Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষনা নওগাঁয় প্রশাসনের ১৪৪ ধারা জারী : সংবাদ সম্মেলনে কর্মসূচী পালনে বিএনপি’র অনড় অবস্থান

তৌফিক তাপস, নওগাঁ  : নওগাঁয় বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করায় সংঘাত এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচী বানচাল করতে বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচীস্থলে ছাত্রলীগ যুবলীগ পাল্টা কর্মসূচী ঘোষনা এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

বিএনপি’র সংবাদ সম্মেলনে সোমবার বেলা সাড়ে ১১টায় এক লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে ২৮ ডিসেম্বর দুপুর ২টায়  বিএনপি নেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে নওযোয়ান মাঠে এক জনসভার ডাক দেয়। এ ব্যপারে স্থানীয় প্রশাসনের নিকট প্রয়োজনয়ি অনুমতি চেয়ে প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে ঐ দিন একই সময়ে আওয়ামী যুবলীগ বিজয়ের সুবর্নজয়ন্তী পালনের কর্মসূচী গোষনা করে। বিএনপি পরর্তীতে শহরের এটিম মাঠে তাদের কর্মসূচী স্থানান্তর করে ঘোষনা দিলে ছাত্রলীগ সেখানে প্রতিবাদ সমাবেশ নামে আরেক কর্মসূচী ঘোষনা করে। এর  ফলে বিএনপি’র কর্মসূচী অনিশ্চিত হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ বলেছেন উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিএনািপ’র কর্মসূচীকে বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসা চরিতার্থ করতে নির্লজ্জ ফ্যাসিবাদী আচরণের পরিচয় দিয়েছে আওয়ামীলীগ। এটি সরকারের অগনতান্ত্রিক আচরনের বহিঃপ্রকাশ। এটিকে নওগাঁয় আগামীদিনের নওগাঁ’র রাজনীতিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেথ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে বিএনপি পূর্বঘোষিত কর্মসূচী যথাস্থানে শান্তিপূর্নভাবে পালণ করবে। এতে কোন অপ্রীতিকর অনভিপ্রেত উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন দায়ী থাকবে। আইন শৃংখলাজনিত কোন অবনতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি দায়ীত্ব নিবে না।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক  মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়েছে। এই আদেশ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বুধবার বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘন্টা বলবৎ করা হয়েছে। এ সময় পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যে কোন কর্মসূচী নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে

নওগাঁয় নিমার্ণ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

তৌফিক তাপস, নওগাঁ : নওগায়ঁ নিমার্ণ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ শীত বস্ত্র প্রদান করা হয়। 

নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোসাদ্দুর রহমান রকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। 

নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ  পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইনতেজারুল হক কোয়েল, নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা প্রকৌশলী জাকারিয়া সাজু প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ ও নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের  নারী ও পুরুষ শ্রমিকদের মাঝে ১হাজার ৫শত শীত বস্ত্র চাদর প্রদান করেন।


নওগাঁয় ২০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২০২১ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। 

নওগাঁয় ২০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা প্রমূখ সহ নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান। 

পরবর্তিতে বিকেল ৩ টায় উপজেলা পরিশোধ মিলনায়তনে সদর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন শপথ ব্যাক্য পাঠ করান। উল্লেখ্য ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁ সদর ও রাণীনগর উপজেলায় ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নওগাঁর বদলগাছীতে প্রতিপক্ষের কেচির আঘাতে যুবক নিহত
তৌফিক আহম্মেদ, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা গ্রামে মেহেদী হাসান লিওন (৩৫) নামে এক যুবক প্রতিপক্ষের কেচির আঘাতে নিহত হয়েছে। নিহত মেহেদী হাসান বালুভরা ইউনিয়নের পালশা গ্রামের মকলেসুর রহমানের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় মেহেদী হাসান লিওন একই গ্রামের ইসাহাক এর বাড়িতে পাওনা টাকা চাইতে যায়। পাওনা টাকা চওয়ার সময় ইসাহাক ও তার পরিবারের সাথে তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে ইসাহাক এর ছেলে স্বাধীন ধারালো কেচি দিয়ে মেহেদী হাসান লিওন এর উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে গুরুত্বর জখম করে। 
 
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রায়হান হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। 
 
এ হত্যাকান্ডে ২ জনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার মহাদেবপুরের উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার সন্ধায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক মোফাজ্জল হোসেনের পরিচালনায় এবং সুজনের রাজশাহীর আঞ্চলিক সমন্বয়ক আছির উদ্দিনের সঞ্চালনায় চেয়ারম্যান পদপ্রার্থীরা তাদের নির্বাচনী বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে সাতজন চেয়ারম্যান পদপ্রার্থীর অংশগ্রহনের কথা থাকলেও তিনজন অংশগ্রহন করেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া নাইস প্রতিক চশমা ও আলহাজ্ব আবিদ হোসেন সরদার প্রতিক ঘোড়া এবং মো. নাজিম উদ্দীন প্রকিত মোটর সাইকেল জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের নির্বাচনি প্রতিশ্রুতি ব্যাক্ত করেন । 

এলাকার জনসাধারন এবং প্রার্থীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এবং এলাকায় শান্তি সৃঙ্খলা বজায় রাখাসহ বিজয়ী হলে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে শপথ বাক্য পাঠ করেন।

নওগাঁ হানাদার মুক্ত দিবসে ঘোড়দৌড় প্রতিযোগিতা

তৌফিক তাপস, নওগাঁ : বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে শহরের এটিএম মাঠে স্থানীয় সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘৌড় দৌড় প্রতিযোগীতার আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সংগঠনের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রমুখ। 

নওগাঁ হানাদার মুক্ত দিবসে ঘোড়দৌড় প্রতিযোগিতা
আলোচলা সভা শেষে এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকার পরিচিত মুখ কিশোরী ঘোড়সওয়ারী তাসমিনা আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে ৩২টি ঘোড়সওয়ারী খেলায় অংশ নিতে আসেন। এসময় ঘোড়া দৌড় উপভোগ করতে শিশু বৃদ্ধ, নারী পুরুষসহ নানা শ্রেণী-পেশার মানুষ আসে। 

আয়োজক কমিটির সভাপতি ডিএম আব্দুল বারী জানান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার আমরা তুলে ধরতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা আজ এই খেলার আয়োজন করেছি। আজও হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করেন।তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের ঘটনা ও চেতনা তুলে ধরতেই ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবসে আমরা এই খেলার আয়োজন করে থাকি। পাশাপাশি নওগাঁর গণমানুষের এক সময় প্রানের খেলা ও দর্শনীয় বিষয় ছিল ঘোড় দৌড়। 

নতুন প্রজম্মের কাছে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যের সাথে পরিচিত এবং ঐতিহ্য ধরে রাখার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ধারাবাহিকভাবে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে।




যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget