Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 654 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4847 দেশজুড়ে 42 ধর্ম 3478 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2848 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বিন¤্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের স্থলবন্দর বেনাপোলে মহান স্বাধীনতা দিবস জাঁকজমক পুর্ণ ভাবে পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বেনাপোল কাগজপুকুর শহীদ স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
বেনাপোলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে

সকালে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোর-১(,শার্শা)আসনের জাতীয় সংসদ শেখ আফিল উদ্দিন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় রাজনীতিক,সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮টায় ঐতিহ্যবাহী বেনাপোল ফুটবল ময়দানে  বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। শ্রদ্ধাঞ্জলী ও মনোজ্ঞ ডিসপ্লের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারন সম্পাদক  নুরুজ্জামান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান, বেনাপোল থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমসহ বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান তৌহিদুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,বিশিস্ট ব্যবসায়ী শামছুর রহমান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

আরব আমিরাতের  উম্ম আল কোয়াইনে রিহ্যাবের চিত্রাংকন প্রতিযোগীতা
এস রহমান সোহেল, আরব আমিরাত সংবাদদাতাঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ মার্চ শনিবার বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়াইনে আয়োজিত রিহ্যাব ক্ষুদে আঁকিয়ে সিরিজের তৃতীয়  চিত্রাংকনপ্রতিযোগীতাঅনুষ্ঠিতয়েছে
ছোট ছোট সোনামনিদের পেন্সিল ও রং তুলিতে খুঁজে ফেরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার মাসে প্রবাসের মাটিতে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরতেই রিহ্যাবের এ আয়োজন।

এ সময় অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উম্ম আল কোয়াইন এর আহবায়ক এহছানুল হক চৌধুরী, উপদেষ্টা ইঞ্জি: আ: বাতেন ও আমিরুল ইসলাম এনাম।

আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সেলিম বাপারী, হাবিবুর রহমান টিপু, সাইফুল ইসলাম, কয়েস আহাম্মেদ, মারুফ আহম্মেদ ও  মো: করিম সহ  আরও অনেকে।

বহু ক্ষুদে আঁকিয়ে অংশ গ্রহন কারীর মধ্যে থেকে ” ক” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম রাইহা সুলতানা রিফা, দ্বিতীয় পৌষি রানী ও তৃতীয় অপূর্ব।

”খ” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম ফাতিমা আক্তার, দ্বিতীয় মো: জাহিদ ও তৃতীয় আব্দুল্লাহ মোহাম্মদ।

আমিরাতের সকল স্টেট থেকে প্রতি গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারে আয়োজিত গ্রান্ড ফাইনালে।

অনুষ্ঠানে আমরিাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের  সার্বিক সহযোগীতায় ছিলো আইডিয়া গ্যালারী।

নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রতিনিধি নওগাঁ: নানা কর্মসূচীর মধ্যদিয়ে নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর সুর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
এসময় জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: ফজলে রাব্বী বকু, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা এলজিইডি, নওগাঁ জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, জাসদ, ছাত্রলীগ, সাহিত্য পরিষদ নওগাঁ, একুশে পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠন শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলা সাড়ে ৯টায় নওগাঁ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়।

নওগাঁয় জেলা আওয়ামীলীগের শোভাযাত্রা
প্রতিনিধি নওগাঁ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামীলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ার ইলিয়াস রেজা তুহিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্যনেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০১৯ উপলক্ষে চন্ডিপুর ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
প্রতিনিধি নওগাঁ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০১৯ উপলক্ষে চন্ডিপুর ইউনিয়ন পরিষদে ৪ শতাধিক নারী পুরুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, নওগাঁ’র উদ্যেগে চন্ডিপুর ইউপি চেয়ারমান বেদারুল ইসলামের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়।
 
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, নওগাঁ’র মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট ডা: মো. আহসান হাবীব, মেডিক্যাল অফিসার ডা: আব্দুল মান্নান ও ডা: মাহমুদা আক্তার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিনামূল্যে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ বিতরন করেন।

নওগাঁর সাপাহারে নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড প্রায় ৩ লক্ষ টাকার সম্পদ ভস্ম
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আবুল কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এ ভয়াবহ অগ্নিকান্ডে ওই পরিবারের প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে সম্পুর্ন ভস্ম হয়ে পরিবারটি এখন নি:স্ব হয়ে পড়েছে।
 
গ্রামবাসী জানান, গত সোমবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় আবুল কাশেমের পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ২৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পুর্বদিকের প্রাচীরে খড়ের চালের ৩টি স্থানে আগুন জ্বলতে শুরু করে। বাড়ীর লোকজনের আত্মচিৎকারে তাৎক্ষনিক গ্রামবাসী ছুটে এসে বাড়ীর লোকজনসহ গরু ছাগল অক্ষত অবস্থায় উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। এ সময় আগুনের লেলিহান শিখায় আবুল কাশেমের বাড়ীর ৫টি ঘর বারান্দাসহ ধান, চাউল, কাপড় চোপড়, বিছানাপত্র, ঘরে রাখা নগদ ৩০হাজার টাকা, কাঠের তৈরী আসবাবপত্রসহ প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ভস্ম হয়। সংবাদ পেয়ে রাত ২টার দিকে পতœীতলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। অসহায় দিন মজুর আবুল কাশেম জানান পরনের কাপড় চোপড় ছাড়া তাদের আর কিছুই নাই। পুর্ব শক্রুতার জের ধরে রাতের বেলা তার বাড়ীতে আগুন দিয়ে তাকে স্ব-পরিবারে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল। দুবৃত্তরা এ সময় আবুল কাশেমের বাড়ীর আশে পাশের বাসিন্দা হাফিজুল, মন্তাজ ও নুর ইসলামের বাড়ীর দরজায় শিকলী আটকিয়ে দিয়ে এ ঘটনা ঘটায়। ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ার ফলে পরিবারটি বর্তমানে নি:স্ব হয়ে পড়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget