Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের উদ্বোধন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ:১৩০৬ এর নবনির্মিত প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের পার-নওগাঁ তাজের মোড়ে এ নবনির্মিত প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবনির্মিত প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। 

এসময় সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা শ্রমিক লীগের সভাপতি ডিএম আব্দুল মজিদ, নওগাঁ পৌরসভার ৭নং ওর্য়াডের কাউন্সিলর ও অত্র সংগঠনের উপদেষ্ঠা মোঃ সারোয়ার তানজিদ (সম্রাট), বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, অত্র সংগঠনের উপদেষ্ঠা রায়হান শরীফ, প্রকৌশলী সাজু, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ইমদাদুল হক, সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাকির হাসান সহ অত্র সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য বৃন্দ ও অত্র সংগঠনের সকল সদস্যগন এবং স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁয় মধুমতি ডিজিটাল পয়েন্ট এর শুভ উদ্বোধন

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ জেলার সাপাহার ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে শুভ উদ্বোধন হলো মধুমতি ডিজিটাল পয়েন্ট। 

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন,  সাপাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আকবর আলী, মধুমতি ব্যাংক লিমিটেড এর নওগাঁ শাখার শাখা ব্যবস্হাপক জনাব মোঃ এনামুল হক, এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা জনাব মোঃ আরাফাত হোসাইন, এজেন্ট ব্যাংকিং জুনিয়র অফিসার মোঃ মতিউর রহমান, সাপাহার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্ব্যােক্তা রুনা লায়লা, ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, স্হানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। 

মধুমতি ব্যাংক একটি চতুর্থ প্রজন্মের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক যা ২০১৩ সালে যাত্রাশুরু করে। আর্থিক অন্তর্ভুক্তির লক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য মধুমতি ডিজিটাল ব্যাংকিং নামে ২০১৬ সালে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে মধুমতি ব্যাংক। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে আসছে ব্যাংকটি। মধুমতি ডিজিটাল পয়েন্ট এর সকল ধরনের লেনদেন গ্রাহকের আঙ্গুলের ছাপ যাচায় করনের মাধ্যমে হয় বলে প্রতিটি গ্রাহক নিরাপদ ও নিশ্চিন্তে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়াও প্রতিটি লেনদেনের জন্য এস এম এস ও কম্পিউটার জেনারেটেড রশিদ পাওয়া যাবে। এখন থেকে সরকারি বিভিন্ন ভাতা প্রদান কার্যক্রম মধুমতি ডিজিটাল পয়েন্ট এর মাধ্যমে প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। পরিশেষে ফিতা কেটে মধুমতি ডিজিটাল পয়েন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

বেনাপোলে ১২পিচ স্বর্ণের বারসহ আটক ২

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২পিচ স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পুটখালী সীমান্তের মসজিদ বাড়ী পোস্টের সামনে থেকে স্বর্ণের বার সহ তাদেরকে আটক করা হয়। আটক স্বর্ণ পাচারকারীরা হলেন পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮) ও একই গ্রামের আলী কদর মন্ডলের ছেলে মো. শাহজাজান মন্ডল (৩২)। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহী জানান গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে থেকে ১২পিচ স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। 

আটককৃত আসামীদ্বয়, স্বর্ণের বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বারেক টিলায় হাতির আগমনে আতঙ্কে সীমান্তবাসী !

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র বারেক টিলায়‘গত’বছরের মত এ বছরেও বন্য হাতি অবস্থান করেছে।এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে বারেক টিলার আশেপাশে বসবাসরত মানুষের মধ্যে অতঙ্ক বিরাজ করছে।বন্য হাতি দেখতে বারেক টিলায় উপচেপড়া ভিড় করছে উৎসুক জনতা।

জানাগেছে,ভারত সীমান্তরেখা অতিক্রম করে যাদুকাটা নদী হয়ে চারটি বন্য‘হাতি’ বারেক টিলায় অবস্থান করছে।

স্থানীয়রা জানান,বারেকটিলায় এসে আরশাদ ফকিরের আলু খেত ও শামছু মিয়ার ধানের জমির সামান্য ক্ষতি করলেও কোন রকম হতাহতের খবর পাওয়া যায় নি।এ খবর পেয়ে বিজিবি,পুলিশ ঘটনাস্থলে আসে।

‘উত্তর বড়দল ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য মহিলা (মেম্বার) সুষমা জাম্বিল বলেন,আমি বন্য হাতি আগমনের খবর শুনেছি।যাদুকাটা নদী হয়ে বারেক টিলা সংলগ্ন ধানক্ষেতে দিয়ে টিলার জঙ্গলে অবস্থান করেছে।’   

‘তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,বারেক টিলায় হাতি আগমনের কথা শুনে সেখানে তাৎক্ষণিক ভাবে পুলিশ-বিজিবি সদস্য মুতায়েন করা হয়েছে।আমি নিজেও সেখানকার অধিবাসীদের খবর নিয়েছি।রাতের বেলায় মশাল জ্বালানোর নির্দেশ দিয়েছি।আমি আশা করি বন্য হাতিগুলো আপন গতিতে তাদের নিজ দেশে ফিরে যাবে।, 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) হাতির আগমনের তথ্য নিশ্চিত করে বলেন,পর্যটনকেন্দ্র বারেক টিলায় চারটি বন্য হাতির আগমন ঘটেছে এ খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।রাতে পুলিশ মশাল জ্বালিয়ে রেখেছে।তিনি আরো বলেন-সেখানের পরিবেশ শান্ত ও সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ মাইকিং করেছে এখনো পর্যন্ত কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি।

‘উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো.রায়হান কবির জানান,আমি হাতির আগমনের খবর শুনে জেলা প্রশাসক সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। তিনি  আরো বলেন,সেখানে পুলিশ ও বিজিবি অবস্থান করছে।কেই যাতে করে আগত হাতি গুলোকে বিরক্ত না করে নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নিহত এক

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর মান্দায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমরান হোসেন রানা (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়। রানা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নাসির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক শ্রীরামপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাওলানা সাইফুল ইসলাম শান্ত (৩৫) এর উপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডলের কর্মী সমর্থকরা। 

এঘটনায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তাঁর কর্মী সমর্থককে মারপিটের প্রতিবাদে সমর্থকদের নিয়ে সতীহাট বাসষ্ট্যান্ডে অবস্থান নিলে পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ালে উভয়পক্ষের আহত হন ৮ জন। 

এসময় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের সমর্থক এমরান হোসেন রানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এমরান হোসেন রানার মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, এই ঘটনায় রানা নামে একজনের মৃত্যুর খবর জেনেছি। তবে এখন পর্যন্ত এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কেন্দ্রে অপকর্মকারীদের নাম সুপারিশ করে পাঠালে কঠোর ব্যবস্থা সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে সুপারিশ করে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।
দলের আদর্শকে বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোন কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়।
বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশে আবারও রক্তের বন্যা বইয়ে দেবে,বাংলাদেশ আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলছে পরিকল্পিত মিথ্যাচার। যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

দলের সব মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান এবং সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget