Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

ভারতে তেল পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে তেল পাচার প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি ভারত থেকে আমদানি পণ্যবাহি ট্রাকে তেল পাচার ও সীমান্তের কাঁটা তারের বেড়া পেরিয়ে তেল পাচারের সংবাদ প্রচার হওয়ায় নড়ে চড়ে বসেছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশে পণ্য নিয়ে প্রবেশ করা ভারতীয় ট্রাকের তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করছে এবং ওই গাড়ি ভারতে যাওয়ার সময় আবারও পরিমাপ করা হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের লিংক রোডে ভারত থেকে আসা আমদানি পণ্য বাহি প্রতিটি ট্রাক বিজিবি সদস্যরা স্কেল দিয়ে পরিমাপ করে লিপিবদ্ধ করছে। অপরদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের সামনে মালামাল আনলোড করে ভারত ফেরার পথে ওই একই ট্রাক আবারও পরিমাপ করছে বিজিবি সদস্যরা।

এ বিষয়ে হাবিলদার আব্দুল কুদ্দুস জানান, ভারত থেকে বাংলাদেশে আসা ট্রাকের তেল পরিমাপ করে লিখে রাখছি। আবার ভারতে যাওয়ার পথে ওই ট্রাক আবারও পরিমাপ করা হচ্ছে। যদি ভারতে যাওয়ার সময় ট্রাকে তেল বেশী পাওয়া যায় তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত কোন ট্রাকে তেল বেশী পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এখনও এরকম কোন কিছু পাওয়া যায়নি।

ভারতীয় ট্রাক ড্রাইভার ( ট্রাক নং ডাব্লিউ ১৫বি ৬০০৭) শহিদুল্লাহ মন্ডল বলেন, আমরা ভারত থেকে যে তেল নিয়ে আসি তাতে হয়ে যায়। তবে কোন কারনে যদি কম পড়ে যায় তাহলে হয়ত ১০ লিটারের মত তেল সংগ্রহ করি কারোর মাধ্যমে। আর সংগ্রহ করতে না পারলে আমরা বিএসএফ’কে বলে ওপার থেকে তেল নিয়ে আসি।

বেনাপোল সীমান্তের একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওপারে তেলে দাম বেশী হওয়ায় ভারতীয় ট্রাক ড্রাইভাররা গাড়িতে করে তেল পাচার করত। একটি ১০ চাকার গাড়িতে তেল ধরে ৪৫০ লিটার। প্রতিদিন বাংলাদেশে প্রায় ৪ শত ট্রাক প্রবেশ করে।

এর মধ্যে ৮০ শতাংশ ট্রাক ড্রাইভাররা এদেশের কিছু অসাধু লোকের যোগ সাজসে তেল নিয়ে ভারতে প্রবেশ করত। বর্তমানে বিজিবি নড়ে চড়ে বসায় এসব ট্রাক ড্রাইভাররা এখন তেল নিয়ে যেতে না পরলেও কাঁটাতার পার হয়ে দৌলতপুর, পুটখালী ও অগ্রভুলোট সীমান্ত দিয়ে তেল পাচার হচ্ছে।

এরকম কোন প্রমান আপনার কাছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চোরাচালানিরা তেল নিয়ে ভারত যায়। তাদের ছবি আমি তুলতে গিয়ে কি মারধর খাব? আপনারা খোঁজ নিয়ে দেখেন পার হয় কি না। তবে গত ১৫ অক্টোবর বেনাপোল ২ নং গোডাউনের পাশে বেনাপোল এর একটি চক্র ভারতীয় ট্রাকে ১০ টি কন্টেনারে তেল পাচার করতে দেখা যায়।

কেন এ তেল পাচার করছেন এরকম প্রশ্নে তারা বলে আমরা আর করব না। পুলিশকে ফোন দিতে চাইলে তারা দ্রুত ছিটকে পড়ে। এদিকে বেনাপোল এর আব্দুল হাই নামে এক ব্যক্তি বলেন ভারতে যখন তেলের দাম ১০০ টাকা তখন বাংলাদেশে তেলে দাম ছিল ৬৫ টাকা।

গত ৩ নভেম্বর যখন বাংলাদেশ প্রতিলিটার ডিজেলের দাম ৮০ টাকা করে তখন ভারতে প্রতি লিটার ৯০ রুপীতে বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে তেল পাচার করলে প্রতি লিটারে ১৭ টাকা লাভ হয়। তিনি আরো জানান, বাংলাদেশ ও ভারত সীমান্তের একটি চক্র সিন্ডিগেট গড়ে তুলে এই পাচারের সাথে যুক্ত রয়েছে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন বলেন ভারতে কোন সীমান্ত দিয়ে তেল পাচার হতে না পারে তার জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারিও চলছে বিজিবির। আর আমরা গত ৩১ অক্টোবর থেকে আমদানিকৃত গেটে এবং ট্রাক বের হওয়ার গেটে ট্রাক এর তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করছি।

অতিরিক্ত তেল নিয়ে কোন ট্রাক ভারতে প্রবেশ এখনও পর্যন্ত করে নাই। আমরা প্রতিটি ট্রাক এর তেল পরিমাপ করে যাওয়ার পথে আমাদের পুর্বের সীট এর সাথে মিল করাচ্ছি। তাতে করে প্রতিটি ট্রাকে দুই পাঁচ লিটার করে কমই পাচ্ছি।

ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অবিযোগ কেয়ারটেকারের দখলে সম্পত্তি, হয়রানির শিকার মালিক

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : সম্পত্তি দেখাশুনার জন্য বসতঘর নির্মাণ করে রাখা হয় পাহারাদার (কেয়ারটেকার), সেই পাহারাদারই এখন জমি দখল করে আছেন। জমির মালিক কোনভাবেই তাকে সরাতে পারছেন না। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সুরহার সিদ্ধান্ত নেওয়া হলেও তা মানছেন না সম্পত্তির পাহারাদার শহিদুল ইসলাম। তিনি নিজেই এখন মালিকানা দাবি করছেন। এমনকি উল্টো মামলা দিয়ে জমির প্রকৃত মালিক ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে ট্রেড প্রশিক্ষক পদে কর্মরত চন্দ্রিমা রিমুকে হয়রানি করা হচ্ছে। তাঁর সঙ্গে আসামি করা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিসহ ২২ জনকে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চন্দ্রিমা রিমু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমুর বোন মরিয়ম সিমু, অটোরিকশাচালক নবাব আলী হাওলাদার, প্রতিবেশী কামাল হোসেন ও গৃহকর্মী তানিয়া বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে চন্দ্রিমা রিমু দাবি করেন, তিনি রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকার মিল্লাত হোসেনের মেয়ে এবং অ্যাডভোকেট আব্দুস সাত্তার সিকদারের স্ত্রী। তাঁর স্বামী ১৯৯৫ সালে ১৩ শতাংশ জমি কিনেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্বামীর কাছ  থেকে তিনি ওই জমির মালিকানা নেন। যা তাঁর নামে বিএস রেকর্ড সম্পন্ন হয় ২০০৫ ও ২০০৬ সালে। সম্পত্তি দেখাশুনার জন্য  কেয়ারটেকার হিসেবে স্বামীর সৎ বোনের ছেলে শহিদুল ইসলামকে কাঠের ঘর তুলে দেয়। সেই ঘরেই শহিদ পরিবার নিয়ে বসবাস করেন। শহিদুল ঢাকায় একটি বাড়ির গার্ড হিসেবে দায়িত্ব চাকুরি পেলে তাঁর মা, স্ত্রী ও সন্তানকে ওই জমি দেখাশুনার জন্য রেখে যান।

জমিতে তিনি ভবন নির্মাণের প্রস্তুতি নিলে শহিদকে কেয়ারটেকারের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। এতেই শহিদুল ক্ষিপ্ত হয়ে গালাগালি দিয়ে জমির মালিকানা দাবি করেন। গত ৪ নভেম্বর লেবার পাঠিয়ে কাজ শুরু করলে শহিদ লোকজন নিয়ে বাধা দেয়। এ ঘটনায় শহিদ উল্টো বাদী হয়ে রাজাপুর থানায় ২২ জনকে আসামি করে একটি ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করেন। গত ৭ নভেম্বর ঝালকাঠির আদালত থেকে তাঁরা জামিনে মুক্ত হন।

চন্দ্রিমা রিমু অভিযোগ করেন, আদালত থেকে যাতে আমাদের জামিন না হয় শহিদ সেই চেষ্টা করেছে। তাঁর লোকজন দিয়ে আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে সম্মানহানি করছেন। তাঁরা আমার জমি জোর করে দখলে আছে, উল্টো আমার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করছে। আমি আমার জমি দখলমুক্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।


 

রাজশাহীর বাগমারায় মাদকের লাগাম টেনে ধরার ঘোষণা ইউএনও'র

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় এবার ভয়াবহ মাদকের লাগাম কঠোর হস্তে টেনে ধরার ঘোষণা দিয়েছেন নব যোগদানকারী ইউএনও ফারুক সুফিয়ান।

সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণার কথা ব্যক্ত করেন। এ সময় ইউএনও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক এবং প্রশাসনিক দুটোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদককে নিয়ন্ত্রন করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের মঙ্গলের জন্যই মাদকের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক চক্র খুবই শক্তিশালী। এই শক্তিশালী চক্রকে দমন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

এ সময় ইউএনও বাগমারা থেকে মাদক নিমূল করে জিরো টালারেন্সে নিয়ে আসতে সভায় উপস্থিত জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাগমারায় আমি সবে মাত্র এসেছি। আমাকে মাদক সম্পর্কিত সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমিও আমার আইনী কাঠামোর মাধ্যমে বাগমারা থেকে মাদক নিমূলে সর্বাত্বক চেষ্টা চালাবো।

এর আগে বাগমারা ও ভবানীগঞ্জ পৌর এলাকায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সভায় বক্তব্য প্রদান করেন ভবানীগঞ্জ পৌরসভায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাচেন আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি। তাদের বক্তব্যের বিষয়ে জবাব প্রদান করেন সভায় উপস্থিত বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন। তিনি বলেন, মাদক নিমূলে আমরাও দিনরাত অভিযান পরিচালনা করছি। সম্প্রতি ভবানীগঞ্জ পৌর এলাকায় রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক (ফেন্সিডিল) সহ হাতেনাতে আটক করা হলে তার ব্যাপারে বিভিন্ন (উপর মহল) থেকে সুপারিশ আসতে থাকে। আমরা পুলিশরা পড়ে যাই বেকায়দায়। তাই মাদক সেবী ও ব্যবসায়ীদের পক্ষাবলম্বন না করে তাদেকে কঠোর হস্তে দমন করার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য বাখেন উপজেলা পরিষদের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মাধ্যমিক কর্তকর্তা মাহমুদ হাসান, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার ও বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন। সভায় বাগমারায় অবৈধ ডাম চিমনির ইটভাটা বন্ধ ও আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

তৌফিক তাপস, নওগাঁ : এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে।পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুলিশ নিয়োগে পুরোনো প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এজন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে। আর দক্ষ পুলিশবাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময়ের সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি তৈয়বুর রহমানের দেওয়া ৪৬ শতাংশ জমির উপর নির্মিত পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটি। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আনা এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত এবার নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রপলিটন পুলিশের কমিশনার মো. আবুল কালাম সিদ্দিক, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।


বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সমাপনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) :  মুজিববর্ষে শপথ করি, দুযোর্গে জীবন-সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। শনিবার সকাল ১০ টায় বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম, বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব স্টেশন অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী উপলক্ষে স্টেশনের ভেতরে অগ্নি নির্বাপক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।



নওগাঁয় আমন ধানের ডগায় হেমন্তের শিশির বিন্দু

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের প্রতিটি মাঠ জুড়ে অপরুপ সৌন্দর্যে ভরা আমন ধানারে ডগায় দুলছে এখন হেমন্তের শিশির বিন্দু। দিগন্ত জুড়ে যে দিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে যেন চোখ জুড়িয়ে যায়। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। উপজেলার প্রতিটি মাঠে জুড়ে ধানের শীষে পড়ছে শীতের শিশির বিন্দু। সকাল হলেই দেখা মিলছে সাদা কুয়াশার ভেলা। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।


শস্য শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে এখন কৃষকের কাঙ্খিত স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পারকরছেন। মাঠে মাঠে চলছে আমন ধান পরিচর্যার মহোৎসব। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান পরিচর্যার কার্যক্রম। ধান ক্ষেতগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

কার্তিক মাসের শুরতেই ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। সম্প্রতি মাঠের চারিদিকে এখন সবুজের সমারোহ। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠ জুড়ে। এদিকে উপজেলার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমান তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছে। নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই। এ জন্য বোরো মৌসুমে সেচ কার্যক্রম যথাযথ রাখতে বিদ্যুৎ বিভাগও রয়েছে তৎপর।

নওগাঁয় আমন ধানের ডগায় হেমন্তের শিশির বিন্দু
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৫ হাজার ৫০৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছে প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে। এবার লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে এবার আমন চাষ করা হয়েছে।

উপজেলার রসুলপুর গ্রামের কৃষক জহির উদ্দিন জানান, এবারে চারা রোপনের সময় প্রাকৃতিক পানি সংকট থাকলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে ধানের গাছ এখন ভাল রয়েছে। বন্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরুপ ফলন ঘরে তোলা সম্ভব।

উপ-সহাকরী কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, কৃষকদের ক্ষেতে কঞ্চি পুতে দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্খিত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও মাজড়াপোকা এবং অন্যান্য আবাদ বিনষ্টকারী পোকার আক্রমণ থেকে বাঁচতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা পাচিং সহ আধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। ফলে উপজেলার কোথাও মাজড়া পোকা, কারেন্ট পোকার আক্রমণ নেই। তবে এবারো আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget