Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ২২টির মধ্যে স্বতন্ত্রের দখলে ১৪, নৌকার ৮

তৌফিক তাপস, নওগাঁ : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর দুই উপজেলায় ২২টি ইউনিয়নে নৌকা প্রতিকে ৮জন এবং স্বতন্ত্র পদে ১৪ জন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। 

গত রোববার রাত ১০টার দিকে নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ ও বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার মোহা. সেজারুদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতিকে তিন জন এবং স্বতন্ত্রপদে ১১ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, নৌকা প্রতিকে ভারশোঁ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউনিয়নে মাহফুজুর রহমান উজ্জল, কসব ইউনিয়নে ফজলুর রহমান। 

স্বতন্ত্র পদে বিজয়ীরা হলেন, মান্দা ইউনিয়নে তোফাজ্জল হোসেন তোফা, প্রসাদপুর ইউনিয়নে আব্দুল মতিন, বিষ্ণপুর ইউনিয়নে এসএম গোলাম আজম, গণেশপুর ইউনিয়নে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, কাঁশোপাড়া ইউনিয়নে আব্দুস সালাম, ভালাইন ইউনিয়নে গোলাম মোস্তফা মন্ডল, নুরুল্যাবাদ ইউনিয়নে ইয়াছিন আলী প্রামাণিক, তেঁতুলিয়া ইউনিয়নে এসএম মখলেছুর রহমান কামরুল, কুসুম্বা ইউনিয়নে নওফেল আলী, কালিকাপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম বাবু এবং মৈনম ইউনিয়নে আনিসুর রহমান। মান্দার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬  হাজার ৮৮৮ জন। যেখানে চেয়ারম্যান পদে ৯৩  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৪০টি কেন্দ্রের ৬৮১ টি কক্ষে ভোট গ্রহণ হয়। মান্দা সদর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন হয়। অপরদিকে, বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতিকে পাঁচজন এবং স্বতন্ত্র তিনজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন, নৌকা প্রতিকে বদলগাছী সদর ইউনিয়নে আনোয়ার হোসেন, কোলা ইউনিয়নে শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়নে মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউনিয়নে ফিরোজ হোসেন এবং মথুরাপুর ইউনিয়নে মাসুদ রানা। স্বতন্ত্র পদে বিজয়ী প্রার্থীরা হলেন, বালুভরা ইউনিয়নে আল এমরান হোসেন, বিলাশবাড়ী ইউনিয়নে সাইদুর রহমান কেটু এবং আধাইপুরে একেএম রেজাউল কবীর পল্টন। 

বদলগাছীর আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ২৩২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৪টি কেন্দ্রের ৪৭৮ টি কক্ষে ভোট গ্রহণ হয়। 

বদলগাছী সদর ও পাহাড়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন হয়।


নওগাঁর পত্নীতলায় যুদ্ধপরাধী পরিবারে নৌকার মনোনয়ন না দেওয়ার দাবিতে মানবন্ধন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুদ্ধপরাধী পরিবারের সদস্য রেজুয়ার হোসেন আন্টুকে আওয়ামীলীগের প্রার্থী মনোনীত করার তৎপরতার বিরুদ্ধে মানবন্ধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা পরিবার ও স্বাধীনতার স্বপক্ষে দিবর ইউনিয়ন বাসীর আয়োজনে নকুচা মোড় এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনের সময় আব্দুল লতিফের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা মো. মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শাহেদ আলি, আতিয়ার রহমান, শফিউদ্দিনসহ ৫শতাধিক আওয়ামীলীগের কর্মীসর্থক উপস্থিত ছিলেন।

নওগাঁর পোরশায় ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর পোরশায় ধান ক্ষেত থেকে আল আমিন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধায়  উপজেলার শরিয়ালা পূর্বপাড়া ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আল আমিন পত্মীতলা উপজেলার শীবপুর বাজার এলাকার আবু তাহেরের ছেলে বলে জানা গেছে। 

এর সাথে জড়িত থাকায় পোরশা উপজেলার শরিয়ালা পূর্বপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের বাড়ি থেকে তার মেয়ে শাখিলা (২০) ও তার জামাতা মান্দা উপজেলার এনায়েতপুর গ্রামের আহসান হাবিবের ছেলে আরস মাওলা (২৮)কে আটক করেছে থানা পুলিশ। 

পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনা নিশ্চিত করে জানান, ১৫ নভেম্বর আল আমিন নিখোঁজ হয় এবং তাকে খুঁজে না পেয়ে ১৯ নভেম্বর আল আমিন এর মা সঙ্গীয় কিছু লোকজন সহ থানায় এসে মৌখিক অভিযোগ করলে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে শাখিলা ও তার স্বামীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাখিলা আল আমিনকে হত্যা করার কথা স্বীকার করেন এবং লাশটি ফেলে রাখার স্থান দেখিয়ে দেন। 

তার দেখিয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধায় থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। তবে দু’জনের মধ্যে পরোকিয়া সম্পর্ক ছিল বলে ধারনা করা হচ্ছে। 

এব্যাপারে পোরশা থানায় একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অপরদিকে আটককৃত দু’জনকে আজ রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাছ শূন্য আত্রাইয়ের শুঁটকি পল্লী লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা

তৌফিক তাপস, নওগাঁ : উত্তরাঞ্চলের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার দেশীয় প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে শুঁটকি তৈরির ভরা মৌসুমেও শুঁটকি ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম স্থবিরতা।

মৌসুমের শুরুতেই শুঁটকি তৈরির জন্য সাজ-সরাঞ্জাম প্রস্তুত করা হলেও মাছের অভাবে সেগুলো এখন মাছ শূন্য ফাঁকা পড়ে রয়েছে। অন্যান্য বারের মত এবারে এলাকায় তেমন বন্যা না হওয়ায় নদী ও খাল বিলের পানি আগাম সুখিয়ে যাওয়ায় যে সময় দেশী মাছে বাজার সয়লাব থাকার কথা সেই সময় দেখা মিলছে না দেশী মাছের। ফলে শুঁটকি ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা।

জানা যায়, উত্তর জনপদের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত স্থান সমুহের মধ্যে আত্রাইও একটি বিখ্যাত স্থান। প্রতিদিন শতশত টন মাছ আত্রাই থেকে রেল, সড়ক ও নৌ পথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। সে অনুযায়ী শুঁটকি উৎপাদনেও আত্রাইয়ের যথেষ্ট প্রসিদ্ধি রয়েছে। রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজুপরসহ দেশের প্রায় ১৫/২০ জেলাতে বাজারজাত করা হয় আত্রাইয়ে শুঁটকি মাছ। আর এ মাছের শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করেন প্রায় শতাধিক পরিবার। উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম শুঁটকি তৈরীতে বিশেষভাবে খ্যাত। এ গ্রামের শতাধিক শুঁটকি ব্যবসায়ী এ পেশার সাথে সম্পৃক্ত। শুধু বর্ষা মৌসুমে শুঁটকি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে তারা পরিবারের সারা বছরের ভরণপোষণ নিশ্চিত করেন। এবারে বন্যা কম হওয়ায় নদী ও খাল-বিল আগাম সুখিয়ে যাওয়ায় দেখা দিয়েছে দেশীয় প্রজাতি মাছের সংকট। ফলে বাজারে মাছ কম কিন্তু মূল্য বেশি হওয়ায় শুঁটকি তৈরিতে খরচ অনেব বেড়ে যাওয়ায় শুঁটকি ব্যাবসায়ীদের গুণতে হচ্ছে লোকসান।
ভরতেঁতুলিয়া গ্রামের শুঁটকি ব্যবসায়ী মঞ্জুর মোল্লা, উসমান শেখ, আব্দুস ছাত্তার সরদার, মোজাহার মোল্লা, নাফিকুল সরদার বলেন, শুটকি ব্যবসার সাথে আমরা দীর্ঘদিন থেকে সম্পৃক্ত। শুঁটকি তৈরিতে অর্থ খরচের সাথে সাথে যথেষ্ট শ্রম ব্যয় হয়। সর্বপোরি রৌদ্র বৃষ্টি ও মাছের দুর্গন্ধ সবকিছুকে উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে এ পেশা চালিয়ে আসছি। পুঁটি, খোলসানী, চাঁন্দা, রাইখর, সাটিসহ বিভিন্ন জাতের দেশি মাছের শুঁটকি আমরা তৈরি করি। এর মধ্যে বিশেষ করে পুঁটি ও সাটি মাছের শুঁটকির ব্যাপক চাহিদা রয়েছে। এবারে মাছ কম কিন্তু দাম বেশি হওয়ায় আমাদের লোকসান গুণতে হচ্ছে। অনেকে শুঁটতি তৈরির সাজসরাঞ্জাম তৈরি করলেও মাছ অভাবে সেগুলো পড়ে রয়েছে। এবারে ব্যবসা মন্দা হওয়ায় সারা বছর পরিবার পরিজন নিয়ে আমরা কিভাবে চলবো তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন রয়েছি।

বেনাপোলে ১০ টি বোমা- দুই হাজার বোমার সরঞ্জাম সহ আটক-৪

মোঃসাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রাম থেকে ১০ টি তাজা বোমা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগান থেকে বিস্ফোরকসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন বেনাপোল মহিষা ডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মোড়লের ছেলে আলা হোসেন (২৬), একই গ্রামের আলী হোসেন মোড়লের ছেলে জাহিদ হাসান (২১), জমির মোড়লের ছেলে সজীব হোসেন (২৩) ও বারোপোতা গ্রামের মৃত তোফাজ্জেল এর ছেলে আজগার আলী (৫০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে মহিষা ডাঙ্গা গ্রামের একটি বাঁশ বাগানে ১০টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম নিয়ে কয়েকজন বোমা তৈরি করছে। এমন ঘটনা দেখে গ্রামবাসী তাদেরকে ধাওয়া দিলে সব ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে বাঁশ বাগান থেকে বিস্ফোরকগুলো তারা উদ্ধার করে। এঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তৃতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনে এলাকায় অধিপত্য বিস্তার করার জন্য ৫ নং পুটখালী ইউনিয়নের আনারস মার্কার প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকরা এসব বোমা তৈরি করছিল বলে জানাযায়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মহিষা ডাঙ্গা ও বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত পাইলট আহবায়ক জাফর সদস্য সচিব

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাবেক সভাপতি শহীদুল ইসলাম পাইলটকে আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে সদস্য সচিব করে ৮৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

সংগঠনের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর সংগঠনের বৃহৎ স্বার্থে পূর্বের কমিটিসহ সকল উপ-কমিটি বিলুপ্ত করে এ কমিটি ঘোষণা করেন।

 এখন থেকে এ আহবায়ক কমিটি দ্বারা সাংবাদিক ও দেশের কল্যাণে এই সংগঠনের সদস্যরা কাজ করবেন। একই সাথে কেন্দ্রের সকল উপ-কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ  আগামি ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করবেন। আগামি ২২ নভেম্বর নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করতে টুঙ্গীপাড়া যাবেন। 

কমিটিতে যুগ্ম-আহবায়করা হলেন যথাক্রমে সাঈদুর রহমান রিমন (ঢাকা), সাজ্জাদ চিশতী (ঢাকা), মাহবুব আম্বিয়া (ঢাকা), সৈয়দ সোহেল আহমেদ (কিশোরগঞ্জ), ইসমাইল হোসেন টিটু (ঢাকা) সোহাগ আরেফীন(চট্টগ্রাম), আফজাল হোসেন (ভোলা), হারুন অর রশীদ (পটুয়াখালী), মো: আজহার উদ্দিন (নবাবগঞ্জ), কাজী মিরাজ মাহমুদ (বরিশাল)।

 সম্মানিত সদস্যরা হলেন; ড.একেএম রিপন আনসারী(গাজীপুর), শাহ আলম শাহী (দিনাজপুর), আলম পলাশ(চাঁদপুর), মিজানুর রহমান মাসুদ (ঢাকা) , ইকবাল হোসেন (দ্বেবিদ্বার) মোশারফ হোসেন নীলু(নরসিংদী), মাহফুজ কাদেরী (পাবনা), আব্দুল হামিদ খান(গাজীপুর) সোহেল সরদার (পিরোজপুর),  আমিনুল ইসলাম আহাদ(ব্রাক্ষনবাড়িয়া), এমএ আকরাম(ভোলা) শিবলী সাদিক খান(ময়মনসিংহ), আলহাজ্জ্ব মাসুম বিল্লাহ(ঢাকা), আরমান খান জয় (গোপালগঞ্জ) রতন সরকার(রংপুর), বেলায়েত বাচ্চু (লক্ষ্মীপুর), আবুল খায়ের খান (মাদারীপুর) এসএম মাহমুবুর রহমান মুরাদ(গোপালগঞ্জ), মোফাজ্জেল হোসেন (নওগাঁ), আবুল হাসান বেলাল (ঢাকা), রেজা নওফল (ঢাকা), রুবিনা ইয়াসমিন( ঢাকা), তাওহীদ হাসান(ঢাকা), হাসানুর রহমান (ঢাকা), জাহিদ হাসান(ঢাকা), সীমা খন্দকার (কুষ্টিয়া), এনামুল কবির সোহেল(ভান্ডারিয়া), মোনালিসা মৌ (ঢাকা), কবির নেওয়াজ(ঢাকা), সাবরিন জেরিন (মাদারীপুর),  শারমিন সুলতানা মিতু (গাজীপুর), নুসরাত চৌধুরী(ফেনী), আলমগীর হোসেন(কুড়িগ্রাম) , বেলাল তালুকদার (মৌলভীবাজার) ইমন দাস (ঢাকা), কাজী নোমান (ফেনী) মো: রায়হান ( ঝিনাইদহ), মোস্তফা কাদের (বরগুনা), ডা. আব্দুস সালাম(পাবনা), আসাদুজ্জামান সাজু (লালমনিরহাট), নুর আলম (নীলফামারী), খোকন আহম্মেদ হীরা(বরিশাল), মো: মাসুদ রানা (বরিশাল), আহসান হাবিব সোহাগ(রাজাপুর) মো: আদিত্য জাহিদ (চরফ্যাশন), মাসুম তালুকদার (ঢাকা), এসএম জীবন (ঢাকা), হাসনাত তুহিন (ফেনী), আকবর হোসেন সোহাগ (নোয়াখালী), তানভীর আহমেদ (পিরোজপুর),  মো: কামরুজ্জামান (বাগেরহাট), মো: হেলাল উদ্দিন (মেহেরপুর), আব্দুল হাকিম রানা ( চট্টগ্রাম),আবু কাউছার মাখন(রাজশাহী), মিজান উর রশিদ মিজান (ঢাকা),  মো: শহীদুল্লাহ (কক্সবাজার), এম মহসিন (সৈয়দপুর), ফয়সাল আজম অপু(চাপাইনবাবগঞ্জ), আলী হোসেন(আশুলিয়া), আবুল কালাম আজাদ ( পাংশা), কাইছার ইকবাল চৌধুরী(চট্টগ্রাম),  কাজী আয়েশা ফারজানা (চট্টগ্রাম দক্ষিন), আজমীর হোসেন তালুকদার(ঝালকাঠি), গাউছ উর রহমান (মাদারীপুর),  ডা. মাহতাব হোসাইন (ফেনী), হাবিবুর রহমান(সিঙ্গাইর), বিএম খোরশেদ(মানিকগঞ্জ),  সোহানুর রহমান (বরিশাল), মো: রিয়াজ হোসেন (বাকেরগঞ্জ), মিজানুর রহমান (কুয়াকাটা), এসকে রঞ্জন( কলাপাড়া), রিয়াজুল ইসলাম বাচ্চু(ঝালকাঠি),  এমডি রিয়াজ হোসাইন (ইতালী), আরিফুল মাসুম(বিবাড়িয়া), জুয়েল খন্দকার(ঢাকা), এইচএম মহিউদ্দিন(কুমিল্লা), সানজিদা আকতার (ঢাকা), মোহাম্মদ আলী সুমন(ঢাকা), মীর আলাউদ্দিন(ঢাকা), আব্দুল বাতেন বাচ্চু(শ্রীপুর), মো: ইয়াসিন(সাভার), রফিকুল ইসলাম( ঢাকা),ইজ্জ্বল ভুইয় (ঢাকা),  আনিস লিমন(ঢাকা), কবির হোসেন(রাজবাড়ী)। সাংবাদিকদের মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় নেতৃবৃন্দ কাজ করবেন। এছাড়াও উক্ত কমিটি কাউন্সিল সম্পন্ন করতে একটি নির্বাচন কমিশন গঠন, চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করবেন। 

 সদস্যদের মাঝে সংগঠন ও সাংবাদিকদের পেশাগত মর্যাদাহানীকর কোন আচরণ পরিলক্ষিত হলে তার সদস্যপদ স্থগিত করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget