয়া গ্রামের একটি দোকানের পাশের গলি থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝারঘড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা এবং ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। পরে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বিস্ফোরকগুলো স্থানীয় একটি ফাঁকা মাঠে নিরাপদ দূরত্বে ধ্বংস করে। এ ঘটনায় বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রুখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

দুর্নীতিবাজদের বগলের নিচে আশ্রয় দেবে না জামায়াত: নওগাঁয় শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সরকার গঠন করলে দেশে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজের ঠাঁই হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা দুর্নীতি পছন্দ করি না, বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেব না। যারা ব্যাংক ডাকাতি মামলার বাণিজ্য করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে।

বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ শহরের ঐতিহাসিক .টিম মাঠে জেলা জামায়াতের আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। ধর্মীয় পরিচয় নির্বিশেষে ভয়ের সংস্কৃতি ভেঙে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। মাইনোরিটি কার্ড ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা অতীতে সাঁওতালদের ওপর যে জুলুম করেছে তা মানুষ ভোলেনি। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের মর্যাদা নিরাপত্তা ঘর থেকে কর্মস্থল পর্যন্ত নিশ্চিত করা হবে।



বিগত ৫৪ বছরের দুর্নীতির কড়া সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা দেশের মানুষের পকেট কেটে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ, সরকার গঠন করলে পাচারকারীদের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে জনগণের টাকা বের করে আনা হবে। জমিদারি প্রথার রাজনীতি ভেঙে এমন পরিবেশ তৈরি করা হবে যাতে একজন রিকশাচালকের মেধাবী সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে।

নওগাঁকে উত্তরবঙ্গের কৃষি রাজধানী হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান জেলার উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নওগাঁয় একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং জেলা শহরের প্রধান সড়কটি চার লেনে উন্নীত করা হবে। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হিমাগার স্থাপন এবং আমভিত্তিক জুস প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে জেলার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পকে আরও বিকশিত করার পরিকল্পনাও ব্যক্ত করেন জামায়াত আমির।


নওগাঁ জেলা জামায়াতের আমির নওগাঁ- আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি সায়েম (নওগাঁ-), মাহবুবুল আলম (নওগাঁ-), এনামুল হক (নওগাঁ-), মাহফুজুর রহমান (নওগাঁ-) এবং খবিরুল ইসলাম (নওগাঁ-) বক্তারা আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক হিসেবে জামায়াতকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

 

  

নওগাঁয় গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সুজনের সংলাপ

নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ সফল করার লক্ষ্যে নওগাঁয় ধর্মীয় নেতাদের সাথে এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সুজন জেলা কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. মারুফ রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমন্বয়কারী মো. সৈকত হোসেন।

নওগাঁয় গণভোট নিয়ে ধর্মীয় নেতাদের সাথে সুজনের সংলাপ


অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। তিনি উপস্থিত ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচনী সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

সংলাপে অংশগ্রহণকারী ধর্মীয় নেতৃবৃন্দ ও সুজন প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন- রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গণভোটের গুরুত্ব অপরিসীম। আমরা মনে করি, দেশের সঠিক গন্তব্য নির্ধারণে জনগণের সরাসরি মতামত নেওয়া একটি নৈতিক ও নাগরিক দায়িত্ব। আমরা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে গণভোটের প্রয়োজনীয়তা এবং এর স্বচ্ছতা সম্পর্কে সচেতন করব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আমরা সাধারণ মুসল্লি ও জনগণকে সঠিক দিকনির্দেশনা প্রদান করব।

উল্লেখ্য, ৩ ও ৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সুজন এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget