নওগাঁয় ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, প্রধান আসামিসহ স্ত্রী গ্রেফতার

নওগাঁয় ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, প্রধান আসামিসহ স্ত্রী গ্রেফতার

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মূল অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংক নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ব্যাংকের গ্রাহক মোড় শহিদুল ইসলাম রিপন তাঁর ১ লাখ টাকা সীমার খিদমাহ ক্রেডিট কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে অনুমতি সীমার অতিরিক্ত অর্থ বিভিন্ন হিসাবে স্থানান্তর করেন। গত বছরের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির অধিক লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।



মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় গঠিত একটি চৌকস টিম বগুড়া সদরে টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে প্রধান আসামি মোড় শহিদুল ইসলাম রিপন ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেফতার করে।

এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শোবার ঘরের আলমারি থেকে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত ২টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাঁরা আত্মসাৎকৃত টাকার ১ দশমিক ৫ কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কিনেছেন এবং বিলাসী জীবনযাপন করে আসছিলেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget