Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁ সদরের হাঁসায়গাড়ী বিলের উঠান থেকে অরুণ সাহানা (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার(০২ মে) সকালে সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অরুণ সাহানা একই এলাকার নামাহাতাশ গ্রামের মৃত উপচান সাহানার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসায়গাড়ী বিলের মধ্যে মাঠে উঠান তৈরী করে প্রতি বছরের মতো ধান মাড়াই করে। গতকাল শনিবার অরুণের ধানের কাটা-মাড়াই হয়েছে। রাতে বাড়িতে খাবার শেষে ধান পাহাড়া দেওয়ার জন্যে আসেন। আজ সকালে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেন।  

নওগাঁ সদর মডেল থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


নওগাঁয় ১০০জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন
সালমান ফার্সী (সজল) নওগাঁ : প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। রোববার (০২ মে ) দুপুরে শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ১০০জনের মাঝে এসব সেলাই মেশিন বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। এ সময় উপস্থিত ছিলেন-ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীসহ অন্যান্যরা। পরে প্রধান অতিথি নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। উল্লেখ্য যে, বিগত ৫ বছর ধরে রোজার সময় সেলাই মেশিন বিতরন করেন।

 
নওগাঁয় পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলতে দেয়াসহ ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচী পালিত
সালমান ফার্সী (সজল) নওগাঁ : করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলাচল করার অনুমতি প্রদানসহ ৩ দফা দাবীতে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে।
পরিবহন শ্রমিক ফেডারেশন-এর আহবানে দেশব্যপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (০২ মে )  দুপুর ১২টায় নওগাঁ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলসহ পরে চারমাথায় এসে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ কর্মসূচীতে  সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়েনের সভাপতি মোঃ আজহার আলী।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন চলতে দেয়াসহ তিন দফা দাবীর স্বপক্ষে বক্তব্য রাখে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এম মিতউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটন।


নওগাঁয় ছেলে-পুত্রবধূর হাতে মা খুন, ছেলে-পুত্রবধূ আটক
 

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার ছেলে পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা পুর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত এই নারী আত্রাই উপজেলার দীঘা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।তার বয়স ৬৫ বছর

আটকৃত দুজন হলেন ওই বৃদ্ধার ছেলে জাহিদ হোসেন (৪৫) তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, জাহিদ হোসেন তার স্ত্রী রহিমার সঙ্গে সকাল ৯টার দিকে পারিবারিক বিষয়ে কথাকাটাকাটি হচ্ছিল ওই বৃদ্ধার।

তর্কবির্তকের এক পর্যায়ে ছেলে তার স্ত্রী মসলা বাটার পাথর দিয়ে বৃদ্ধাকে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। নাক মুখ দিয়ে প্রচুর রক্ত বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি আরও জানান, উপস্থিত স্থানীয়রা ছেলে তার স্ত্রীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ছেলে স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

নওগাঁয় তীব্র খরায় দুশ্চিন্তায় আম চাষিরা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : উত্তরের আমের রাজধানী নওগাঁ। গাছে গাছে দুলছে চাষিদের স্বপ্ন। কিন্তু প্রকৃতিতে বইছে তীব খরা। তীব্র দাবদাহে ছোট হয়ে আসছে আম। বোঁটা শুকিয়ে ঝরে পড়ছে। রোগবালাই দেখা দিয়েছে আমে। প্রতিষেধক দেয়া হলেও ফের পোকার উপদ্রব দেখা দিচ্ছে। সুফল না পাওয়ায় কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে পোরশা উপজেলায় ১০ হাজার ৫৫০ হেক্টর, সাপাহারে ৮ হাজার ৫২৫ হেক্টর, পত্মীতলায় তিন হাজার ১৫ হেক্টর এবং নিয়ামতপুরে ১ হাজার ১৩০ হেক্টর। এছাড়া অন্যান্য উপজেলায় স্বল্প পরিমাণ আমের উৎপাদন হয়ে থাকে। আমের মধ্যে জাত ভেদে জেলায় মোট আ¤্রপালি ১০ হাজার ৬৩০ হেক্টর, গোপালভোগ ৪ হাজার ৮০ হেক্টর, খিরসাপাত ৩ হাজার ৮৯০ হেক্টর, ল্যাংড়া ৩ হাজার ৭৫ হেক্টর এবং নাখফজলি ১ হাজার ৫৪৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন। যেখানে গড় ফলন হেক্টর প্রতি ১২ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। গত বছর ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছিল।
জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পতœীতলা উপজেলায় পানি স্বল্পতার কারণে বছরের একটিমাত্র ফসল আমনের ওপর নির্ভর করতে হতো। কিন্তু গত কয়েক বছর থেকে ধানের আবাদ ছেড়ে আম চাষের দিকে ঝুঁকেছেন চাষিরা। পোরশা ও সাপাহারে উপজেলায় প্রায় তিনশতাধিক মৌসুমি আমের আড়ৎ গড়ে ওঠে। যেখান থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এখানে প্রায় এক হাজার কোটি টাকার আম বেঁচাকেনা হয়ে থাকে।
চাষিরা বলছেন, অতিরিক্ত খরায় আমে বোটা শুকিয়ে ঝরে পড়ছে। আমে হপার ও মাকর পোকার আক্রমণ খুব বেশি। পোকামাকড়ের আক্রমণে কালো হয়ে যাচ্ছে। প্রতিষেধক ব্যবহার করা হলেও কিছুদিন পর আবারও পোকার উপদ্রব দেখা দিচ্ছে। এবার অনাবৃষ্টির কারণে আমের ফলন কম হবে।
পোরশা উপজেলার সরাইগাছী এলাকার চাষি আনিছুর রহমান বলেন, তিনি এবছর প্রায় ১৫০ বিঘা জমি ইজারা নিয়ে আ¤্রপালি চাষ করছেন। প্রতি বিঘা জমির ইজার মূল্য পড়েছে গড়ে ১৫ হাজার টাকা। এছাড়া শ্রমিক, সার ও কীটনাশকসহ এখন পর্যন্ত আনুষঙ্গিক খরচ পড়েছে বিঘা প্রতি ১০ হাজার টাকা। শুরুতে গাছে আমের গুটি ভাল ছিল। কিন্তু প্রচন্ড খরায় আম বাড়ছে না বরং ঝরে পড়ছে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম বলেন, প্রথম দিকে আমে ভাল গুটি এসেছিল। তীব্র দাবদাহে আমের গুটি ঝরে পড়ার প্রবণতা দেখা দিয়েছিল। তবে গত কয়েকদিন আগে প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাটিতে রস এসেছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামছুল ওয়াদুদ বলেন, কৃষি অফিস থেকে চাষিদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। এতে করে আমে দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। এছাড়া যদি বৃষ্টি হয় তাহলে আম ঝরে পড়ার প্রবণতা থাকবে না। এতে আমের ভাল ফলনের আশা করছি। কৃষকরা লাভবান হতে পারবেন।

 

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত  ৩ জন।

তাপস কর,ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের খিচা নামক স্থানে ট্রাক ও অটোটেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত  ৩ জন। বুধবার (২৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ নেত্রকোণা হাইওয়েতে নেত্রকোণাগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটো টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের ঠিকানা ও পরিচয়  পাওয়া যায়নি। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget