Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মিতু হত্যা - সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার
 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বাদী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় তাকে গ্র্রেফতার করা হয়। এর আগে মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে বাবুল আক্তারকে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পুলিশের এই সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদের পর পিবিআই মহাপরিচালক বনজ কুমার মজুমদার বলেন, ‘মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, বাদী বাবুল আক্তারের সাথে পিবিআইয়ের লাগাতার আলোচনা হচ্ছে। আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ 

গত ৩০ জানুয়ারি মিতু হত্যা মামলায় তদন্তের সর্বশেষ লিখিত অগ্রগতির তথ্যসংবলিত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। 

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও.আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। 

এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে বাবুল  আক্তার মামলার বাদী হলেও তার শ্বশুর মোশাররফ হোসেন অভিযোগ করে আসছেন, বাবুল  আক্তার তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। 

এ মামলায় সন্দেহভাজন হিসেবে আবু নসুর গুন্নু, শাহ জামান ওরফে রবিন, সাইদুল আলম শিকদার ওরফে সাক্কু ও শাহজাহান,
আনোয়ার ও মোতালেব মিয়া ওরফে ওয়াসিমকে আটক করে পুলিশ।

এ হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে আটক হন এহেতাশামুল হক ভোলা ও তার সহযোগী মনির। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়, যা মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ দাবি করেছিল তখন।

গ্রেফতার আনোয়ার ও মোতালেব মিতু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে মিতু হত্যার পরিকল্পনাকারী হিসেবে নাম আসে বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত মো. মুছার।

২০১৭ সালের ২৪ জুন রাতে ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে ঢাকা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

চাঞ্চল্যকর এই মামলার কোনো কূলকিনারাও করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ২০২০ সালের জানুয়ারিতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে সেটি নগর গোয়েন্দা পুলিশ তদন্ত করেছিল।


 

শার্শায় ক্ষতিগ্রস্থদের ২৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ
মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঐচ্ছিক তহবিলের অর্থ থেকে ২৭টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ।


মঙ্গলবার (১১মে) বেলা সাড়ে ১
২টার সময় উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন।


এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা থানার ওসি বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমুখ।


বেনাপোল সীমান্ত থেকে ৫ টি পিস্তল ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার
মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।



মঙ্গলবার (১১ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।


২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র চালান টি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ।


তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র অসহায় ও কর্মহীনদের মাঝে আজ রোববার সকাল দশটার দিকে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের উপস্থিতিতে মোমেনশাহী সেনানিবাসের ৩নং গেইটে ২শ,পরিবারের মাঝে শুকনো খাবার( চাল, ডাল, তেল, পেঁয়াজ) এর পাশাপাশি সেমাই ও চিনি বিতরণ করা হয়।

 

 ইতোমধ্যে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠঅনসমূহ বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকে বারশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছে। 

আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশক্রমে ময়মনসিংহ সেনানিবাসের পার্শ্ববর্তী গন্দ্রপা এলাকার ৪শত ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণজেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জানান, ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যনুযায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা অব‍্যাহত-থাকবে।


নওগাঁয় সাড়ে ৩ হাজার পরিবারের পাশে এফবিসিসিআই এর পরিচালক রাসেল
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন, দিনমজুর, ভবঘুরে, অসহায়, দু:স্থ ও পিছিয়ে পড়া সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

 
সোমবার সকালে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, বরুনকান্দি মহল্লা ও পিরোজপুর এলাকায় ঈদ উপহার বিতরন করেন এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর হোসেন, ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের সভাপতি এসএম শহিদুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান আপেল, মহিবুর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, উপ-সহকারী ভুমি কর্মকর্তা মাহবুব সারোয়ার, ইসলাম এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক সোহেল রানা প্রমুখ। উপহারের মধ্যে ছিল চাল ৫ কেজি, সুগন্ধি চাল ১ কেজি, মশুর ডাল ১ কেজি, সেমাই, চিনি ও ছোলা ১ কেজি, দুধ ৭৫০ গ্রাম এবং তেল ২৫০ গ্রাম।

 করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কবিহীন মানুষদের মাঝে মাস্কও বিতরন করা হয়।

 

এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক এই মহামারি সময়ে আসন্ন ঈদে এসব মানুষের মাঝে একটু ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামান্য ঈদ উপহার প্রদান করছি। যেন এসব মানুষেরা তাদের পরিবার-পরিজন নিয়ে ঈদের একটু আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। শুধুমাত্র ঈদ নয়; আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। সম্প্রতি আমি চেম্বারের পক্ষ থেকে ১শ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করেছি। যেন তারা এই মহামারির সময় ঘরে বসে আয় করতে পারেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাপাহারে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর সাপাহারে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে জোবায়ের হোসেন ( ৩ ) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


জানাগেছে, রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাদ দোঁয়াশ গ্রামের পাওয়ার  ট্রলির চালক নুর হোসেন তার পাওয়ার  ট্রলি চালিয়ে গ্রামের একটি আম বাগানে রাখতে যায়। এসময় নুর হোসেন এর ছ্ট্টো ছেলে জোবায়ের হোসেন তার বাবার পাওয়ার ট্রলিতে ওঠে বসে। পথিমধ্যে অসাবধানতা বশতঃ ওই শিশু পাওয়ার ট্রলি থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। পরে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



এ বিষয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget