Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ):  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অভিযানে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক শনিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অিধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৩/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৬,০০০/- টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ধামুইরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের হারুন অর রশিদেও স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৪৫) ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় টহল দল তাকে আটক করতে পারেনি ।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামী’র বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার রিপন ৯ দিনের ব্যভধানে লাশ হলো। পরিবারের সুখের আশায় আগামী ৩০শে জানুয়ারী পাড়ি দিয়েছিলো সাইপ্রাস প্রদেশে। একটি ভালো কম্পানিতে কাজও জুটেছিলো। কিন্তু হাই ভাগ্যের কি নির্মম পরিহাস একটি সড়ক দূর্ঘটনা কেড়ে নিলো পরিবারের সমস্ত আশা ভরসার একমাত্র অবলম্বন টুকুও। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো ভাগ্যের কাছে হার মানা রিপন হোসেনের (২৮) স্বপ্ন। রিপন হোসেন যশোরে ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামের শাহজান মোড়লের ছেলে।
মাত্র ৯দিনের ব্যবধানে লাশ হলো রিপন। শনিবার সকালে পরিবারের ঘুম ভাংলো তার মৃত্যু সংবাদে। সাইপ্রাসে গত রাতে খাওয়ার পরে সে ও তার সংগী সাইফুলকে নিয়ে দুইজন বাইরে বের হয়, রাস্তা দিয়ে হাটার সমায় পিছোন দিক থেকে এক ঘাতক গাড়ি তাদের স্বজরে ধাক্কা দিলে ঘটনা স্থলে সাইফুল মারা যায়। সে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফজলীপুর গ্রামে।
রিপন তখনও মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। স্থানীয় পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার পথে রিপন হোসেনও শেষ নিশ্বাস ত্যাগ করে। এমন হৃদয় বিদারক মৃত্যুর খবর দেশে পরিবারের কাছে পৌছালে পরিবারের  আর্তনাদ আর আহাজারীতে এলাকা ভারী হয়ে ওঠে। নির্বাক হয়ে পড়েন বাবা শোকে মুর্ছা যান মা। এলাকা জুড়ে চলছে শোকের মাতম। মৃত্যুকালে রিপন হোসেন এক ছেলে, স্ত্রী ও পরিবারে মা বাবাসহ রেখে গেছেন অসংখ্য স্মৃতি।

আর আই সবুজ, রাজশাহী কলেজ প্রতিনিধি: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে রাজশাহী কলেজে নির্মিত হয় প্রথম শহিদ মিনার। তবে এই শহিদ মিনারের নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রথম শহিদ মিনারের স্বীকৃতি দাবিতে শনিবার থেকে শুরু হয়েছে অনলাইন ভোটিং কার্যক্রম।

মাসব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। আর তাতে সহায়তা দিচ্ছে রাজশাহী ভিত্তিক কমিউনিটি অনলাইন সংবাদপত্র ‘বরেন্দ্র এক্সপ্রেস’।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভোট দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এই সময় তিনি বলেন, ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ পৃথিবীর ইহিতাসে বিরল।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকায় নিহতের খবর শুনে সেদিন সন্ধ্যার পরে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের সামনে এ-বক্ল এর পূর্ব দিকে শহীদদের স্মরণে ছাত্র সংগ্রাম পরিষদ একটি শহীদ মিনার/শহীদ স্মৃতি স্তম্ভ গড়ে তুলে।
ভাষা আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন-তারা এটির রাষ্ট্রীয় স্বীকৃতি জানিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরেই কথা বার্তা হলেও এখনো মেলেনি স্বীকৃতি। এই দাবিতে নতুন করে অনলাইন ভোটিং কার্যক্রম শুরু হয়েছে।
ভোটিং শেষে আবেদন পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর দপ্তরে। আশা করি এই উদ্যেগের মাধ্যমেই রাজশাহীবাসীর প্রাণের দাবি পূরণ হবে। এই আবেদনে সবাইকে অংশ নেয়ার আহবান জানান অধ্যক্ষ।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক পিযুষ কান্তি ফৌজদার, সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান ও আজমত আলী রকি, ভাষা সৈনিক সাইদ উদ্দিন আহমেদের ছেলে রবিউদ্দিন আহমেদ শহীন, কমিউনিটি অনলাইন সংবাদপত্র ‘বরেন্দ্র এক্সপ্রেস’র সস্পাদক ফেরদৌস সিদ্দিকী, সমাজকর্মী শরিয়তুল্লাহ সজিব, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসিক দত্ত প্রমুখ।
প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবিতে সবাইকে অনলাইন আবেদনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তারা বলেন, চাইলে যে কেউ যে কোন স্থান থেকেhttps://barendraexpress.com.bd/firstshahidminar এই লিংকে গিয়ে অনলাইন আবদনে অংশ নিতে পারবেন। এই দাবির পক্ষে কারো কাছে দালিলিক প্রমাণ থাকলে তা দিয়েও সহায়তার আহবান জানান আয়োজকরা।


যশোরের বেনাপোল নগরীর পুকুরপাড় মসজিদের সামনে শাহিন ফার্মেসী কাম গ্রাম্য চিকিৎসক ডাঃ আব্দুল রাজ্জাক (বিআরএমএ) ও তার পুত্র শাহিনের  অপচিকিৎসায় তানভির নামে তিন মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ বিচারের দাবী করেছে ভূক্তভোগী পরিবার।

গত শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। শিশু তানভির বেনাপোল ছোট আঁচড়া গ্রামের রিপন হাওলাদের পুত্র সন্তান ৷তবে অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক আব্দুর রাজ্জাক।

ডাক্তার রাজ্জাক বলেন শিশুটিকে প্রথম দিন ঠান্ডা ও জ্বর দেখে সেভটাজিডিম ইনজেকশন হাফ ডোজ সহ অন্যান্য ঔষধ দেওয়া হয়।পরেরদিন সকালে আবার শিশুটিকে বাকী হাফ ডোজ ইনজেকশন দিতে আমার চেম্বারে নিয়ে আসলে আমি উপস্থিত না থাকায় আমার পুত্র শাহিন রোগী তানভিরের শরীরে ইনজেকশান পুশ করার সাথে সাথে শিশুটির শরীর হলুদ বর্ণ ধারন করে। তখন আমার পুত্র তাদের কে বাড়িতে পাঠিয়ে দেন। তার কাছে প্রশ্ন করা হয় আপনি নিজে ডাক্তার তবে তার পুত্র শাহিন কেন ইনজেকশান পুশ করলো এই প্রশ্নের সে কোন উত্তর দিতে পারেনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে তানভিরের পরিবার।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান হাবিব বলছে, আমরা এখনও পযন্ত কোন অভিযোগ পাইনি পেলে বিষয়টি তদন্ত করে দেখবেন এবং ঘটনার সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শিশু তানভিরের মাতা বৈশাখী হাওলাদার জানান, বৃহস্পতিবার আমার ছেলেকে একটি ক্লিনিকে সরকারী টিকা দেওয়ার পর সামান্য জ্বর ও কাশি শুরু হয়, এমন অবস্থায় শুক্রবার আমরা রাজ্জাক ডাক্তারের চেম্বারে বাচ্চাকে পরীক্ষা করাতে গেলে ডাক্তার বলে ঠান্ডা কাশি ও জ্বর ঔষধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে ৷এই বলে ডাক্তার আব্দুর রাজ্জাকের পুত্র শাহিন  নিজেই আমার শিশুর শরীরে এন্টিবায়োটিক হাফ ডোজ  ইনজেকশান পুশ করে বাকী হাফ ডোজ নিতে আগামীকাল সকালে রোগীকে নিয়ে আসতে বলে। পরেরদিন (শনিবার) সকালে আবার আমার বাচ্চার অবস্থা খারাপ হওয়ায় খুব দ্রুত আমরা তাকে ডাক্তারের চেম্বারে নিয়ে আসলে দেখি ডাক্তার নেই, তখন ডাক্তারের ছেলে শাহিন আবারো আমার পুত্র সন্তান তানভিরের শরীরে বাকী অর্ধেক এন্টিবায়োটিক ইনজেকশান পুশ করার সাথে সাথেই শিশু তানভিরের শরীর হলুদ বর্ণ ধারন করে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। কিন্তু বিষয়টি আমরা বুঝতে না পারায় বাসায় নিয়ে যাওয়ার পর রোগীর শরীর ঠান্ডা দেখতে পায়, তখন কান্নাকাটি করলে আশপাশের প্রতিবেশীরা দেখলতে এসে আমাকে জানায় তানভির মারা গেছে।

বিশেষজ্ঞ ডাক্তারের সুত্রে জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইনে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এন্টিবায়োটিক ঔষধ লেখা যাবে না, শিশুদের ক্ষেত্রে বাকী অর্ধেক ইনজেকশান পুশ করার নিয়ম নেই। তারা আশংষ্কা প্রকাশ করেছেন শিশুদের ক্ষেত্রে পুরাতন রেখে দেয়া অর্ধেক ইনজেকশানই এই মৃত্যুর কারন হতে পারে।

নওগাঁয় আন্ত:স্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় শিক্ষার্থী ও যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা অরাজনৈতিক সংগঠন কেডিয়ানের আয়োজনে কেডিয়ান-রানার গ্রুপ আন্ত:স্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের এটিএম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। কেডিয়ানের সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ পৌর সভার মেয়র কেডিয়ান নজমুল হক সনি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডা: দুলদুল, নওগাঁর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শরিফুল ইসলাম খাঁন, কেডিয়ানের সাধারন সম্পাদক আশফাক ইসলাম খাঁন, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কেডিয়ান মীর মোশাররফ হোসেন জুয়েল প্রমুখ। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় নওগাঁর সরকারি কেডি দল ও আল ফারুক ইসলামী একাডেমী দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সহযোগিতায় রয়েছে নওগাঁ ক্রিকেট উন্নয়ন একাডেমী।




আবু রায়হান রাসেল, নওগাঁ : “সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্যে হাঁটা” শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় জেলা প্রশাসক মিজানুর রহমানের ব্যক্তি উদ্যেগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি মাস্টার পাড়া-দয়ালের মোড়-কাজির মোড় হয়ে পুনরায় মুক্তির মোড় এসে শেষ হয়।
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে শহরের বিভিন্ন সামাজিক সংগঠন অংশ গ্রহণ করে। গত বছরের জুলাই মাস থেকে প্রতি শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget