নওগাঁয় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা জরুরি: সংলাপে সিএসও সদস্যরা

নওগাঁয় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা জরুরি: সংলাপে সিএসও সদস্যরা

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কার্যালয়ের সঙ্গে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) এক গণতান্ত্রিক সংলাপ ও যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
 
এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার তুহিন ইসলামের সঞ্চালনায় সংলাপে মহাদেবপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন এবং উপজেলার সুশীল সমাজ সংগঠনের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। সংলাপে উপজেলা কৃষি কার্যালয়ের কৃষি সেবা ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে আলোচনা করা হয়।
 
সংলাপে নওগাঁ অঞ্চলের দুর্যোগজনিত আপদ, পানি সংকট, অসময়ে বৃষ্টি, বন্যা, অতিরিক্ত বৃষ্টিপাত, ইটভাটা ও চালকলের মাধ্যমে কৃষি দূষণ এবং অপরিকল্পিত সেচ ব্যবস্থার মতো সমস্যাগুলো উঠে আসে। সভায় কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি কার্যালয়ের সব সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
 
নওগাঁয় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা জরুরি: সংলাপে সিএসও সদস্যরা

মুক্ত আলোচনায় তিনি বলেন, নওগাঁয় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা জরুরি। জলবায়ু পরিবর্তনের এই সময়ে জেলার কৃষকদের ক্লাইমেট স্মার্ট করার বিকল্প নেই। অল্প পানিতে চাষ করা যায় এমন ধান, আলু, সরিষা ও শাকসবজিসহ জলবায়ু সহনশীল বিভিন্ন জাতের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি অফিস। কৃষকদের সার্বক্ষণিক স্বচ্ছতার সঙ্গে সেবা প্রদান করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও কৃষকরা যেন তা সামলে নিতে পারেন, সেজন্য বিভিন্ন কৃষি প্রণোদনা প্রদান এবং তাদের কৃষি বীমার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
আলোচনা শেষে মহাদেবপুরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার সবার মধ্যে ছড়িয়ে দিতে সুশীল সমাজ সংগঠন ও কৃষি অফিসের মধ্যে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁ জেলার সিএসও সভা প্রধান মো. মোফাজ্জল হোসেন, সাংবাদিক লিয়াকত আলী ববলু ও বরুণ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget