Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলাবাসীর দীর্ঘ দিনের স্বম্ভাবনাময় উন্নয়নের দ্বার ও স্বপ্ন স্থলবন্দর ও কাস্টম করিডোর স্থাপন এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।
 
ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার সাপাহারে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাপাহার বাসীর এ দীর্ঘ দিনের স্বপ্ন পূরনের আশ্বাস দিয়েছেন। বর্তমান খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি থাকাকালিন সময়ে সাপাহার উপজেলাবাসীকে এই স্থলবন্দর স্থাপনের স্বপ্ন দেখান।
 
সাপাহার উপজেলার খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের উত্তর দিকে অনুমান ৪ কিলোমিটার দুরে ভারত রাজ্যের  দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার অধিনে সাদুল্লাপুর গ্রাম ও পারিলা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সাপাহার উপজেলা সদর হতে মাত্র ৯কিলোমিটার দুরে এই স্থলবন্দর এর জায়গা। গত ২০১৭সালের জানুয়ারী মাসে বাংলাদেশ  নৌ-পরিবহন মন্ত্রনালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহফুজুল হক ভুঁইয়া স্ব-শরীরে উপস্থিত হয়ে এই জায়গা নির্বাচন ও পরিদর্শন করেন। এসময় নওগাঁ-১আসনের এমপি বাবু সাধন চন্দ্র মজুমদার তাকে সাথে নিয়ে ওই সীমান্তের ভারত-বাংলাদেশ সীমান্তের ২৫১নং মেইন পিলার এলাকার নো ম্যান্সল্যান্ড এরিয়া পরিদর্শন করান। স্থলবন্দর নির্মানের জন্য সুন্দর পরিবেশ ও খোলা মেলা প্রান্তর দেখে স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মাহফুজুল হক ভূঁইয়া সাপাহারবাসীকে স্থলবন্দও স্থাপনের সকল প্রকার আশ্বাস প্রদান করেন। এলাকার অভিজ্ঞমহল ও বুদ্ধিজীবীদের ধারণা সাপাহার উপজেলায় স্থলবন্দর স্থাপিত হলে উপজেলায় একটি বৃহত উন্নয়নের দ্বার উম্মোচিত হবে যার ফলে সাধারণ খেটে খাওয়া হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি হবে । উপজেলাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দীর্ঘ দিনের এই স্বপ্ন সাপাহারে স্থলবন্দর স্থাপনের জোর দাবী জানিয়েছেন।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ’র পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পি পি এম পদক প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ আয়োজিত এই সম্বর্ধনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক। এ অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাপাহার সার্কেলের অতিরিক্ পুলিশ সুপার মোঃ সামিউল আলম, ডিএসবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারজানা হোসেন, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আহমদ আলী, নওগাঁ কারাগারের জেল সুপার শাহ আলম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই এবং  নিয়ামতপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম বক্তব্য রাখেন। জেলার ১১টি থানা, ডিএসবি, পুলিশ লাইন্স, ডিবি পুলিশ, সিআইডিসহ জেলা পুলিলের সকল ইউনিটের পক্ষ থেকে ফুলের তোড়া এবং ক্রেষ্ট দিয়ে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনকে সন্মানীত করা হয়। পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন তাঁর বক্তব্যে বলেন পুলিশ বাহিনী দেশের একটি গর্বিত প্রতিষ্ঠান। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকলেই পুলিশ বাহিনীর দেশের ও দেশের মানুষের জন্য যে আত্মত্যাগ, যে পরিশ্রম  তা যথাযথ সন্মানের সাথে স্বীকৃতি দিয়ে থাকেন। তাই আরও গঠনমুলক ভুমিকা রেখে পুলিশ বিভাগের মুখ উজ্জল করতে তিনি সকলকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান। বিশেষ করে বর্তমান সরকার মাদকের বিষয়ে যে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে তা বাস্তবায়নে পুলিশের ভুমিকা অগ্রগন্য। মাদক গ্রহন, মাদকের ব্যবসা এবং মাদক নিয়ন্ত্রনে পুলিশের সকল সদস্যদের কার্যকর ভুমিকা রাখার আহবান জানান তিনি।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ১১জনকে আটক করা হয়েছে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের নেতৃত্বে গত রবিবার সন্ধ্যার শহরের, নুনিয়াপাড়া, হরিজন কলোনী, কালীতলা শ্মশান ঘাট, ঢাকা বাসস্ট্যান্ড, কেডি স্কুল এলাকা, শিবপুর ব্রীজমোড় এবং বালুডাঙ্গা বাস টার্মিনালে অভিযান চালিয়ে মাদক বিক্রি, মাদক সেবন এবং জুয়া খেলার অপরাধে ১১জনকে আটক করেছে জেলা পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের মাদকসহ আটক করা হয়। আটক করার পর তাদের নওগাঁ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যহত থাকবে।
 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই জানান, পুলিশ সুপার ইকবাল হোসেন স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক স্যারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কে এম শামসুদ্দিন, নওগাঁ সদর মডেল থানা ওসি (অপারেশন) ফয়সাল বিন আহম্মেদসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় হুমায়রা খাতুন (৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী গনেশপুর ইউ'পির উত্তর পারইল গ্রামের মরহুম এমপি নাসির উদ্দিন জিহাদীর নাতœী এবং সৌদি প্রবাসী নজরুল ইসলামের একমাত্র মেয়ে। সে প্রসাদপুর আলহেরা ইসলামী একাডেমীর প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।

গত সোমবার সকালে প্রতিষ্ঠানের সামনে রাস্তার পাশে দোকানে খাবার জিনিস কেনার জন্য সহপাঠীদের সাথে যাবার পথে একটি অটোচার্জার এসে তাকে সজোড়ে ধাক্কা দেয়।

 এতে সে মাথা এবং পেটে প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর পরিমানে রক্তক্ষরণ হতে লাগলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

পরবর্তিতে তার শারিরিক অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত স্থানান্তর করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

বাবার একমাত্র মেয়ে হওয়ায় এবং বাবা সৌদি প্রবাসী হওয়ার কারনে মেয়ের অকাল মৃত্যুতে এবং মা সুমাইয়ার আহাজারিতে মূহুর্তের মধ্যেই আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। নিহত হুমায়রাকে একনজর দেখার জন্য হাজার উৎসুক জনতা তাদের বাড়িতে ভীড় জমাতে থাকে।

সন্ধ্যায় গ্রামের বাড়িতে দাদার কবরের পাশে জানাযা শেষে তাকে কবরস্থ করা হয়।

ফারমান আলী, নওগাঁ: নওগাঁয় বন্ধু পূর্নমিলনী ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার সন্ধায় শহরের জেলা স্কুলের মাঠে কেক কেঁটে ও আতশ বাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে নওগাঁর বন্ধু মহল।
পরে জেলা স্কুলের মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পূর্ণরায় জেলা স্কুলের মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর বন্ধু মহলের সদস্য হাসিবুল, অনিক, মুরাত, বাদল, সবুজ, জুয়েল, সনি, আরমান, দোলন, শামীম, কোয়েল, রিপন, রানা, সৌরভ, টুটুল, নাদিম  প্রমূখ।
আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় নওগাঁর বন্ধু হলের প্রায় দেড় শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের গুঞ্জন। গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে আলোচনার একটাই বিষয় উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নির্ধারণ হলেও কে হবেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এমন গুঞ্জন উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে। 

পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। সারা দেশের মতো নওগাঁর আত্রাই উপজেলাতেও পুরো দমে বাজতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আত্রাই উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার রনি মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে প্রার্থী হতে চান। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে চান। ইতিমধ্যে তিনি দলের হাই কমান্ডকে বিষয়টি অবহিত করেছেন। 

নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি প্রতিদিন সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন। দিনরাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করে যাচ্ছেন। উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে পথসভাও করতে দেখা গেছে তাকে। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ওইসব এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামসুন নাহার রনি বলেন, আমি সমাজের অহেলিত ও নির্যাতিত নারী সমাজের পক্ষে কাজ করতে চাই। আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও যৌতুক নামক ব্যধি মুক্ত করার জন্য কাজ করব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নওগাঁর আত্রাই উপজেলা অসন থেকে নির্বাচন করতে চাই। আশা করি আমি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো।

তিনি  আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে নিজেকে সব সময় জড়িত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে থেকে দলকে সংগঠিত করে আসছি। তিনি আশা প্রকাশ করেন দল তাকে মূল্যায়ন করবে এবং দলীয় মনোনয়ন পেলে তিনি জয়ী হবে। এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন মনোনয়ন প্রত্যাশী শামসুন নাহার রনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget