Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইন্দোনেশিয়ায় চিনিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি মোটরসাইকেল ও বাড়ির ওপর চালিয়ে দিলে অন্তত ১১ জনের নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরো ১১ জন।


রবিবার দেশটির সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।


স্থানীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ট্রাকটি সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস জেলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাজধানী জাকার্তায় ছিল ট্রাকটির গন্তব্য। চালক ট্রাকটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং একটি কার, ১৩টি মোটরবাইক ও ৭টি বাড়ির ওপর চালিয়ে দেয়।


দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সারওয়া পরমানা বলেন, যতদূর জানা গেছে এ দূর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও আরো ১১ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মায়ের সাথে অভিমান করে নুপুর (১০) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামগ্রাম গ্রামে। নিহত নুপুর উপজেলার জামগ্রাম গ্রামের মো: বাচ্চু মিয়ার মেয়ে এবং জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।


পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নুপুর গোসল করে বাড়ি ফিরতে দেরি করলে ও তার পরনের জামা ছিড়ে বাড়ি ফিরলে তার মা তাকে একটু বকাঝকা করে। পরে সন্ধ্যায় নুপুর তার মায়ের সাথে অভিমান করে সবার অগোচরে ঘরের তীরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গতকাল সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকোর্ড করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক কয়েল ব্যবসায়ীর পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টায় নওগাঁ শহরের খাস-নওগাঁ মহল্লায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।
জানা গেছে, খাস-নওগাঁ মহল্লায় একটি গুদামে কয়েল ব্যবসায়ী রইচ উদ্দিন ‘অতন্দ্র প্রহরী’ কয়েলের পিএইপি অনুমোদন না দিয়ে দীর্ঘ দিন থেকে ব্যবসা করে আসছেন।
রবিবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার নওগাঁ সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, বাজার কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

মো. ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ভেজাল গুড় উৎপাদনকারি কারখানায় অভিযান চালিয়ে মালিক কে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদÐ দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে প্রায় ৫মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরকৃষ্টপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন পারভেজ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতা করে মহাদেবপুর থানার পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ জানান, উপজেলার মথুরকৃষ্টপুর গ্রামের ছামাদ আলীর ছেলে শফিকুল ইসলাম লাবলু চিনি, ভুট্টার গুড়া, রং, হাইড্রোজ, সোডা, ফিটকারির মিশ্রণ ঘটিয়ে ভেজাল আখের গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিক কে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়। সে জীবনে আর এব্যবসা করবে না বলে ওয়াদা করে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল সুইট।
হাঁসাইগাড়ী ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য মোট উন্নয়ন ব্যয় ১ কোটি ৫ লাখ ২৪ হাজার, মোট রাজস্ব ব্যয় ২৬ লাখ ১২ হাজার ৪ শত, সমাপনী স্থিতি ৪৭ হাজার, সর্বমোট ব্যয় ১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪ শত টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাহবুব আলম, ৩ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য মোতাহার হোসেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, ইউনিয়ন পরিষদের অফিস সহকারী পলাশ আহম্মেদ, গণ্যমান্য ব্যক্তি আমজাদ হোসেন, সাবানা বেগম ও অন্রান্য ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসন্ন ২০১৮-২০১৯ অর্থবছরে জাতীয় সংসদে কর্মরতদের জন্য নানান সুবিধা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বাদ পড়েননি এমপিরাও। তাদের জন্য সংসদীয় কমিটির বৈঠকের আপ্যায়ন খরচ দ্বিগুণ করা হয়েছে। বাড়ছে সংসদের বার্তাবাহক, দৈনিকভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের খাবার ও অতিরিক্ত খাটুনির ভাতাও।


রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ২৯তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমপি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজি এমপি বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।


সংসদের বাজেট ৩৩২ কোটি ৫৩ লাখ
বৈঠকে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩২ কোটি ৫৩ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ২৯৮ কোটি ৪৩ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৪ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়। এবারের বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৭ কোটি ৬২ লাখ টাকা বেশি।


বৈঠকে ২০১৯-২০২০, ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকে ২০১৭-২০১৮ অর্থবছরের সংশোধিত বাজেটেরও অনুমোদন দেয়া হয়।


সংসদে কর্মরতদের নানা সুবিধা
বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সংসদের বার্তাবাহকদের খাবারের বিল, দৈনিক ভাতা সাড়ে তিনশ’ টাকা থেকে ৫শ’ টাকা করা হয়েছে।


সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে নবনির্মিত আবাসিক কমপ্লেক্স ৪৪৮টি ফ্ল্যাটের জন্য একটি মসজিদ আছে। সেই মসজিদের জন্য ইমাম ও মোয়াজ্জিনের পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।


তিনি বলেন, সংসদ অধিবেশনকালীন প্রিভিলেজ কর্মকর্তাসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী, দৈনিকভিত্তিক সাংবাৎসরিক কর্মচারীদের জন্য অতিরিক্ত খাটুনি ভাতা সাড়ে ৪শ’ থেকে ৫০০ টাকা করা হয়েছে। আর অধিবেশন না থাকলে তাদের খাটুনি ভাতা ৩০০ থেকে ৩৫০ টাকা করা হয়েছে। আর সংসদ অধিবেশনকালীন দুপুরের ভাতা বা ইফতার ১৫০ টাকা থেকে ২০০ করা হয়েছে। আর বার্তাবাহকদের যে বেতন বা মজুরি তা ৫০০ টাকা করা হয়েছে।


সংসদের নকশা নিয়ে কোনো আলোচনা না হলেও সংসদের লাইব্রেরি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার। তিনি বলেন, লাইব্রেরির যে সংস্কার কাজ চলছে তার একটি প্রামাণ্যচিত্র প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। তিনি বলেছেন, বইয়ের সংখ্যা আরও বাড়াতে হবে। এ বিষয়ে তিনি (প্রধানমন্ত্রী) কিছু সাজেশন দিয়েছেন। অন্যান্য দেশের সংসদের প্র্যাকটিসের ওপরে যেসব প্রকাশনা আছে তা সংগ্রহ করার জন্য বলেছেন।


তিনি বলেন, এখন সংসদের লাইব্রেরিতে ৩৫ হাজার বই আছে। আর ডকুমেন্ট আছে ৪০ হাজার। যেসব বইগুলো আছে সেগুলো হার্ডকপি ক্যাটালগ। এগুলো জুলাইয়ের মধ্যে অনলাইনভিত্তিক করতে পারবে লাইব্রেরি।


তিনি বিলেন, এছাড়া কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে আলাদা পদোন্নতি না দিয়ে সব বিষয় একত্র করে নিয়োগবিধির আলোকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।


সরকারি বাসভবনেও গ্যাস লাইন নয়
বৈঠকে উপস্থিত একটি সূত্র জাগো নিউজকে বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে নবনির্মিত আবাসিক কমপ্লেক্সে ৪৪৮টি ফ্ল্যাট আছে। কিন্তু সেখানে গ্যাসের কোনো সংযোগ নেই। গ্যাসের সংযোগ দেয়ার জন্য প্রস্তাব উঠলেও প্রধানমন্ত্রী তা নাচক করে দিয়েছেন।


তিনি বলেছেন, বাসাবাড়িতে সরকার আর কোনো গ্যাস দেবে না। এটা ফাইনাল। এখন সরকারি যত ফ্ল্যাট আছে সেখানে এলপিজি স্টোরেজ বানানো হবে। সেখান থেকে লাইন দেয়া হবে। বাসাবাড়িতেও এই পদ্ধতি চালু হবে।


তিনি আরও বলেন, আগে সংসদীয় কমিটির বৈঠকে অংশগ্রহণকারীদের নাস্তাবাবদ ৫০ টাকা বরাদ্দ থাকলেও এখন ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে।


জানা যায়, বৈঠকে কার্যপত্র উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। অর্থ বিভাগের সিনিয়র সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget