Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


করোনার বিরুপ প্রভাবে বেনাপোল বন্দরে রাজস্ব কমেছে ১৩০ কোটি টাকা


মো. রাসেল ইসলাম,শার্শা বেনাপোল: দেশের সব চেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্যে ধীরগতি নামাই রাজস্ব আয় কমেছে ১৩০ কোটি টাকা।


বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, করোনায় ব্যাংকিং সময় কমসহ নানা প্রতিবন্ধকতায় বাণিজ্যে বিরূপ প্রভাবের কারণে রাজস্ব কমেছে এ বন্দরে।


জানা গেছে, দেশের শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ সচল রাখতে সরকার বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম লকডাউনের আওতা মুক্ত রেখেছে। ফলে এ পথে আমদানি ও রফতানি বাণিজ্য সচল রয়েছে। প্রতিবছর এ বন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে ৫ হাজার কোটি টাকা। তবে গত প্রায় দেড় বছর ধরে করোনার থাবায় দিন দিন রাজস্ব আয়ে ভাটা পড়ছে বন্দরটিতে।


বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশে শিল্প কলকারখানায় উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে বিশেষ ব্যবস্থায় সরকার বন্দরকে সচল রেখেছেন এটা ভালো দিক। তবে তার খুব একটা সুফল ব্যবসায়ীরা পারছেন না।


কারণ হিসেবে তিনি বলেন, আমদানি ও রফতানি পণ্য খালাসের আগে সরকারের রাজস্ব পরিশোধের জন্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে হয়। কিন্তু বর্তমানে ব্যাংক সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খোলা থাকায় ব্যবসায়ীরা তাদের অর্থনৈতিক লেনদেন ও কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন না। ফলে বাণিজ্যে ধীরগতি নেমে আসায় সরকারের রাজস্ব আয় কমেছে। সরকারের কাছে দুপুর ২টা পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো খোলা রাখার আহবান জানান তিনি।


বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাংলাদেশে করোনার টাল মাতাল অবস্থা প্রতিবেশী দেশ ভারতে আরও ভয়াবহ। এমন অবস্থায় প্রায় দেড় বছর ধরে বাণিজ্যে মন্দা ভাব চলছে। বিশেষ করে ঘন ঘন লকডাউনে ব্যবসায়ীরা স্বাভাবিক বাণিজ্য করতে না পারায় বন্দর থেকে আমদানি পণ্য খালাসের আগ্রহ অনেকটা কমেছে। এছাড়া ভারতে করোনা পরিস্থিতি মহামারী অবস্থা হওয়ায় সেখান থেকেও নানান সংকটে সময় মত পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছেনা।


বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো বিষয়ক সম্পাদক রাকিবুল হোসেন বলেন, সর্বশেষ গত রোববার বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩৭৪ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ও ৪০টি ট্রাক চ্যাচিজ বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৬৭ ট্রাক। পূর্বেও তুলনায় বাণিজ্য কিছুটা কমেছে।



বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার আকতার ফারুক জানান, গত মার্চ মাসে বেনাপোল বন্দর থেকে আমদানি-রফতানি পণ্য থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৬০০ কোটি টাকা। কিন্তু এপ্রিলে এসে আদায় হয় ৪৭০ কোটি টাকা। মার্চের যেয়ে এপ্রিলে রাজস্ব আয় কমেছে ১৩০ কোটি টাকা। ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন করোনা বিরূপ প্রভাব এ অবস্থার জন্য অনেকটা দায়ী।


কাস্টমস সূত্রে জানা যায়, গত ২০১৯-২০ অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে কাস্টমস কর্তৃক রাজস্ব আদায় ঘাটতি ছিল ৩ হাজার ৩৯২ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে এ রাজস্ব ঘাটতি দাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৯ কোটি ৯ লাখ টাকা। চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বোর্ড কর্তৃক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা।

নওগাঁর মহাদেবপুরের ৯ হাজার কেজি আতপ চাল রংপুরের গঙ্গাচড়া থেকে উদ্ধার॥ আটক দুইজন



তৌফিক আহম্মেদ (নওগাঁ): নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ট্রাক ড্রাইভার এবং হেলপারের মিথ্যা পরিচয় দিয়ে আত্মসাৎ করা ১৩ মেট্রিক টন সুগন্ধি চিনিগুড়া চালের মধ্যে ৯ মেট্র্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, এই আত্মসাৎ ঘটনার মুল মাষ্টার মাইন্ড বগুড়া জেলার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের বাদুল্লা মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন মন্ডল(৪৬) এবং রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মেসার্স নাঈম ট্রেডার্সের ম্যানেজার জনৈক তাজ উদ্দিনের ছেলে মোঃ লিবু মিয়া(৪৮)।

নওগাঁর মহাদেবপুরের ৯ হাজার কেজি আতপ চাল রংপুরের গঙ্গাচড়া থেকে উদ্ধার॥ আটক দুইজন

 
মহাদেবপুর থানার ওসি মির্জা আজমউদ্দিন জানান, গত ১৮ এপ্রিল  জনৈক ব্যক্তি ভাই ভাই ট্রান্সপোর্র্ট- এর ট্রাক চালক ও ঢাকা আশুলিয়ার আইনুল শেখের ছেলে স্বপন শেখ পরিচয় দিয়ে ঢাকা মেট্রো-ট-২০-১২৫৪ নম্বর ট্রাকে করে নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে ১৩ মেট্রিক টন প্রতিটি ১ কেজি ওজনের মোট ১৩ হাজার প্যাকেট সুুগন্ধি চিনিগুড়া চাল নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ বাজারে আব্দুল্লাহ ষ্টোরে সরবরাহ করতে নিয়ে যায়। কিন্তু সেখানে চাল না পৌঁছলে ট্রান্সপোর্ট এজেন্সেী ট্রাকের খোঁজ খবর শুরু করে জানতে পারে যে ওই ড্রাইভারের পরিচয় ভুয়া।


পরে ২১ এপ্রিল ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষে শ্রী সুব্রত চক্রবর্তী এবং পরদিন ২২ এপ্রিল এসিআই ফুডস লিমিটেড এর ম্যানেজার এম এ সাত্তার একটি জিডি দায়ের করেন। এরই প্রেক্ষিতে মহাদেবপুর থানার পুলিশ সোমবার মাষ্টার মাইন্ড হেলাল মন্ডলকে বগুড়ার শেরপুর থেকে গ্রেফতার করে এবং তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক রংপুর জেলার গঙ্গাচড়া থেকে নাইম ট্রেডার্সের ম্যানেজার লেবু মিয়াকে গ্রেফতার এবং নাইম ট্রেডার্সের গোডাউন থেকে ১৩ হাজার প্যাকেট চালের মধ্যে ৯ হাজার প্যাকেট চাল উদ্ধার করে।


অন্য আসামীদেরও গ্রেফতার এবং বাকী চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে ওসি মির্জা আজম আরো বলেন, গ্রেফতার কৃত ২ আসামীকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ  আদালতে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।

জেলার ভেতর বাস চলাচলে মানতে হবে যেসব শর্ত

ডেস্ক নিউজ : রোজার ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় আগামী বৃহস্পতিবার (৬ মে) থেকে ‘শর্ত সাপেক্ষে’ গণপরিবহন চালুর ব্যাপারে সক্রিয় চিন্তা ভাবনা করছে সরকার।

সোমবার (০৩ মে) বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তবে জেলার মধ্যে বাস চলাচলে শর্ত তুলে ধরে তিনি বলেন, জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না। বাস ছাড়ার আগে সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে পুরো বাসে জীবাণুনাশক ছিটাতে হবে। যাত্রী, বাসচালক ও সহকারীকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সিট খালি রেখে গণপরিবহন চালাতে হবে।

তিনি বলেন, পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপে গাড়ি জীবাণুমুক্ত করাও বাধ্যতামূলক হতে হবে।

শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

করোনাভাইরাসের বিস্তার কমাতে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউনের বিধিনিষেধ জারি হয়, ১৪ এপ্রিল থেকে শুরু হয় ‘কঠোর’ লকডাউন। তখন থেকেই সড়ক, নৌ ও রেলপথে যাত্রী পরিবহন বন্ধ।   
সম্প্রতি দোকান-পাট, শপিংমল ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন এখনও বন্ধ রয়েছে।   

এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ করেন সড়ক পরিবহন শ্রমিকরা।

এদিকে মহামারির এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর শুধু শহরের মধ্যে সীমিত আকারে যানবাহন চালুর অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছে বলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন।

নওগাঁর সাপাহারে অসুস্থ্য শিশুদের উপহার দিলেন ডা: মুহা: রুহুল আমিন
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু-কিশোরদের উপহার হিসেবে খেলনা সামগ্রী ও নতুন-পুরাতন জামা কাপড় উপহার দিয়েছেন ডাঃ মুহাঃ রুহুল আমিন।


সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন নিজ উদ্দ্যোগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগী করতে প্রায় ১শ’ জন শিশু-কিশোরদের বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী ও মানবতার দেয়ালে বিভিন্ন বয়সের অসহায় মানুষের জন্য নতুন-পুরাতন কাপড় উপহার দিয়েছেন।

 এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মোরশেদ মঞ্জুর কবির লিটন, ডেন্টাল সার্জন সাবিকুন নাহার, মে
ডিকেল অফিসার রাশিদুল ইসলাম,আফরা নাওয়ার প্রমুখ।

নওগাঁয় ৩শ জন পেলেন খাদ্য সহয়তা
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁয় খাদ্য সহয়তা বিতরন করা হয়েছে। 

সোমবার (০৩ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৩০০ মানুষের মাঝে এসব খাদ্য সহয়তা বিতরন করা হয়।

 প্রধান অতিথি হিসাবে ত্রান সহয়তা বিতরন করেন জেলা প্রশাসক মো: হারুন-অর রশিদ। 

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।


ত্রান সহয়তা শেষে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ বলেন-করোনা প্রতিরোধে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া কোন অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে, তা দেখাশোনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন।

 “এরই ধারাবাহিকতায় সমাজের অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কোন হতদরিদ্র পরিবার যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায়, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে”।

 

নওগাঁর সাপাহারে মেয়ে - ছেলেতে রূপান্তরিত
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর সাপাহারে অলৌকিক ভাবে একটি মেয়ে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রুপান্তর হওয়ার গুঞ্জন উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা রামাশ্রম গ্রামে।


এলাকাবাসী ও ওই মেয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, শিমূলডাঙ্গা রামাশ্রম গ্রামের রাজকুমার কর্মকার ও পুস্প রানীর বড় মেয়ে  টুম্পা কর্মকারের বয়স বর্তমানে ১৩ বছর। পারিবারকি অস্বচ্ছলতা ও প্রতিবন্ধী বাবা হওয়ার কারনে সে বিভিন্ন কাজ কর্ম করে। গত ১০/১২ দিন পুর্বে হঠাৎ টুম্পার শারিরীক অবয়ব ও কন্ঠের  কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবার। পরিশ্রমের কারনে হয়তো এমনটা হতে পারে বলে তারা ধারনা করেছিল। 


টুম্পা কর্মকার বলেন গত ১০/১২  দিন আগে তার লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটলে  সে তার এক ভাবীর নিকট ঘটনাটি খুলে বলে । পরবর্তী সময়ে ওই ভাবী টুম্পার বিষয়টি তার পরিবারকে জানায়। দিনে দিনে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।


টুম্পার মা পুষ্প কর্মকার জানান, তার মেয়ের শারিরীক গঠন পরিবর্তন হলেও প্রথমে তারা সেটাকে কিছুই মনে করেনি। পরে স্বচক্ষে তার লিঙ্গ পরিবর্তন বিষয়টি দেখে তিনি চমকে উঠেন।


স্থানীয়রা বলছেন, টুম্পা রানী কর্মকার রাস্তার মাটি কাটার কাজ করে। তার অবয়বের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রাথমিক ভাবে লিঙ্গ পরিবর্তনের বিষয়ে নিশ্চিত হন।


এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসন হতে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বলেন, লিঙ্গ পরিবর্তন হতে পারে তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি ঘটনা সত্য হয় তাহলে তা উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।


বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget