Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর মান্নওগাঁয় গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবী’ জাতের তরমুজের চাষ করে সাফল্যের মুখ দেখছেন শিক্ষার্থী ইমনদায় মসজিদের মাইকের এমপি¬ফায়ার চুরির অভিযোগে আটক-১

সালমান ফার্সী (সজল) নওগাঁ : করোনায় দীর্ঘদিন থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বেকার বাড়ি বসে না থেকে কৃষিতে মনোনিবেশ করেছেন ইসতিয়াক আহমেদ ইমন। তিনি রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভেয়ারিং ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ‘ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ব্ল্যাকবেবী’ জাতের তরমুজের চাষ করে সাফল্যের মুখ দেখছেন। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে।

মাচার ওপর সবুজ পাতা ছেয়ে আছে। আর নিচের দিকে ঝুলছে কালো ও সোনালী রঙের ছোট-বড় তরমুজ। গাছ থেকে যেন ছিড়ে না যায় সেই জন্য প্রতিটি তরমুজ নেটের মধ্যে রাখা হয়েছে। এমন দৃশ্য পাকুড়িয়া গ্রামের মাঠে তরমুজের ক্ষেত। ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন (সোনালী) ও ব্ল্যাকবেবী (কালো) জাতের তরমুজ।

জানা গেছে, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হলে বাড়ি চলে আসেন ইমন। এ সময়কে কাজে লাগাতে তিনি বিভিন্ন অনলাইনে সম্ভাবনাময় কৃষি প্রতিবেদনগুলো দেখেন। স্বল্প সময়ে সম্ভাবনাময় নতুন জাতের তরমুজ চাষে উদৃদ্ধ হন। এরপর চুয়াডাঙ্গা জেলা থেকে ভিয়েতনামের গোল্ডেন ক্রাউন ও ব্ল্যাকবেবী বীজ সংগ্রহ করে। বীজ নিয়ে আসার পর বাড়িতে পলিব্যাগে করে চারা তৈরী করেন। এরপর নিজেদের দেড় বিঘাতে জমিতে উর্বর করতে গোবর, পরিমাণ মতো ডিএপি, পটাশ, জিপসাম ও দানাদার সার ব্যবহার করেন। মালচিং পদ্ধতিতে চাষের জন্য ১১টি বেড তৈরী করেন। নির্দিষ্ট দুরুত্বে রোপন করা হয় তরমুজের চারা। এরপর মাচা তৈরী করে দেয়া হয়। রোগ বালাই দমনে প্রাকৃতিক পদ্ধতিতে ব্যবহার করা হয় ফেরোমন ফাঁদ। যেখানে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।
 
ফেব্রুয়ারি মাসে ১৮ তারিখে চাষাবাদ শুরু হয়। মার্চ মাসের শেষের দিকে গাছে ফুল আসা শুরু করে। এরপর ফল দেখা দেয়। ক্ষেতে প্রায় ২ হাজারের মতো তরমুজ আছে। ইতোমধ্যে পাইকারি ৮০ টাকা কেজি দরে ১০০ পিস বিক্রি করা হয়েছে। গোল্ডেন ক্রাউন এবং ব্ল্যাকবেবী তরমুজ সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে।

উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমন বলেন, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সময়কে কাজে লাগাতে কৃষি ওপর মনোনিবেশ করি এবং কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরী হয়। বিভিন্ন অনলাইনে কৃষি প্রতিবেদন দেখার পর উন্নত জাতের তরমুজ চাষে উদৃদ্ধ হয়। চুয়াডাঙ্গা জেলা থেকে বীজ সংগ্রহ করে চাষাবাদ শুরু করি। বীজ, সিডলিং ট্রে ও মালচিং পেপারসহ আনুষঙ্গিক প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। এরপর পর্যায়ক্রমে মাচা, শ্রমিক, সার ও কীটনাশকে খরচ করতে হয়েছে। যেখানে প্রায় লক্ষাধিক টাকার মতো খরচ হয়েছে। বর্তমানে গাছের বয়স প্রায় ৭০ দিন। ইতোমধ্যে বিক্রিও শুরু হয়েছে।

তিনি বলেন, গোল্ডেন ক্রাউন এবং ব্ল্যাকবেবী ফল সুস্বাদু হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিকেজি ৮০ টাকা পাইকারী বিক্রি হচ্ছে। এছাড়া খুরচা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। প্রতিপিস তরমুজ প্রায় দেড় থেকে তিন কেজি ওজন হয়ে থাকে। আর কয়েক দিনের মধ্যে সবগুলো পুষ্ট হলে বিক্রি করা হবে। বাজারে দাম মোটামুটি ভাল আছে। ধারনা করা হচ্ছে প্রায় ২লাখ টাকার মতো বিক্রি হবে। তবে কোন ধরণের প্রাকৃতিক দূর্যোগ না হলে লাভবান হতো পারবো। প্রথমবার তেমন ধারনা না থাকায় খরচটা একটু বেশি পড়েছে। তবে দ্বিতীয়বার আবাদ করলে খরচের পরিমাণ কিছুটা কমবে। আর এ কাজে সার্বক্ষণিক সহযোগীতা পেয়েছি পার্শ্ববতী বালাইনাশক ব্যবসায়ী দুলাল হোসেন (চাচা) নিকট থেকে।

উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমনের চাচা আলম হোসেন বলেন, তিনি ক্ষেতে পরিচর্চা করে থাকেন। ক্ষেতে প্রায় ২ হাজারের মতো তরমুজ আসছে। এরমধ্যে গত কয়েকদিন আগে ১০০ পিস বিক্রি করা হয়েছে। আরো প্রায় ১৯শ পিস আছে। বাজারে দাম ভাল পাওয়া যাচ্ছে। এ ফসলে ছত্রাকের পরিমাণ একটু বেশি। আশপাশে এ ধরনের কোন আবাদ না থাকায় পোকামাড়কের আক্রমনটা বেশি দেখা যাচ্ছে।

এলাকার তাসলিম আহমেদ তুসার বলেন, এখানে নতুন জাতের তরমুজ চাষ করা হয়েছে। শুরু থেকেই দেখছি তারা খুব পরিশ্রম করছেন। দেখে মনে হচ্ছে এটা খুব লাভজনক। তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। আগামীতে তরমুজ চাষ করার ইচ্ছা আছে।

বালাইনাশক ব্যবসায়ী দুলাল হোসেন বলেন, বীজ নিয়ে আসার পর আমার কাছ থেকে পরামর্শ নেয় ইমন। একটি গাছের যে অনুখাদ্য প্রয়োজনে সে অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করে দেয়। এরপর সে অনুযায়ী পদক্ষেপ গ্রহন করে। তরমুজের ফলন দেখে মনে হচ্ছে প্রথমবার চাষেই লাভবান হবে।

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, এটা একটা নতুন ফসল। উদ্যোক্তা ইসতিয়াক আহমেদ ইমন নিজের চেষ্টায় চাষ করেছেন। বর্তমানে তরমুজ চাষে কোন বরাদ্দ নাই। তিনি যদি লাভবান হতে পারেন তাহলে আগামীতে সরকারি ভাবে বরাদ্দ চাওয়া হবে। পরবর্তীতে যারা আগ্রহ দেখাবে তখন তাদের উৎসাহ দেয়া হবে।


নওগাঁয় চলতি বোরো মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : ভার্চুয়ালী যুক্ত হয়ে সারা দেশের সাথে নওগাঁতেও বোরো মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী এর উদ্বোধন করেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা যুক্ত হয়।
ধান সংগ্রহ উপলক্ষ্যে নওগাঁ সদর খাদ্য গুদামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্ব পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ পাটোয়ারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদ ফরহাদ হোসেন চকদার উপস্থিত ছিলেন।    
সরকার চলতি বোরো মৌসুমে নওগাঁ থেকে ২৫ হাজার ৬শ’ ৯৭ মেট্রিক টন ধান সংগ্রহের করা হবে। সারাদেশে চলতি বোরো মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, আর ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। ধান ও চাল সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট।

নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লিফায়ার চুরির অভিযোগে এক চোর আটক

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর মান্দায় মসজিদের মাইকের এমপ্লি­ফায়ার চুরির অভিযোগে রুবেল হোসেন (৩৫) নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ।

 এ যন্ত্রের দাম প্রায় ২২ হাজার টাকা। উপজেলার কশব ইউপি'র পাঁজরভাঙ্গা হাট জামে মসজিদে মঙ্গলবার সন্ধা ৬ টার সময় ঘটনাটি ঘটে। 

আটক রুবেল হোসেন উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 মান্দা থানার পরিদর্শক (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনার দিন পাঁজর ভাঙ্গা হাট জামে মসজিদের একটি এমপ্লি­ফায়ার চুরি করে পালিয়ে যাবার সময় জোতবাজার এলাকায় এলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হলে তাকে আটক করে রাখে।

 পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এমপ্লি­ফায়ার (মাইকের যন্ত্রাংশ) সহ তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



নওগাঁর সাপাহারে পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


সালমান ফার্সী (সজল) নওগাঁ : “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে আলোচনা সভা ও গরীব অসহায় এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পুষ্টি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকরী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগন।
আলোচনা সভা শেষে প্রায় ১০০জন অসহায় এতিম শিশু সহ অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কৃষকের ধান কেটে দিলেন নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মী

সালমান ফার্সী (সজল) নওগাঁ : শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারনে ১ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের হারীয়গাছি গ্রামের মুক্তিযোদ্ধার ছেলে কৃষক বেলাল হোসেন। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় চিন্তাই ছিলেন জমির কৃষক।
কৃষকের এমন চিন্তার সংবাদ পেয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে সেখানে ছুটে যান। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা ও উপজেলা ছাত্রলীগের প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী নিয়ে চিন্তায় থাকা কৃষক বেলাল হোসেনের ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করেদেন নেতাকর্মীরা । এতে কৃষক বেলাল হোসেন তার জমির পাকা ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পান এবং জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।


তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় বোর ধান পরিস্কার করতে গিয়ে বিদ‍্যুৎ-স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ফুলবাড়িয়া উপজেলার ইচাইল ফকিরপাড়া গ্রামে বোরো ধান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাতে বাড়ির উঠানে ধান মাড়াই শেষে বৈদ্যুতিক ফ্যানের বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন স্বামী-স্ত্রী দুজন মিলে। এসময় বিদ্যুতের তারে  স্ত্রী নাসিমা খাতুন (৩৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী নূর হোসেন (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নূর হোসেন ইচাইল গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।
স্থানীয় আবুল হোসেন জানান, ইফতারের সময় তাড়াহুড়ো করে ধানের কাজ শেষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা যায়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহা. আজিজুর রহমান জানান,বোর ধান পরিষ্কার করত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে স্বামীসহ দুজনের মৃত্যু হয়। এই সংবাদে গ্রামবাসি ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget