Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় জেলা প্রকৌশলীদের মিলনমেলা অনুষ্ঠিত
তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় জেলা প্রকৌশলী মিলনমেলা ২০২১ উপলক্ষে খেলাধোলা এবং মনোজ্ঞ সংস্কৃতিক, রাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
 
শুক্রবার জেলার আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি মিলনায়তনে ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নওগাঁ উপকেন্দ্রের আয়োজনে সারাদিন ব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলনমেলায় সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নওগাঁ উপকেন্দ্ররে সভাপতি ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
 
এসময় অন্যান্যর মধ্যে আইইবি'র নওগাঁ উপকেন্দ্রের সাধারণ সম্পাদক ও নওগাঁ সড়ক ও জনপথ এর নিবার্হী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, নওগাঁ এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, নওগাঁ পানি উন্নয়ন বোর্ড এর নিবার্হী প্রকৌশলী, আরিফউজ্জামান খান সহ আরও নওগাঁ জেলা বিভিন্ন দপ্তরের নিবার্হী প্রকৌশলী ও জেলার বিভিন্ন উপজেলা বিভিন্ন দপ্তরের উপজেলা প্রকৌশলী সহ সকলের পরিবারের সদস্য সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
 
এসময় পতিসরে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি মিলনায়তনে সারাদিন ব্যাপী খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আইইবি নওগাঁ উপকেন্দ্রের সভাপতি ও নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া সকল উপস্থিত প্রকৌশলীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং রাফেল ড্র ও খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে এ জেলা প্রকৌশলী মিলনমেলা অনুষ্ঠান শেষ হয়।

আজ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস

তৌফিক তাপস, নওগাঁ : আজ ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস। দেশ স্বাধীন হওয়ার ২ দিন পর স্বাধীনতার স্বাদ পায় নওগাঁবাসী। 

১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানী সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর শোনার পর মুক্তিবাহিনী স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিন (১৭ ডিসেম্ববর) সকাল ৭টার দিকে প্রায় ৩৫০ জন মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হোন। 

১৮ ডিসেম্বর সকালে বগুড়া থেকে আসা ভারতীয় মেজর চন্দ্র শেখর, পশ্চিম দিনাজপুর ও বালুরঘাট থেকে নওগাঁ অভিমুখে অগ্রসর হওয়ায় পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করে। ফলে সকাল ১০টার দিকে প্রায় দুই হাজার পাকসেনা নওগাঁ কেডি স্কুল থেকে পিএম গার্লস স্কুল, সরকারি গার্লস স্কুল, পুরানো থানা চত্বর এবং এসডিও অফিস থেকে শুরু করে রাস্তার দু’পাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নত মস্তকে আত্মসমর্পণ করে। 

এ সময় নওগাঁর বিহারী সম্প্রদায় স্বপরিবারে কেডি সরকারি স্কুলে আশ্রয় নেয়। তৎকালিন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীকে স্বাগত জানান। বর্তমান ও পুরাতন কালেক্টরেট (এসডিও) অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন।


নওগাঁ সদরের লস্করপুরে মাঠ থেকে ক্ষতবিক্ষত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সদরের লস্করপুর গ্রামের একটি মাঠ থেকে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে লস্করপুর গ্রামের মধ্য দিয়ে যাওয়া রাস্তার পাশে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। 

ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ওই অজ্ঞাত যুবকের দুই চোখ তুলে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। ঘটনার বিবরণে পুলিশ প্রাথমিক ধারণা করছে পরকিয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

পরিচয় নিশ্চিত হওয়া গেলে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে এবং এই হত্যাকান্ডের সঠিক কারন জানা যাবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হয়েছে মহান বিজয় দিবস

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মহান বিজয় দিবসে প্রয়াত জননেতা আব্দুল জলিল শিশু পার্কে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা প্রশাসক হারুন অর রশীদের নেতৃত্বে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধ সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক হারুন অর রশীদ, সাবেক কমান্ডার হারুন অল রশীদ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে। এরপর একে একে নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন, নওগাঁ সরকারী কলেজ, সড়ক ও জনপথ, জেলা কারাগার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সুজন নওগাঁ জেলা কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

তৌফিক তাপস, নওগাঁ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ-তিলোকপুর সড়কের হবির মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানা থেকে পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাগেছে। 

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট। স্থানীয় সূত্রে জানা যায়, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কোনায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। 

পরে ফায়ার সার্ভিস ইউনিটে সংবাদ দেওয়া হলে নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি, দুপচাচিয়া থানার সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে কারখানার ভেতর থেকে এখনো উত্তাপ বেরিয়ে আসছে বলে জানা গেছে। 

বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার

কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, "সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলতে পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বেরিয়ে যায়। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরী করা হতো।" আগুনে কারখানার কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে। মেশিনগুলোও পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। 

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের নওগাঁ ইউনিটসহ আশপাশের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এখনো সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কারখানার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত বলা যাচ্ছে না। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। তবে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হলে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে। এখন পর্যন্ত পাঁচজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


নওগাঁয় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে শ্রী ফটিক চন্দ্র বর্মন (৫০) নামের এক স্বর্ণকার আত্মত্যা করেছে। আত্মহত্যাকারী ফটিক সাপাহার উপজেলার পালপাড়া গ্রামের মৃত মহাদেব চন্দ্র বর্মনের ছেলে।

 
গত সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গ্রামের অদুরে একটি পাইকুড় গাছের ডালে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ফটিকের মরাদেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


জানা গেছে ফটিক চন্দ্র বর্মন দীর্ঘ দিন ধরে সাপাহার বাজারে জুয়েলার্স ব্যবসা করে আসছিলেন। কিছু দিন পূর্বে তিনি স্বর্ণের দোকান ছেড়ে দিয়ে কৃষি কাজ শুরু করে। ঘটনার দিন সন্ধ্যার আগে তিনি বাসা হতে বের হয়ে যান ও সবার অজান্তে গ্রামের পাশের্^র একটি আমবাগানের মধ্যে থাকা পাইকুড় গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মত্যা করে। ওই বাগানে কাজ করতে থাকা লোকজন গাছে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় থানায় সংবাদ দেয়। 

সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানায় নিয়ে আসেন এবং মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে থানায় একটি অপমৃত মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন। মৃত ফটিক স্বর্ণকার বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি পাশর্^বর্তী পতœীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন বলেও পরিবারের লোকজন জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget