নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সভা অনুষ্ঠিত

নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সভা অনুষ্ঠিত

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা সুশীল সমাজ সংগঠনের (সিএসও) ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় শহরের প্যারিমোহন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে ডাসকো ফাউন্ডেশনের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
 

মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ভ্যালেন্টিনা (বালিনতিনা) ও মাক্স, ফার্স্ট কাউন্সিলর তোবিয়াস এবং ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি আকরাম ও সারা।
 
সভায় বক্তারা নওগাঁর বর্তমান পরিবেশগত সংকট ও জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনায় জেলার অসংখ্য অবৈধ ইটভাটা ও চালকলের (বয়লার) কালো ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তীব্র সেচ ও সুপেয় পানির সংকট এবং খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
 
নওগাঁয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, পরিবেশগত এই অবক্ষয়ের ফলে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি জলবায়ু ও পরিবেশগত সংকটের বিষয়গুলো জনস্বার্থে গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget