Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় ঝালকাঠি সিভিল সার্জনকে ওএসডি

ইমাম বিমান রিপোর্ট : কর্মস্থলে অনুপস্থিত থেকে কর্তব্য অবহেলার কারনে  ঝালকাঠির সিভল সার্জন রতন কুমার ঢালীকে ওএসডি করছে স্বাস্থ্যবিভাগ। আজ সোমবার তার বর্তমান কর্মস্থল ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করার কথা বলে জানা যায়। 

এ বিষয় ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানাযায়, গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনা শুনে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।  তিনি ঝালকাঠি সদর হাসপাতালে বেলা ১১ টার দিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন। তখন হাসপাতালে  সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালিকে না পেয়ে অসন্তুষ্ট হন। এরপর সিভিল সার্জন কোথায় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ সময় তার অবস্থানের বিষয়টি নিশ্চিত ভাবে বিভাগীয় কমিশনারকে জানাতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত রোগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সূত্র জানায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ঐ মূহুর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন। 

ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার স্যার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি এসে ছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে তিনি যে হাসপাতালে আছেন সেটা আমাকে কেউ জানায়নি। আমি আশে পাশেই ছিলাম। তার আসার খবর শুনে আমি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি। এরপর বেলা ২ টার দিকে তার সঙ্গে আমি দেখাও করেছি। এরপরেও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিত ভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে জানিয়েছেন। আমি আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে মঙ্গলবার অধিদপ্তরে যোগদান করবো।

উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান -১০ লঞ্চে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থান কালীন সময় অগ্নি কান্ডের ঘটনা ঘটে। লঞ্চ দূর্ঘটনায় অগ্নীদগ্ধ, পানিতে ঝাপ দিয়েও প্রানে বেঁচে যাওয়া আহতের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। নৌ দূর্ঘটনার সংবাদে দুর্ঘটনা স্থলে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ছুটে আসেন, একই সাথে দূর্ঘটনায় আহতদের দেখতে বেলা ১১টার সময় ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খবর নেন। এ সময় ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালিকে হাসপাতাল সহ তার কর্মস্থলে না পাওয়ায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ঐ মূহুর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন বলেও জানাযায়।

গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানাযায়।

 

নওগাঁয় আহত সাংবাদিকের পাশে বিএমএসএফ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ইউপি নির্বাচনের পরর্বতী সহিংসতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র আত্রাই উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিতু মনি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মাতৃজগৎ পত্রিকার উপজেলা প্রতিনিধি মামুন অর রশিদের উপর হামলার ঘটনা ঘটে। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

গত বৃহস্পতিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সাংবাদিক মিতু ও মামুন এর শারীরিক অবস্থার খোজ খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের শারীরিক অবস্থার খোজ খবর শেষে আত্রাই থানার ও সি মো. আবুল কালাম আজাদ এর সাথে দেখা করে সাংবাদিক নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবী জানান। 

এসময় বিএমএসএফ এর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহনা টিভি, জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, সহ সভাপতি  দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি খোরশেদ আলম, যুগ্ন-সাধারন সম্পাদক ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে সাজু, দৈনিক জয়যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা জয়, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি ফামান আলী, দপ্তর সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মধুমতি টিভির, দৈনিক জনবাণী‘র পত্রিকার জেলা প্রতিনিধি সজিব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিবিএ নিউজ এজেন্সি ইউনুস আলী ফাইম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক, গণমাধ্যম বিষক সম্পাদক দৈনিক দেশবার্তা জেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক (উত্তাল), কার্য্য নির্বাহী সদস্য দৈনিক অবজারভার জেলা প্রতিনিধি মো. ওবায়দুল হক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

গত ২৮/১২/২১ইং তারিখে আত্রাই উপজেলার স্যামবাড়ী উচ্চ বিদ্যালয়ে পার্শ্বে এ হামলার ঘটনা ঘটে।

 

নওগাঁয় চার দিন ব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চারদিনব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসন স্থানীয় মুক্তির মোড়ে এই মেলার আয়োজন করেছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া। অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হাসান এবং বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা প্রন্থাগারিক এস এম আসিফ বক্তব্য রাখেন। মেলায় সরকারী গণ গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী, ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি ষ্টল স্থাপিত হয়েছে।

নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি বিএনপি ও জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

তৌফিক তাপস,  নওগাঁ : নওগাঁয় একই স্থানে একই সময়ে জেলা যুবলীগ ও বিএনপি ও এ-টিম মাঠে ছাত্রলীগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মহিলা যুবলীগের পক্ষে একই সময়ে সমাবেশের আহবান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
 
গত সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসন।
 
এদিকে আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির নামে মিথ্যে ইস্যু তৈরি করে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় তারা যে বক্তব্য দিচ্ছে তারই প্রতিবাদে আমরা জেলা আওয়ামীলীগের নিদের্শে জেলা ছাত্রলীগের ২৮ ডিসেম্বর শহরের এটিম মাঠে প্রতিবাদ সমাবেশর আয়োজন করেছিলাম। কিন্তু জেলা প্রশাসন কাছ থেকে আমরা অবগত হয়েছি একই স্থান ও সময়ে বিএনপি ও জেলা যুবলীগ, এ-টিম মাঠে ছাত্রলীগ পক্ষে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করায় আমরা জেলা ছাত্রলীগ এ প্রতিবাদ সমাবেশ করা হয় নাই। এবং সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সমাবেশের বিষয়ে সিন্ধান্ত যানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
 
এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন আলী চৌধুরী মাসুম, নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মইনুল হোসেন রানা, উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্বাদ সম্মেলনে বলেন দেশের ৯৯ ভাগ মানুষ চায় বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা হোক কিন্তু এ সরকার তার চিকিৎসা ব্যহত করছে । এ সরকার দেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এর প্রকিষ্ঠ উদাহরন। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু,  পৌর মেয়র নজমুল হক সনি জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু সহ বিএনপির নেত্রিবৃন্দ।


 

বেনাপোলে বসুন্ধরা গ্রুপের উদ্যাগে ২শ' শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল : অশীতিপর জাহান আলী (৭০) এসেছেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রাম থেকে। শীতের কম্বল পেয়ে স্ফীত হাসি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শীতে আমাকে কাহিল করে দিছে। এই কম্বল পেয়ে উপকারের ভাষা কয়ে আমি বুঝোতি পারব না।’

নামাজগ্রামের জয়রন বিবি (৫৫) বলেন, গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যারা আমাদের মতো গরিব মাইনসের (মানুষদের) খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দেচ্ছে তাদের আল্লাহ বাঁচিয়ে রাখুক।

বড়আঁচড়া গ্রাম থেকে আসা জাহানারা বেগম (৬০) কম্বল পেয়ে বলেন, ডেকে ডেকে কম্বল কয়জনা দেয় ? যেটা পেয়েছি তাতেই খুব খুশি হলাম। শীত নিবারণে কিছুটা হলেও উপকার হবে।

একই ভাবে সাদীপুরের সখিনা বেগম (৫৫) সাজেদা বেগম (৬০) ছোট আঁচড়ার জামেরুন নেছা (৭২) ভবারবেড়ের আলী হোসেন (৫৫) নুর নাহার (৫৮) গাজীপুরের জবেদা খাতুন (৪৫), গাজীপুরের সাহিদা খাতুন (৫০) কম্বল পেয়ে খুশি তারা। এ সময় শীতার্ত মানুষের চোখে-মুখে ছিল খুশি আর আনন্দের উচ্ছ্বাস। আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সবাই বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

আজ সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল পোর্ট থানায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা ২০০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।

বেনাপোল রেল স্টেশন রোডের সীমান্ত প্রেস ক্লাবের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীিেলগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল। প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ। 

এ সময় মাসুম বিল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, বেনাপোলে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হলো তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি গর্বিত এই মহৎ অনুষ্ঠানে থাকতে পেরে। বসুন্ধরা গ্রুপকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সারা দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আলহাজ্ব এনামুল হক মুকুল বলেন, একটি করে কম্বল পেয়ে ২০০ মানুষ যতটুকু উপকার পেল তা অবশ্যই মহতী উদ্যোগ। আমরা চাই এমন কার্যক্রম অব্যাহত থাকুক। বেনাপোলের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সবাইকে।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আলহজ¦ জামাল হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহাবুব, বেনাপোল হাইস্কুলের শিক্ষক আব্দুল হাই, , সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, মনির হোসেন, আরিফুল ইসলাম সেন্টু, আসাদুজ্জামান রিপন, লোকমান হোসেন, মুক্তার হোসেন, জাকির হোসেন, সংগ্রাম হোসেন, ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন   যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডে বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ইতিপূর্বে বাংলাদেশে ঘটেনি   --- জেলা প্রশাসক জোহর আলী

 ঝলিকাঠি প্রতিনিধি : “লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যায় কিন্তু যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডে এরকম বেদনাদায়ক মৃত্যুর ঘটনা আমার জানামতে ইতিপূর্বে বাংলাদেশে ঘটেনি।  

মানুষ আগুনে দগ্ধ হয়ে বাঁচার জন্যে স্ত্রী সন্তান ও আপনজনকে সাথে নিয়ে অন্ধকারের মধ্যে গভীর নদীতে ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে অনেকে নদীতে ডুবে সলিল সমাধি হয়েছে আবার কারো । বাবা বাচলেও সন্তান বাঁচেনি আবার স্বামী বাঁচলেও স্ত্রী বাঁচেনী। 

এ রকম নির্মম ঘটনার অবতারনা আর কখনও দেখি নাই। জেলা প্রশাসন খবর পেয়ে সাথে সাথে উদ্ধার কার্যক্রমে সহাযতা করেছে। আমি নিজেই ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিযন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের অনেকেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কেউ কেউ পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। অনেকেরই পরিচয় মেলেনি। আজকেও নদীতে একজনের মৃত্যুদেহ পাওয়া গেছ।

” সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: শফিউল আজম টুটুলের সভাপতিত্বে বিএমএসএফ জেলা সেক্রেটারী প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এসব কথাগুলো বলেন।  

এসময় জেলা প্রশাসক  আরো বলেন, আমরা অনেক তত্ত্বই সাংবাদিকদের মাধ্যমেই পেয়ে থাকি এবং সাংবাদিকদের সহযোগীতায় আমরা অনেক কার্য সম্পাদন করে থাকি। তিনি বিজয় টেলিভিশনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। 

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনার জন্যে সকল সংবাদকর্মী ও মিডিয়ার প্রতি আহ্বান জানান।এসময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওপ্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবীর, , বিটিভি ঝালকাঠি জেলাপ্রতিনিধি মো: হেমায়েত উদ্দিন হিমু, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: জিয়াউল হাসান পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার পলাশ রায় প্রমুখ।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget