Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 657 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4850 দেশজুড়ে 42 ধর্ম 3481 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2851 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় রিকশাযাত্রীকে আটকে ছিনতাই, চাকু ও রিকশাসহ দুই ছিনতাইকারী গ্রেফতার


ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পুলিশ স্থানীয় জনগণের যৌথ তৎপরতায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চার্জার রিকশা, ধারালো চাকু এবং ছিনতাই হওয়া টাকা মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়,  শুক্রবার রাতে মহাদেবপুর থানার হাতিমনডোলা গ্রামের মোঃ আতোয়ার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩) নওগাঁ সদর থানার দুবলহাটি মোড়ে তার মামার সাথে দেখা করতে আসেন। সাক্ষাৎ শেষে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তার মামা সাগর তাকে হাপানিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি চার্জার রিকশা ভাড়া করে দেন। রিকশাটি দুবলহাটি ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী হিসেবে রিকশায় ওঠার চেষ্টা করে। মেহেদী হাসান আপত্তি জানালে রিকশাচালক ওই ব্যক্তিকে নিজের বন্ধু পরিচয় দেয় এবং কিছু দূর গিয়েই নেমে যাবে বলে আশ্বস্ত করে।

তবে রিকশাচালক সোজা রাস্তা দিয়ে না গিয়ে কৌশলে রিকশাটি ঘুরিয়ে অন্য একটি রাস্তা দিয়ে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর চালক রিকশা থামিয়ে তার ওই বন্ধুর সাথে ফিসফিস করে কথা বলতে থাকলে মেহেদী হাসানের মনে সন্দেহের দানা বাঁধে। একপর্যায়ে রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে হাপানিয়া ইউনিয়নের শতপুর পুটিমারী পাকা রাস্তার ওপর মেহেদী হাসান প্রস্রাব করার কথা বলে রিকশা থেকে নামেন। ঠিক তখনই রিকশাচালক তার বন্ধু মিলে তাকে জাপটে ধরে।

এসময় রিকশাচালক তার সিটের নিচ থেকে একটি ধারালো চাকু বের করে মেহেদীকে প্রাণে মেরে ফেলার ভয় দেখায়। পরে তারা জোরপূর্বক মেহেদীর ওয়ালেটে থাকা নগদ হাজার টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী মেহেদী হাসান তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে চারপাশ থেকে ছিনতাইকারীদের ঘেরাও করে ফেলেন এবং নওগাঁ সদর থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি চৌকস দল রাত ১১টা ২০ মিনিটের দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক অবরুদ্ধ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার দেওয়ানপাড়া কুশাডাঙ্গা গ্রামের দেওয়ান মাহবুব আলমের ছেলে মোঃ সুলতান শাহরিয়ার ওরফে দেওয়ান সিফাত (২০) এবং কুশাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ হামিদ মোল্লার ছেলে মোঃ আঃ ওয়াহেদ (২৪) ঘটনার মূল পরিকল্পনাকারী রিকশাচালক ছিল এই সুলতান শাহরিয়ার।

পুলিশ গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাই হওয়া সমুদয় টাকা, মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত ধারালো চাকু চার্জার রিকশাটি জব্দ করেছে। নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

নওগাঁয় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, নওগাঁনওগাঁয় মিছিল বের করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( জুন) গতরাতে জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ( জুন) দুপুরে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেননওগাঁ সদর থানার শেখপুরা এলাকার মঞ্জু ফকিরের ছেলে মানিক ওরফে পাইলট (৩২), মোঃ হারুনের ছেলে মোঃ সাজু (৪০) এবং মোজাম্মেল হক মুজার ছেলে হাবিব হোসেন মুন্না (২৮) পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আকস্মিক একটি মিছিল বের করেন। সময় তারা সড়কে বাস চলাচলে বাধা সৃষ্টি করেন এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তারা সাইবার জগৎ ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কার্যক্রম প্রচার করছিলেন। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ সদর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও মিডিয়া সেল থেকে জানানো হয়।


বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন নওগাঁয়

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁয় আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল 'বাংলা টিভি' এক দশকে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড়ে অবস্থিত পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে এবং রূপালী বাংলাদেশের প্রতিনিধি খোরশেদ আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক বাংলা টিভির জেলা প্রতিনিধি আশরাফুল নয়ন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান কথাসাহিত্যিক রবিউল করিম, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মাসুদ হাসান তুহিন, চ্যানেল আইয়ের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক কায়েস উদ্দীন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, জেলা বনবিট কর্মকর্তা শহিদুল ইসলাম রাঙ্গা, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, চ্যানেল টোয়েন্টি ফোরের নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ চৌধুরী এবং এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলা টিভির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সুখ-দুঃখ সংগ্রামের কথা তুলে ধরায় চ্যানেলটি দেশবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি ভারতীয় চ্যানেলগুলোর আধিপত্যের বিপরীতে বাংলা টিভিকে একটি শক্তিশালী যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে দেশীয় সংস্কৃতি কন্টেন্ট বিকাশে চ্যানেলটির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভাশেষে কেক কাটার মাধ্যমে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন করা হয় এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ।


 

শিক্ষিকার মৃত্যুর শোকে প্রাণ গেল ছাত্রীরও

ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। আর সেই প্রিয় শিক্ষিকার মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একই বিদ্যালয়ের এক ছাত্রী। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের এই বিয়োগান্ত মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল বটতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বঙা মেশিন) মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোরিকশায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট কমিউনিটি বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষিকা রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার খাতা আনতে যাচ্ছিলেন। প্রচণ্ড সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিক্ষিকা উম্মে কুলসুমকে (৪৮) মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষিকা মমতাজ বেগমকে (৫৫) নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখে হাসপাতালে ছুটে আসেন অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরা (১৪) হাসপাতালে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুপুর দেড়টার দিকে মারা যান। চিকিৎসকরা জানান, তীব্র মানসিক আঘাতে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়া বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এই মর্মান্তিক ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের ওপর ধান খড় শুকানোর ফলে রাস্তা সরু হয়ে যাওয়াই এই দুর্ঘটনার কারণ।

বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, ভবিষ্যতে ধরনের দুর্ঘটনা রোধে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget