নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল ও ৪টি পেট্রোলবোমা উদ্ধার করেছে র্যাব-৫। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঝারঘড়িয়া গ্রামের একটি দোকানের পাশের গলি থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝারঘড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা এবং ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল উদ্ধার করা হয়। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত বিস্ফোরকগুলো স্থানীয় একটি ফাঁকা মাঠে নিরাপদ দূরত্বে ধ্বংস করে। এ ঘটনায় বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রুখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন