Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাপাহারে অসামাজিক কার্যকলাপ করায় যুবক-যুবতী আটক


তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর সাপাহারে অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুইজন কপোত-কপোতীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীঘরে পাঠিয়েছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মাছ বাজার এলাকার মৃত বেদারুল ইসলামের বাড়ীতে।


পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ মে শুক্রবার র রাত ৯ টার দিকে মাছবাজার এলাকায় বেদারুল ইসলামের বাড়ীতে উপজেলার হাঁপানিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আবু শেখের ছেলে মোখলেস (৩৫) ও পোরশা উপজেলার কালাইবাড়ী (দোয়ারপাল) গ্রামের মৃত আতাবুর রহমানের মেয়ে (২৩) অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ২৯০ ধারার মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বেনাপোলে গরু চুরি করে জবাইয়ের সময় জনতার হাতে ধরা।

মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা : গভীর রাতে গোয়াল থেকে গরু চুরি করে রাতেই অর্ধেক দামে কসাইয়ের কাছে বিক্রী। আর কসায় রাতেই সে গরু জবাই করে ভোরে বাজারে তোলে মাংস বিক্রী করতে। এতেই ধরা পড়ে জনতার হাতে। বৃহস্পতিবার দিবাগত রাতে চোরের সাথে কসাইয়ের এমন যোগ সুত্রে একটি গরু চুরির ঘটনা ঘটেছে বেনাপোল পৌর এলাকায় বড়আঁচড়া গ্রামে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত গরু চোর বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের সুবাসের ছেলে শিমুল ও চোরায় গরু ক্রেতাতে সহযোগী মাংস বিক্রেতা বেনাপোলের পাটবাড়ি গ্রামের সিরাজ কসাইয়ের ছেলে সেলিম কসায়।

গরুর মালিক বড়আচড়া গ্রামের সাজুল সরদার জানান, রাতে সেহেরি খাওয়ার পর তিনি গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় তার একটি গরু নাই। পরে তিনি স্বজনদের নিয়ে এলাকায় খুজতে বের হয়। এক পর্যায়ে লোক মুখে খবর পেয়ে দেখতে পান বেনাপোল পৌরসভার নির্জন এলাকায় সেলিম কসাই গরুটি জবাই করছে। তিনি চামড়া দেখে নিজের গরু সনাক্ত করেন। এসময়  কসাই সেলিমকে ধরলে সে স্বীকার করে বড় আচড়া গ্রামের সুবাসের ছেলে শিমুলের কাছ থেকে রাতে ২৫ হাজার টাকায় গরুটি কিনেছেন। চোরদের সাথে গরু ক্রেতাদের সখ্যতা আছে বলে অভিযোগ তোলেন গরুর এ মালিক ও এলাকাবাসী।

প্রতিবেশিরা জানান,  দেখতে ভদ্র লোকের মত হলেও  গরু চোর শিমুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানান অপরাধ মুলক কর্মকান্ডের অভিযোগ। বাংলাদেশ সীমান্তের গুরুত্বপূর্ণ নকসা দলিল ভারতে পাচার কালে দুই বছর আগে শিমুলের বড় ভাই পলাশকে বিজিবি সদস্যরা আটক করে পুলিশে দেয়। এছাড়া পরিবারের অনান্যরা সবাই মাদ ব্যবসার সাথে জড়িত। একেবার ভারত সীমান্ত সংলগ্ন বাড়ি হওয়ায় প্রশাসনের এক শ্রেনীর দূর্নীতিবাজ কর্মকর্তাদের সুবিধা দিয়ে একের পর এক এ পরিবারটি রাষ্ট্রদ্রোহীসহ নানান অপরাধ মুলক কাজ করেও পার পেয়ে যাচ্ছে।

বেনাপোল পোর্টথানার এসআই রোকনুজ্জামান জানান, গরু চুরি করে জবাইয়ের ঘটনায় ভুক্তভোগী পরিবারে গিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী):  রাজশাহীর বাগমারায় বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে ইফতার পূর্ব মুহুর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম হেলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, যুগ্ম সম্পাদক নাজিম হাসান, দপ্তর সম্পাদক আকবার আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সদস্য জিল্লুর রহমান দুখু,শামীম রেজা, নুর কুতুবুল আলম, ফারুক আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা সহ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাই হেফাজত করতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।

নওগাঁয় অপহরণের নাটক সাজিয়ে পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় মিথ্যা অপহরনের নাটক সাজিয়ে পিতার নিকট থেকে দু’লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করার ঘটনায় মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অপহৃত পুত্রসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার  (১৩ মে) দুপুরে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া তাঁর অফিসের মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য দিয়েছেন।

মামলার সূত্র ধরে পুলিশ সুপার জানিয়েছেন, বদলগাছি উপজেলার গোয়ালভিটা গ্রামের জনৈক মোঃ সিদ্দিক রহমানের বড় ছেলে রাসেল রানা গত ৯ মে রবিবার সকাল ১০টায় বেতর উত্তোলনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায় এবং আর ফিরে আনেসন না। ১১ মে পর্যন্ত তাঁর কোন খোঁজ না পেয়ে অবশেষে বদলগাছি থানায় একটি সাধারন ডায়েরী লিপিবদ্ধ করেন তার পিতা মোঃ সিদ্দিক রহমান যার নম্বর ৪১৪। এরই মধ্যে উক্ত রাসেল রানার মোবাইল ফোন থেকে তার ছোট ভাইয়ের মোবাইল নম্বরে ফোন দিয়ে জানানো হয় বিকাশের মাধ্যমে দুই লক্ষ টাকা না পাঠালে তাকে মেরে ফেলা হবে। এ ভাবে টাকা চেয়ে বার বার মোবাইল করতে থাকে। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে বদলগাছি এবং জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে ব্যপক অভিযান এবং তল্লাশী শুরু করে। এবং ২৪ ঘন্টার মধ্যে ১৩ মে রাত প্রায় ১টায় অপহৃত রাসেল রানাকে বদলগাছি উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে উদ্ধার করা হয়। তারপর তাকে নিয়ে পুলিশ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা সদর থেকে ঘটনার মুল হোতা একই উপজেলার রনাহার গ্রামের সাইফুল ইসলামের পুত্র ফয়সাল আহম্মেদ ফাহিমকে আটক করা হয়।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে অপহরন নাটকের মুল তথ্য বেরিয়ে আসে। ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এটি অপহরনের একটি সাজানো নাটক। কথিত অপহৃত রাসেল রানা মাদকাসক্ত এবং একজন চিহ্নিত জুয়ারী। এসব অপকর্মের ফলে বিপুল পরিমানে ঋনগ্রস্থ হয়ে পড়ে। এসব ঋন পরিশোধের কোন উপায় ছিলনা তার। ফলে পাওনাদারদের নিকট অপদস্থ হতে থাকে। তাই বাধ্য হয়ে পিতার নিকট থেকে মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা আদায়ের জন্য তার বন্ধু রামপুর গ্রামের নাজমুল হোসেনে বাড়িতে অন্য বন্ধুদের সাথে পরামর্শ করে এ ব্যপারে একটি পরিকল্পনা গ্রহন করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে তথাকথিত অপহৃত রাসেল রানা ৯ মে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা বলে বেরিয়ে যায় আর ফিরে আসে না। স্বেচ্ছায় অন্তরালে চলে গিয়ে তার বন্ধুদের দিয়ে অপহরণের দায়ে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে মোবাইল ফোনে।

উক্ত রাসেল রানার পিতা কর্ত্তৃক দায়েরকৃত এজাহারটি পরবর্তীতে মামলা হিসেবে রুজু করা হয়।পুলিশ সুপার জানিয়েছেন অন্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 
নওগাঁয়  মরহুম ময়েজউদ্দিন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আবু রায়হান রাসেল, নওগাঁ : বেসরকারি উন্নয়ন ফাউন্ডেশন মরহুম ময়েজউদ্দিন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁয় চলমান করোনা মহামারীতে কর্মহীন ও অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নওগাঁর সন্তান কানাডা প্রবাসী মোঃ মোহায়মেন অন্টু তার বাবা-মায়ের নামে গঠিত মরহুম ময়েজউদ্দিন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম নামে  ফাউন্ডেশন,এর উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর  কর্মহীন হয়ে পড়া অসহায় গরিবদের মানুষের মাঝে রমজান মাসের শুরু থেকে চারটি ধাপে ছয় শতাধিক মানুষকে প্রতিজনের জন্য এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন মোহায়মেন অন্টুর স্বজন এবং শুভাকাঙ্খী  বন্ধু পল্টন, পল্টু, রেজা মৃধা,মিলন,রাজা ও অসীম।

এসময় নওগাঁয় মরহুম ময়েজউদ্দিন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের নওগাঁ প্রতিনিধিরা বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে থাকা অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়াতে এই ফাউন্ডেশনের উদ্যোগে
দক্ষিন হাট নওগাঁ ( সাবান ফ্যাক্টরী)তাঁদের নিজ বাসস্থান হতে ১২ মে রোজ বুধবার সকাল ১১.০০ টায় স্বজন ও বন্ধুদের মাধ্যমে খাদ্য সামগ্রী হিসেবে চাল, আলু, ডাল, সেমাই, চিনি, লবন। বিতরণ করা হয়।

তারা আরো বলেন ,এই পরিবার সবসময় নওগাঁর মানুষের পাশে থাকেন কখনো ফ্রী চিকিৎসা, শীতবস্ত্র, বন্যার্তদের সহযোগিতা, গরীব মেধাবীদের পড়াশোনা খরচ,গরীব /এতিমদের বিবাহ সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকেন।


এক সপ্তাহ পরেই বাজারে আসছে বরেন্দ্রের আম

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানোর প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। মে মাসের ২০ তারিখ গুটি ও ২৭ মে গোপালভোগ জাতের আম নামানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে এ জেলায়।সবুজ সতেজ আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এসব গাছের নিবিড় পরিচর্যার পর এখন আম নামানোর অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবার কিছুটা প্রাকৃতিক বালাই কম, তাই ভালো ফলন আশা করছেন বাগান মালিকরা।চলতি মাসের ২০ থেকে গুটি এবং ২৭ মে থেকে গোপাল ভোগ আম বাণিজ্যিকভাবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তাই শেষ সময়ে আমের যতœ নিতে ব্যস্ত বাগান মালিকরা।অতি মুনাফার আশায় আমে কেমিকলে মেশানো রোধ এবং সময়ের আগে আম বাজারজাত করতে না পারে সে জন্য বাগান তদারকি করা হচ্ছে বলে জানান নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সামসুল ওয়াদুদ।জেলায় এবার ২৫ হাজার ৮৫০ হেক্টর জমির বাগান থেকে ২২ জাতের ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের।
 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget