Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় হাফিজুল ইসলাম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো: আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে বাবা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গাবনা গ্রামে নিজ শয়ন থেকে লাশ উদ্ধার করা হয়। হাফিজুল ইসলাম ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম ছিলেন উচ্ছশৃঙ্খল প্রকৃতির। তার একাধিক স্ত্রী এবং থানায় একাধিক মামলা ছিল। গভীর রাতে হাফিজুল ইসলামের ঘর থেকে গোঙ্গানীর শব্দ পাওয়া যায়। এরপর তার মা হালিমা বেগম ও বাবা আব্দুল জলিল ঘরের দরজা খুলে দেখেন মেঝেতে হাফিজুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে থানা নেয়া হয়। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বে হাফিজুল ইসলামকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বাবা আব্দুল জলিল এবং দুইভাই সুরুজ হোসেন ও চাঁন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে কর্তব্যরত চিকিৎসক ও নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে নোংরা ও পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ৩ টি ক্লিনিকের ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্যাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সদরের নতুন বাস ষ্ট্যান্ড আনিছুর মঞ্জিলে স্থাপিত সাথী সেবা ক্লিনিকে কর্তবরত চিকিৎসক-নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর  হাসপাতাল রোডে অবস্থিত শাওন ডায়াগনিষ্টিক সেন্টারে ২০ হাজার ও দি পপুলার ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। নির্বাহী মাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী'র নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সাপাহারে সঠিক স্বাস্থ্য-সেবা পৌছে দেওয়ার লক্ষে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলেও সবুর আলী জানান। এ অভিযানে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : দিগন্তজোড়া ফসলের মাঠে চোখ জুড়ানো হলুদ সরিষা খেতের ফুলগুলো এখন পরিপক্ক দানায় পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় আর যথাযথ পরিচর্যার কারণে নওগাঁর সাপাহারে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে।

মাঠ থেকে সরিষা তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। অনুকূল আবহাওয়া থাকায় আর যথাযথ পরিচর্যার কারণে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। পৌষের প্রথম সপ্তাহ থেকে তৈলবীজ সরিষা পাকতে শুরু করেছে। এখন চলছে সরিষা কাটার পুরো মৌসুম। চলবে সারা মাস জুড়ে।

মাঠে গিয়ে দেখা যায়, মাঠে মাঠে কৃষক সরিষা পরিপক্ক হয়ে আসছে। অনেক মাঠে কৃষকেরা আগাম জাতের সরিষা কর্তন করতে শুরু করেছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে নতুন সরিষা উঠতে শুরু করেছে। ভোজ্যতেলের ব্যাপক চাহিদা ও বাজার চড়া থাকায় সরিষার ভালো দাম পাচ্ছেন কৃষকগণ। প্রতি মণ ভেজা  সরিষা ১৩০০ টাকা থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি রবি মৌসুমে উপজেলায় ৩ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার ২৫০ হেক্টর জমিতে সরিষার চাষ বেশি হয়েছে। হেক্টর প্রতি দেড় মেট্রিক টন হিসেবে ৪৫০০ হাজার মেট্রিক টন সরিষা উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

উপজেলায় উচ্চ ফলনশীল বারি-১৪ ও বারি-১৫ জাতের সরিষার আবাদ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। চলতি মৌসুমের শুরুতে কৃষি বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ দুটি অধিক ফলনশীল সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করে। নতুন উচ্চফলনশীল সরিষা আবাদে আশানুরুপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন উচ্চফলনশীল এই সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ ফিরে আসবে বলে আশা  করছেন উপজেলা কৃষি বিভাগ।

সূত্র জানায়, ফলন কমে যাওয়া, উৎপাদনের জন্য বেশি সময় লাগার কারণে দিন দিন এ এলাকার কৃষকেরা সরিষা চাষে উৎসাহ হারাচ্ছিলেন। সাধারণত কৃষকেরা  স্থানীয় জাতের পাশাপাশি বারি-৯ ও টোরি-৭ জাতের সরিষার আবাদই বেশি করতেন। কম ফলন ও সময় বেশি লাগায় কৃষকরা  সরিষার আবাদ মাত্রারিক্ত কমিয়ে দেন। পাশাপাশি কৃষক বারি ৫ ও ৮ জাতেরও সরিষার আবাদ করছেন। এজাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। হেক্টরে ফলন হয় দেড় হাজার কেজি। সরিষা কেটে ঐ জমিতেই আবার বোরোর আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: ভারতের 'কোচবিহার লিটলম্যাগাজিন মেলা ২০১৯' এ অংশ নিচ্ছে কবি-সংগঠক সরোজ দেব সম্পাদিত লিটলম্যাগাজিন 'শব্দ' এবং কবি-গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুক সম্পাদিত 'অন্যথা'।

মেলায় শব্দ ও অন্যথা লিটলম্যাগাজিন দু'টি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোর্ষা সাহিত্য সংস্থার উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি। সরোজ দেবের সম্পাদনায় গত ৪৭ বছর ধরে গাইবান্ধা থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে লিটলম্যাগাজিন শব্দ এবং নওগাঁ থেকে মাহফুজ ফারুকের সম্পাদনায় ৫ বছর ধরে প্রকাশ হচ্ছে অন্যথা।

তিন দিন ব্যাপী এ লিটল ম্যাগাজিন মেলায় শব্দ ও অন্যথা'র স্টলে বাংলাদেশের অন্য লিটলম্যাগজিনও পাওয়া যাবে। মেলায় যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতের কোচবিহারের উদ্যেশ্যে গাইবান্ধা ছেড়েছেন কবি সরোজ দেব ও কবি মাহফুজ ফারুক। সাথে রয়েছেন নাট্যাভিনেতা ফারুক শিয়ার চিনু।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলা থেকে মাদকসহ আবু হেনা (৩২) নামের এক সেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু হেনা আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঘোষপাড়া গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।

রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল আত্রাই উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে সেচ্ছাসেবকলীগ নেতা আবু হেনাকে সন্দেহ মূলক আটক করে জিজ্ঞাবাসাদ করা হলে, তিনি মাদক বিক্রির উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে জানায়। এসময় তার কাছ থেকে ১ শ’ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ প্রতিনিধি: বর্তমানে সর্বস্থানে তরুণদের জয়জয়কার ধ্বনি বহমান। এরই আলোকে সাধারণ মানুষ তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। তফশিল ঘোষণার আগ থেকেই প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার নওগাঁ সদরে রেকর্ড সংখ্যক প্রার্থী তৎপরতা শুরু করেছেন। সচেতনরা মনে করছেন সদর উপজেলাকে উন্নত উপজেলা হিসেবে সকলের কাছে প্রমান করতে পারবে একমাত্র তরুণরাই।
তরুণরা বর্তমানে রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই এই তরুণ রাজনীতিবীদরাই পারবে আগামীতে একটি সুন্দর ও উন্নত উপজেলা উপহার দিতে। স্থানীয়রা মনে করেন আগামীতে একটি সুন্দর আধুনিক উপজেলা গড়তে তরুণ রাজনীতিবীদের দরকার।
আর সেই আলোকেই সদর উপজেলাবাসীর প্রিয় মুখ দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবক, শিক্ষানুরাগী বিমান কুমার রায় সদর উপজেলা ভাইস চেয়াম্যান পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় করছেন গণসংযোগ।
 ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিমানের শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে ব্যাপক অবদান। ছোট বেলা থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে আসছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার সমর্থক এবং নেতাকর্মীরা নিয়মিত তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে চূড়ান্ত মনোনয়নের জন্য এখনো চেয়ে আছেন দলীয় হাই কমান্ডের দিকে।
এ ব্যাপারে বিমান কুমার রায় বলেন , বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতি করে আসছি। ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের সহযোগি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করি।যে সংগঠনের জন্য নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি,নির্যাতিত হয়েছি বিভিন্ন সময়, যে সংঘঠনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে সে সংগঠনের মনোনয়ন পেলে তিনি নিজকে সৌভাগ্যবান মনে করবেন।
তিনি আরো বলেন, এলাকার সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডে ভূমিকা পালনসহ এলাকাবাসীর মধ্যে আতœনির্ভরশীলতার জন্য সচেতনতা বৃদ্ধি, গরিব-অসহায়, মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা প্রদান করছি। ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগে অসহায়-গরিবদের মাঝে বিভিন্ন সহযোগিতাসহ সেবামূলক কাজ অব্যাহত আছে। বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি। একজন তরুন নেতা হিসাবে সদর উপজেলার নেতৃত্বে আসতে পারলে শিক্ষা ও ক্রীড়া উন্নয়নসহ সার্বিক উন্নয়নের চেষ্টা করবো। তাই এই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে চাই।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী করছি। এলাকাবাসীসহ সুশীল সমাজ ক্লিন ইমেজের শিক্ষিত ছাত্রলীগের সাবেক এই নেতাকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget