Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ময়মনসিংহের তারাকান্দায় চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা


তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় চিরকুট লিখে মিনারা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
 
নিহত মিনারা আক্তার উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিগি গ্রামের মকবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে পড়ালেখা করতেন।
 
রবিবার দুপুরের দিকে মিনারা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ওই দিন সকালে মিনারা আক্তার বিষপান করেন।
 
আজ সোমবার সকালে নিহত মিনারার ভাই রেজাউল বাদী হয়ে রনিকে আসামী করে তারাকান্দা থানায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের। তিনি বলেন, লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, গতকাল রবিবার সকালে মিনারা আক্তার চিরকুট লিখে বিষপান করে। পরে মিনারার আত্মীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিনারা মারা যায়।
 
ওসি আরও বলেন, মৃত্যুর পর মিনারার হাতে লিখা একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে তার মৃত্যুর জন্য রনি দায়ি ও রনি তুমি আমাকে স্ত্রীর মত ব্যবহার করেছো বলে লিখে গেছেন। রনি মিয়া একই উপজেলার গালাগাঁও ইউনিয়নের বালিজানা গ্রামের বাসিন্দা। রনির সাথে মিনারার প্রেমের সম্পর্ক্য ছিল বলে জানিয়েছেন মিনারার পরিবারের লোকজন।
 
এ বিষয়ে মামলার বাদী মিনারার ভাই রেজাউল জানায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমিক রনি গোপনে প্রেমিকা মিনারার সাথে দেখা করতে এসে বাড়ির লোকজনের হাতে ধরা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা মিনারাকে বিভিন্ন অপবাদ ও গালা-গালি করে রনিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
এক পর্যায়ে মিনারা রনি মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেয়। পরে স্থানীয়রা আবারও মিনারাকে বুজিয়ে তার বাড়িতে পাঠায়।

 

 গাড়ি না পেয়ে ৯৯৯-এ ফোন

৯৯৯

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগর থানা পুলিশের সহায়তায় জীবন বাঁচল আত্মহত্যা চেষ্টাকারী শরিফ উদ্দীন (৩৫) নামে এক ব্যক্তির। বিষপান করে ছটফট করছিল শরিফ। এসময় তাকে হাসপাতালে পৌঁছতে কোন গাড়ি না পেয়ে গাড়ি পেতে ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯’ এ ফোন করেন স্থানীয়রা। সেবা সেন্টার থেকে তথ্য পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত গাড়ি পাঠিয়ে শরিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ফলে জীবন বাঁচে আত্মহত্যা চেষ্টাকারী শরিফ উদ্দীনের। ঘটনাটি ঘটেছে রবিবার রাত অনুমান সাড়ে ১০ টায় উপজেলার বড়বড়িয়া গ্রামে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, উপজেলার বড়বড়িয়া গ্রামের মৃত মাজেদুর রহমানের ছেলে শরিফ উদ্দীন পারিবারিক কলহের জ্বের ধরে বিষপান করে ছটফট করছিলো। এ সময় লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য কোন যানবাহন পাচ্ছিলোনা। নিরুপাই হয়ে স্থানীয় লোকজন ‘জাতীয় জরুরী সেবা’ ৯৯৯ নাম্বারে ফোন করেন।

এরপর সেবা সেন্টার থেকে রাণীনগর থানা পুলিশকে অবহিত করলে সাথে সাথে থানা পুলিশ গাড়ি পাঠিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। খুব অল্প সময়ে গাড়ি দিয়ে তাকে হাসাপাতালে পৌঁছে দেওয়ায় বিষক্রিয়া শরীরে বিস্তার করার আগেই চিকিৎসা দিতে পারায় দ্রুত সুস্থ্য হয়েছেন শরিফ উদ্দীন। ফলে মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। চিকিৎসা শেষে সোমবার বিকেলে সুস্থ্য হয়ে শরিফ বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন তিনি।

 
নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পশ্চিম বালুভরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ধলু ওরফে স্বপন (২৮) কে ৩০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় সদরের বিষ্ণপুর এলাকা থেকে ১৪ পিস নেশা জাতীয় এ্যাম্পলসহ আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের মৃত বাহার প্রাং এর ছেলে জুয়েল প্রাং (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার সকালে জিআর ওয়ারেন্ট মূলে উপজেলার কারীগ্রাম কয়াপাড়া গ্রামের আবির আলী সরদারের ছেলে রফা (৪২) কে গ্রেফতার করা হয়। এদিন বিকেলে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে চেক প্রতারণা মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি মিরাট সাহেব বাজার গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে শামীম আল মামুন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি আরো জানান, গ্রেফতার ধলু ওরফে স্বপনের বিরুদ্ধে আগের চারটি মাদক মামলা ও জুয়েলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। রবিবার রাতে তাদের দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত চারজনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।


নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের হাত-পা কেটে ফেলার অভিযোগে ভাইস চেয়ারম্যান মমতাজ গ্রেপ্তার

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ঠিকাদারির টাকা ভাগবাটোয়ারা ও এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের হাত-পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা ও কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা পরিষদ ভাইস (মহিলা) চেয়ারম্যান মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

ঘটনায় আহতের স্ত্রী সাবরিনা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন। গতকাল সোমবার দুপুরে আদালতের সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মমতাজকে জেল হাজতে প্রেরণ করেছেন। রবিবার রাতে থানা পুলিশ এক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নিউমার্কেটের দ্বিতীয় তলায় সোয়বের নিজ অফিসে এ ঘটনা ঘটেছে।

সরদার সোয়েব পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে ও উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক । 

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে ।  

সোয়েবের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আত্রাই উপজেলা পরিষদ ভাইস (মহিলা) চেয়ারম্যান মমতাজ বেগম এবং তার ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা বাচ্চুর সাথে সোয়েব যৌথভাবে ঠিকাদারি কাজ করে আসছে। এমতাবস্থায় এলাকায় প্রভাব বিস্তার ও ঠিকাদারি কাজের টাকা নিয়ে বিরোধ দেখা যায়। এরই জেরে মমতাজ বেগমের নির্দেশে তার ছেলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা রাব্বি, লিটনসহ ১৫/১৬ জন সোয়েবের অফিসের ভিতরে ঢুকে রবিবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এতে গুরুতর জখম  হয়েছেন সোয়েব। বাজারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জাকারিয়া হোসেন বলেন, চার হাত-পায়ের মধ্যে দুইহাত ও বাম পায়ের অবস্থা খুব খারাপ। 

সোয়েবের বাবা খাজা রাফিউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, আওয়ামী মনোনীত আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও তার ছেলে মির্জা বাচ্চুর সাথে দীর্ঘদিন থেকে আহত সরদার সোয়েব এর মধ্যে ঠিকাদারি কাজ করে আসছে। এমতাবস্থায় টাকা নিয়ে বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। এর ফলে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

গ্রেপ্তারের আগে রবিবার মমতাজ জানান, রাজশাহীর বাগমাড়া উপজেলায় ঠিকাদারি ৬৫ লাখ এবং ধারকৃত ২ লাখ মোট ৬৭ লাখ টাকা সরদার সোয়েবের কাছ থেকে পাবেন তারা । আমি ও আমার ছেলে রাব্বী বহুবার অনুরোধ এবং দেন-দরবার করেও টাকা পাইনি ।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আহতের স্ত্রী সাবরিনা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার মূল আসামি মমতাজ বেগমকে গ্রেপ্তার করে সোমবার সকালে নওগাঁ আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে প্রেরণ করেছেন।  
ওসি আরো জানান, মামলার অন্য আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়া ঘটনার সময় বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে ।


 

চীনের টিকার প্রথম ডোজ শুরু ২৫ মে : স্বাস্থ্যমন্ত্রী

চীনের টিকার প্রথম ডোজ শুরু হবে ২৫ মে থেকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের যে ভ্যাকসিন এসেছে সেটির প্রথম ডোজ আগামী ২৫ মে থেকে দেয়া শুরু হবে। এ ছাড়া আমরা রাশিয়া, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি ভ্যাকসিনের জন্য। ফাইনাল কিছু হলে জানতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য ভারত, যুক্তরাজ্যের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করেছেন। ভারতের কাছে অর্ডার আছে ৩ কোটি, পেয়েছি ৭০ লাখ। দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।

তিনি বলেন, যেকোনো ভ্যাকসিন তৈরি করতে হলে ওষুধ প্রশাসনের আবেদন লাগে। যারা আবেদন করে যাচাই-বাছাই করে। আমাদের সিদ্ধান্ত ক্রয়ও করব, প্রয়োজনে উৎপাদন করব। যাদের উৎপাদনের সক্ষমতা আছে তাদের এগিয়ে আসতে হবে। প্রথমে তাদের আবেদন দেখে আমাদের কাছে আসতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে প্রতিবেদন আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। টিকা ক্রয় করার চেষ্টা থাকবে, তাহলে তাড়াতাড়ি হবে। টিকা তৈরি করলে দীর্ঘসময় লাগবে। উৎপাদন করলেও পাঁচ-ছয় মাসের আগে করা সম্ভব না।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর উপস্থিত ছিলেন।

 
বেনাপোলে নেশার টাকার জন্য ৮ মাসের গর্ভবতী নারীকে হত্যা

মো. রাসেল ইসলাম, শার্শা উপজেলা : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারোপোতা গ্রামে নেশার টাকার জন্য ৮ মাসের গর্ভবতী নারী রুমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বামী আরিফুল ইসলাম টুটুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।


শনিবার রাতে বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে। শিবনাথপুর বারোপোতা গ্রামের সাফিউল রহমান সাফির ছেলে আরিফুল ইসলাম টুটুলের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়,বারোপোতা গ্রাম থেকে গর্ভবতী নারীর লাশ উদ্ধার করে যশোর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত এ হত্যায় জড়িত থাকার অভিযোগ স্বামীকে আটক করা হয়নি।


গৃহবধু রুমার মামা আব্দুর রহমান ও খালাত ভাই রেজাউল ইসলাম বলেন, আরিফুল একজন মাদক ব্যবসায়ি ও মাদকসাক্ত। সে তার চাচা মোমিন মেম্বার এর সাথে মাদক ব্যবসা করে। আরিফুল ও মোমিন মেম্বারের নামে একাধিক মাদক মামলা রয়েছে। নেশার টাকা না পেয়ে রাতে কোন এক সময় শ্বাস রোধ করে মেরে গলায় রশি দিয়ে রুমাকে ঝুলিয়ে রাখে ।ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরিফুল বিভিন্ন মাধ্যম থেকে হুমকি ধামকি দিচ্ছে বলে জানিয়েছেন রুমার পরিবারের সদস্যরা৷

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ বলতে পারবো।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget