Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নির্মাণাধীন বেলী ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত ২টি তাজা ককটেল এবং উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠ থেকে ২টি অবিস্ফোরিত তাজা ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে করে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নতুন নির্মাণাধীন বেলি ব্রিজ এলাকায় গর্তের মধ্যে ২টি ককটেল এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয় ও বৃহস্পতিবার সকালে উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী ২টি অবিস্ফোরিত ককটেল ও ১টি বিস্ফোরিত ককটেল দেখতে পেয়ে থানায় খবর দিলে তা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন বিষয়টি তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের টহল টিমের অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বিজিবি ২১ ব্যাটালিয়নের সদস্যরা অগ্রভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় কোন অস্ত্র পাচারকারীকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (২০ডিসেম্বর )ভোরে সীমান্তে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

বিজিবি অগ্রভূলাট ক্যাম্প কমান্ডার জানান,গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে হরিশ্চন্দ্রপুর গ্রামের পশ্চিম পাড়া একটি আম বাগানের ভিতর অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে বিআইপি এফএস ল্যান্স নায়েক নূরুল হক,সিপাহী মহসীন কাজী,সিপাহী সাইদুর রহমান ও সিপাহী প্রনয় কুমার সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার তার অধীনস্থ অগ্রভূলাট ক্যাম্পে অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ:: নওগাঁয় গন গ্রেফতার ও নির্বাচন অফিস ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের কে,ডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি। বক্তব্যে বলা হয় গত কয়েক দিনে জেলার ৬টি আসনে দলের শতাধিক ত্যাগী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করে বিভিন্ন বিস্ফোরক মামলায় দেয়া হচ্ছে, প্রায় ৭০টি বিএনপির নির্বাচনী অফিস ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া, পোষ্টার ছিড়ে ফেলাসহ পোষ্টার লাগাতে বাধা দেয়াসহ নির্বাচনী প্রচারনা বন্ধে হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ বাহিনী দিয়ে নানা রকম হুমকী ও হয়রানীসহ বাড়ীঘর ছাড়া করা হচ্ছে।

শুধুমাত্র হয়রানী ও নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে সরে যেতে বাধ্য করতেই এই গন গ্রেফতার ও গায়েবী মামলার মহড়া। তিনি আরও বলেন, এগুলো বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তাকে আবেদন করা সত্বেও কোন প্রকার পদক্ষেপ রিটানিং কর্মকর্তা গ্রহন করেন নাই। তাই নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে হলে সকল প্রকার গ্রেফতার ও গায়েবী মামলা বন্ধ করতে হবে। সেই সঙ্গে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নির্বাচনের পূর্বেই নিঃশর্ত মুক্তির দাবী ও পুলিশ প্রশাসনের গন গ্রেফতার বন্ধ ও গায়েবী মামলা বন্ধের দাবী জানান।

এসময় নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেন, বিগত সময়ে ৫ম থেকে ৮ম পর্যন্ত পর পর ৪বার এমপি ছিলাম। আমি দেশের বহু নির্বাচনী এলাকায় নির্বাচন ও উপ নির্বাচন পরিচালনা করেছি। কিন্তু কখনও কোথাও এমন অস্ত্রবাজ ভয়ভীতি ত্রাসের রাজত্ব ও আইন শৃংখলা বাহিনীর সামনে সন্ত্রাসের এমন বিস্তার দেখি নাই। মানুষ ভীত সন্ত্রস্ত। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান সিভিল প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব বিজিবি ও সেনাবাহিনী জাতীর সংকট মুহুর্তে সবসময় অবদান রেখেছে। তারা এসব সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতা ধ্বংস ও ধূলিসাত করে রাষ্ট্র রক্ষায় স্বরনীয় হয়ে থাকবেন বলে অনুরোধ জানান। এছাড়াও আত্রাই রানীনগরের অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা সমুহ আনছার বাহিনীর কঠোর পদক্ষেপ ও প্রখর নজরদারীর জন্য দাবী জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নওগাঁ সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপুসহ জেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায়  শহরের প্যারিমহন সাধারণ গ্রন্থাগারে সাংবাদিক ইনিয়নের সাধারন সভার মধ্য দিয়ে নব কমিটির গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক ও নব নির্বাচিত সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন। নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাড. শাহাজাদ আলম। নব নির্বাচিত কমিটির সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, (দৈনিক আজকের বসুন্ধারা) সহ-সভাপতি এ.বি.এম রফিকুল ইসলাম, (মুকিযোদ্ধা ও বিশিষ্টি কলামিষ্ট) মো: খোরশেদ আলম  (দৈনিক লাখো কন্ঠ) সাধারন সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ (দৈনিক প্রথম সংবাদ) যুগ্ম সাধারন সম্পাদক রিফাত হোসাইন সবুজ (বরেন্দ্র রেডিও ,জেটিভি নিউজ ও দৈনিক প্রতিদিনের সংবাদ) আশরাফুল নয়ন (বাংলা টিভি ও দৈনিক আজকালের খবর) সাংগঠনিক সম্পাদক এবাদুল হক (বৈশাখী টিভি ও দৈনিক বনিকবার্তা) কোষাধক্ষ্য মো: ইয়াসিন আহম্মেদ (দৈনিক মুক্তবার্তা) দপ্তর সম্পাদক সাদাকাতুল বারী জয় (দৈনিক ডেসটিনি) প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর শাহ (দৈনিক দেশের পত্র) কার্যনির্বাহী সদস্য তন্ময় ভৌমিক (৭১টিভি ও দৈনিক ইত্তেফাক) আজাদুল ইসলাম আজাদ (দৈনিক ইত্তেফাক ) এবং মো: রামীম দেওয়ান (দৈনিক প্রভাতী খবর)
এসময় অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান. ফারমান আলী, ইউসুফ আলী সুমন, রুহুল আমীন, রুবেল হোসেন, এবিএম হাবিবুর রহমান হাবিব, সাইফুল ওয়াদুদ, রশিদুল আলম রশিদ, জাহিদুল হক মিন্টু, আতোয়ার হোসেন, রাকিব রায়হান এবং ওমর ফারুক। উক্ত নির্বাচনে ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।

যক্ষ্মা নিরোধ বিষয়ক

আবু রায়হান রাসেল, নওগাঁ : বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নওগাঁর আয়োজনে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের সাথে এক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১০টায় শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী মো: জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা: মাহবুব আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটারে প্রতিনিধি মো: জাহিদ হোসেন চৌধুরীর। মো: জুবায়ের আলম সিন্ধুর সঞ্চালনায় সভায় প্রবীণ হিতৈষী সংঘের ৩০জন প্রবীন অংশ গ্রহন করেন।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার সদর ইউনিয়ন,গোয়ালা ও তিলনা ইউনিয়নে গুড়ি গুড়ি বৃষ্টি ও প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
গত মঙ্গলবার ও বুধবার বিকেলে প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে উপজেলা সদরের কাঁচা বাজার,ও প্রধান রাস্তার দু-ধারে দোকান,পথচারী এবং বিভিন্ন গ্রামে-গ্রামে গিয়ে তিনি ধানের শীষ  প্রতীকের লিফলেট বিতরন করেন এবং ধানের শীষ মার্কায় ভোট চান ।
এ সময় তার সাথে পথ সভায় উপস্থিত ছিলেন বিএনরি সহ-সভাপতি মতিউর রহমান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু,যুগ্ন-সম্পাদক আব্দুর রহমান কল্লোল,গ্রেফতার পুর্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্কাস আলী,সাবেক ছাত্রনেতা,মোসারফ হোসেন সহ ঐক্যফ্রন্ট তথা ২০ দলীয় জোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
দীর্ঘ ১০বছর পর নির্বাচনী প্রচারণায় নামতে পেরে নেতা কর্মীদের পাশা পাশি উৎসুক জনতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ঐক্য ফ্রন্ট ও ২০ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীগণ ধানের শীষের প্রার্থীকে এবার বিজয় ছিনিয়ে আনতে কোমর শক্ত করে মাঠে নেমেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget