Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষ- আহত ১০

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। এসময় একটি পিকআপসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করেছেন শ্রমিকরা।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে শাহিন পরিবহনের একটি বাস বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে ধামইরহাটের দিকে ছেড়ে যায়। বাসটি শহরের বিসিক শিল্প নগরীর সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী মেঘ বালিকা বাস বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে স্থানীয়রা ওই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।


এদিকে বিকেলে বাসচালক সোলেমানকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার সময় শ্রমিকরা বাধা দেয়। পুলিশ তাদের ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়েন।


নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, হঠাৎ পুলিশ শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলার অভ্যন্তরে বাস চলাচল করবে কী-না সেটা শ্রমিকদের বিষয়।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সুলেমান নামের এক বাসচালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।


বাগমারায় পিতার লাশ দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন শামীম
 

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) :  সামনে খাতা থাকলেও মনোযোগ নেই লিখার। দু’চোখ দিয়ে টপ টপ করে পড়ছিল কান্নার জল। ভালো ছাত্র হলেও কিছুই করার ছিল না। খাতায় লিখার পরিবর্তে চোখ দিয়ে পানি ঝরছিল তার। শান্তনা দেয়ার কেউ নেই।

মহামারী করোনা ভাইরাসের কারনে অর্ধেক সময়ে নেয়া হচ্ছে পরীক্ষা। সবাই লিখায় ব্যস্ত। হাতে তেমন সময়ও নেই। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে পরীক্ষা। সেই চিন্তাও যেন পিছু ছাড়ছে না চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী শামীম হোসেনের। বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে দিচ্ছে এসএসসি পরীক্ষা।

মঙ্গলবার ছিল তার রসায়ন বিষয়ের পরীক্ষা। সে উপজেলার চকমহব্বতপুর উচ্চ বিদ্যালয় থেকে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিচ্ছে এসএসসি পরীক্ষা। রোববার এসএসসির প্রথম পরীক্ষা দিয়ে বাড়িতে যায়। মঙ্গলবার তাকে আরেকটি পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

ভাগ্যের নির্মম পরিহাস সোমবার রাতে মেধাবী সেই শিক্ষার্থী শামীম হোসেনের বাবা আব্দুর রশিদ (৫০) দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকল স্বপ্নই যেন মুহূর্তের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয় শামীম হোসেনের। সারা রাত বাবার লাশের পাশেই ছিলেন একমাত্র ছেলে।

বাগমারায় পিতার লাশ দাফন করে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন শামীম
পরীক্ষার কারনে গ্রামবাসীর সহযোগিতায় পরীক্ষার পূর্বেই লাশ দাফনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল ৮ টায় নির্ধারিত সময় অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়। বাবার জানাযায় একমাত্র ছেলে যেন উপস্থিত থাকতে পারে সে কারনে পরীক্ষার পূর্বেই জানাযা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাযায় স্থানীয় চেয়ারম্যান সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ লোকজন উপস্থিত ছিলেন।

দুই মেয়ে আর একমাত্র ছেলে নিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে চলছিল তাদের সংসার। দীর্ঘদিন থেকে শামীম হোসেনের পিতা মেরুদন্ডের সমস্যায় ভূগছিলেন। সংসারের হাল ধরার মতো তেমন কেউ নেই। কষ্ট করেই পাশের গ্রামে দুই মেয়ের বিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব, প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন বলেন, আমরা শামীম হোসেনের বিষয়টা শুনেছি। সত্যিই ঘটনাটি অনেক কষ্টের। তবে শামীম হোসেন যেন সুন্দর ভাবে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সর্বদায় খোঁজ খবর নেয়া হয়েছে। আমরা তার পাশে রয়েছি সহযোগিতার হাত বাড়িয়ে।


যানজট প্রতিরোধে সন্দ্বীপে ব্যাটারীচালিত অটো রিক্সা নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ

মিলাদ মুদ্দাসসির-সন্দ্বিপ : সন্দ্বীপে ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচলে সৃষ্টি করছে বিশাল যানজট। প্রতিনিয়ত  দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবীতে আন্দোলন করে করে আসছে সিএনজি চালক ও মালিক সমিতিসহ সমাজের বিশিষ্ট নাগরিকেরা।

এরই প্রেক্ষিতে গত ২০/০৬/২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপির ভিত্তিতে যানজট ও দুর্ঘটনা এড়াতে আজ ১৫/১১/২০২১ ইং তারিখে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে তার কার্যালয়ে সিএনজি চালক ও মালিক সমিতির প্রতিনিধি ও ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিএনজি চালক ও মালিক সমিতি ঐক্য আন্দোলনের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সিএনজি চালক সমিতির আহবায়ক জনাব সোহেল রানা, ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর, সমাজকর্মী ইলিয়াছ কামাল বাবু, সাংবাদিক ইলিয়াছ সুমন, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ন আহবায়ক মিলাদ মুদ্দাসসির এবং অন্যন্য সামাজ প্রতিনিধিবৃন্দ।

বৈঠকে দুই পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে, জনবহুল সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া সড়কের পূর্ব দিকে মগধরা বেড়ীবাঁধ হতে পশ্চিম দিকে রহমতপুর বেড়ীবাঁধ পর্যন্ত এই এলাকায় কোন ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচল করবে না।

দেলোয়ার খাঁ সড়কের উত্তর দিকে চৌমুহনী বাজার হতে দক্ষিণ দিকে পণ্ডিতের হাট এলাকা পর্যন্ত কোন ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করবে না।

অটো রিক্সায় কোন অপ্রাপ্ত বয়স্ক চালক হিসেবে নিয়োগ দিবে না।

এছাড়া যানজট কমাতে সরকার নির্দেশিত সড়কের আইন কানুন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণের ব্যাবস্থা নেয়ার জন্য উভয়পক্ষ একমত পোষণ করেন।

সচেতন মহল মনে করে প্রশাসনিক এই উদ্যোগগুলো যানজট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। তাই গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের দাবী সকলের।

নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা
তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় সারাদেশের মত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করতে দেখা গেছে।

নওগাঁর মোট ৭১টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। জেলায় চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ১৭৬ জন, দাখিলে ৬ হাজার ৪২১ জন, এসএসসি (ভোকেশনাল) ২হাজার ১৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

পরীক্ষা কনট্রলরুম সূত্রে জানা গেছে, প্রথমদিনে এসএসসি পরীক্ষর্থীদের পদার্থ বিদ্যা, এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের পদার্থ বিদ্যা এবং দখিল পরীক্ষার্থীদের কুরআন মাজিদ/তাজভিদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে প্রতিটি কেন্দ্রে প্রবেশ করানো হয়।


 

নওগাঁয় মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি : “বাংলার প্রতিচ্ছবি” বুকে ধারণ করে  মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় মোহনা টিভির দর্শক ফোরাম ও জেলা প্রতিনিধি মাহমুদুন নবী বেলালের আয়োজনে শহরের টাইম স্বয়ারে সামনে থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে শহরের টাইম স্বয়ার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা,সাংগনিক সম্পাদক লাবনী সাহা, জেলা কৃষকলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা মোহনা টেলিভিশনের ১২তম জন্মদিনের কেক কেটে সবাইকে বিতরণ করেন। পরে সন্ধ্যায় মোহনা টেলিভিশনের ১১তম বর্ষে পূর্তি উপলক্ষে স্থানীয় শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 

আধুনিকতার ছোয়া লেগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য- হারিকেন

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) : হারিকেনকে একটা সময় রাতের সঙ্গী হিসেবে মনে করত মানুষ। হারিকেন হাতে নিয়ে ডাকপিয়ন ছুটে চলতেন শহর থেকে গ্রামে গ্রামে। বৃদ্ধ থেকে শুরু করে সবাই রাতে হারিকেন হাতে নিয়ে বের হতেন। হারিকেনের আলো গৃহস্থালির পাশাপাশি ব্যবহার হত বিভিন্ন যানবাহনে।

কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন বৈদ্যুতিক বাতিতে বাজার আজ ভরপুর। যার কারণে হারিয়ে যাচ্ছে রাতের আলোর গ্রাম বাংলার একমাত্র উৎস ঐতিহ্যবাহী হারিকেন!

সরেজমিনে বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, তখনকার সময়ে হারিকেন মেরামতের জন্য উপজেলার বিভিন্ন হাট বাজারে মিস্ত্রী বসত। এছাড়া উপজেলার প্রতিটি বাজারে ছিল হারিকেন মেরামতের ভাসমান দোকান। তারা বিভিন্ন হাট বাজারে ঘুরে-ঘুরে হারিকেন মেরামতের কাজ করত।
এছাড়া অনেকে গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে হারিকেন মেরামত করত। কিন্তু এখন আর হারিকেন ব্যবহার না করার ফলে মিস্ত্রীদের এখন আর দেখা যায় না আগের মতো।

উপজেলার ভবানিগঞ্জেের  গ্রামের সাবেক এক হারিকেন মিস্ত্রি রুবেল মিঞা জানান, কয়েক বছর আগেও তিনি হারিকেন মেরামত করে সংসার চালিয়েছেন। কিন্তু এখন মানুষ আর হারিকেন ব্যবহার করেন না। তাই তিনি তার ব্যবসা পরিবর্তন করে কৃষিকাজ করছেন। হাটগাঙ্গোপাড়া বাজারে এক সময়ের  হারিকেন মেরামতের এক মিস্ত্রি বলেন, হারিকেন মেরাাম করে আমার জীবন সংসার চলতে বর্তমানে কালের বিবর্তনে তা হারিয়ে অন্য পেশা বেছে নিয়েছি।
      
তাহেরপুর বাজারের ব্যবসায়ী মাসুদ রানা বলেন, এখন বাজারে বিভিন্ন কোম্পানির হাজার রকমের এলইডি লাইট বের হওয়ায় এখন আর হারিকেনের প্রয়োজন হয় না। তাই তিনি আর হারিকেন বিক্রি করেন না।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget