Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

সুনামগঞ্জের তাহিরপুরে গৃহবধূকে ধর্ষণ করে হত্যা জড়িত থাকা মূলহোতা সহ ৩ জন আটক

মোঃ সাইফুল ইসলাম বাগমারা(রাজশাহী): সারাদেশব্যাপী  করোনাভাইরাস রোধে সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার পরামর্শ দেওয়াতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গালিগালাজ ও প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে । তিনি নিজের নিরাপত্তা ও বিচারের দাবি জানিয়ে বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 


প্রত্যক্ষদর্শী ও থানায় নথিভূক্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে ইউনিয়নের একতারিয়া বাজারে যান। বাজারে লোকজনের সমাগম দেখে তিনি করোনভাইরাসের ভয়াবহতা সর্ম্পকে অবহিত এবং এই বিষয়ে সরকারের জারি করা লকডাউন মেনে চলার পরামর্শ দেন। এসময় সেখানে থাকা মাহিরুল ইসলাম (৩২) নামের স্থানীয় একজন বখাটে যুবক চেয়ারম্যানের সঙ্গে তর্কে জড়ান। তাঁদের পক্ষে লকডাউন মানা অসম্ভব বলে মন্তব্য করেন। লকডাউন সরকারের আন্দোলন দমানোর একটি কৌশল বলেও মন্তব্য করেন। এক পর্যায়ে তাঁর সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যুবক যোগ দেন। তাঁরা চেয়ারম্যানকে সরকার ও প্রশাসনের দালাল বলে আখ্যা দিয়ে লাঠি ও রড নিয়ে মারতে তেড়ে আসেন। পরে স্থানীয় কিছু লোকজন এসে চেয়ারম্যানকে উদ্ধার করেন।

পরে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যরা চেয়ারম্যানকে সুযোগ বুঝে হত্যা করা হবে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। নিরুপায়ে চেয়ারম্যান রাতে থানায় এসে বখাটে মাহিরুল ইসলামসহ চার যুবকের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মেরে ফেলতে পারে বলেও আশংকা করেন চেয়ারম্যান। চেয়াম্যান মোস্তফা কামাল বলেন, ওরা এলাকার বখাটে ও মাদকাসক্ত হিসাবে পরিচিত। লোকজনের ভালোর জন্য পরামর্শ দিতে গিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। 

এই বিষয়ে বখাটে মাহিরুল ইসলামসহ অন্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তাঁদের স্বজনেরাও কোনো মন্তব্য করতে চাননি। তাঁদের ভাষ্য, ওই ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। 

বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ চেয়ারম্যানের সাধারণ ডায়েরি নথিভূক্ত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করার জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা যোগিপাড়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলী আকবর এর সাথে যোগাযোগ করা হলে তিনি      মুঠোফোনে এই প্রতিবেদক কে বলেন, জিডির কপি হাতে পেয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ময়মনসিংহে আসহায়-দরিদ্ররা ৫ টাকায় পাবেন পুলিশের ইফতার সামগ্রী।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে আসহায় দরিদ্ররা পাচ টাকায় পাবেন পুলিশের ইফতার সামগ্রী। রোজাদারদের জন্য পাঁচ টাকার প্রতীকী মুল‍্যের বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসন। পুরো রমজান মাস জুড়ে এ মহতী কার্যক্রমটি চলবে বলে জানা যায়। লকডাউনে ঘরে থাকা কর্মহীন মানুষের কথা বিবেচনা করে উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান নগরীর টাউনহল মোড়ে পাঁচ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ কর্মসূটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 
পুলিশ সুপার বলেন, করোনার কারণে লকডাউনের পরিস্থিতিতে অনেকেই কষ্টে আছেন। নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষজন যাতে সহজলভ্য মূল্যে মানসম্মত ইফতার সামগ্রী খেতে পারে। সেই চিন্তায় জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পুরো রমজান মাস জুড়ে এ উদ্যাগটি অব্যাহত থাকবে। 
সংশ্লিষ্টরা জানান, বিনামূল্যে ইফতারী নিতে অনেকে ইতস্তত বোধ করতে পারে। তাই একটি প্রতীকী মূল্য রাখা হয়েছে। পুলিশ সদস্যদের বেতনের টাকা নিয়ে কাজটি করা হচ্ছে।
পুরো কাজটির তত্ত্বাবধানে থাকা জেলা ডিবি ওসি শাহ কামাল আকন্দ বলেন, শুরুর দিনই মানুষের পক্ষ থেকে তারা ব্যাপক সাড়া পেয়েছেন। নাগরিকরা উদ্যোগটির প্রশংসা করেছেন।
জানা যায়, চলমান করোনা কালে নানান মানবিক উদ্যোগ নিয়েছেন বর্তমান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এবং পুলিশ প্রশাসন। সে উদ্যোগেরই অংশ হিসেবেই এবার রোযাদারদের জন্য এমন নতুন উদ্যোগ নেওয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ফজলে রাব্বী শাজাহান মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ সে সময় উপস্থিত  অসহায়দের মাঝে পুলিশের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সে সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরহোসেনপুর এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এব‍্যাপারে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ -কিশোরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে অজ্ঞাত একটি গাড়ী ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে এলাকার লোকজন ঘঠনাস্থলে এসে জাকিরুল (১৫) কে ও সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শাকিল (২৬) কে গুরুতর আহত অবস্তায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে উন্নতর চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।

 জাকিরুলের অবস্থার আরও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। নিহত শাকিল বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও  নিহত জাকিরুল জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের আবুর কাশেমের ছেলে। সংবাদটি এলাকাবাসীর কাছে পৌছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

সুনামগঞ্জ সীমান্তে গাঁজা ও মোটর সাইকেল সহ বাংলাদেশী নাগরিক আটক

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে গাঁজা ও প্লাটিনা মোটর সাইকেল সহ বাংলাদেশী এক নাগরিককে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,বাগানবাড়ি বিওপির (৪৮২৩১) নং হাবিলদার মোঃ আবুল কালাম এর নেতৃত্বে গোপন সংবাদের মাধ্যমে একটি নিয়মিত টহল দল ওই নাগরিককে আটক করেছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল)  সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা এলাকা থেকে ৫শত গ্রাম গাঁজা,১টি প্লাটিনা মোটর  সাইকেল সহ বাংলাদেশী নাগরিক মোঃ শাহিন আলম (১৮),কে আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।

আটককৃত বাংলাদেশী নাগরিক মোঃ শাহিন আলম জেলার দোয়ারা বাজার উপজেলার ইদুকোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান জানান,আটকৃত নাগরিককে গাঁজা ও মোটর সাইকেল সহ পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।  

ঝালকাঠিতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে স্বপ্নপুরন সমাজকল্যাণ সংস্থা’র ইফতার সামগ্রী বিতরন

ইমাম বিমান : ঝালকাঠিতে মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) উদ্যোগে ঝালকাঠি পৌর শহরের ২০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আজ ২০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ১ মাসের ইফতার সামগ্রী বিতরন করে।


বাংলাদেশে বৈশ্বিক মহামারি কোভিড ১৯ এর প্রভাব শুরু হবার পর থেকে এখন পর্যন্ত ঝালকাঠিতে মানবসেবায় নিয়োজিত জেলার অন্যতম সামাজিক সংগঠন " স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা " (এসএসএস) এর পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক, জনসচেতনতা মূলক লিফলেট ও শহরের বিভিন্ন মসজিদের ওযু খানায় হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করে আসছে। এছাড়াও প্রথম ধাপে লকডাউনে পিছিয়ে পরা মধ্যবিত্ত ৫২৫পরিবারের মধ্যে ২মাস ব্যাপী "৫টাকার কেনাকাটা" শিরোনামে খাদ্য সহায়তা করে। করোনার প্রথম ধাপের কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রাখতে কোভিড ১৯ তথা করোনা ভাইরাই এর দ্বিতীয়ধাপেও করোনা প্রতিরোধে মাসব্যাপী ক্যাম্পেইনের মধ্যে শহরের বিভিন্ন জনসমাগম স্থান বাজার, বিভিন্ন ষ্ট্যান্ড ও বিভিন্ন মসজিদে করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক পথ সভা, করোনা প্রতিরোধে বিনা মূল্যে মাস্ক বিতরন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও "৫টাকার কেনাকাটা" কার্যক্রম চলমান রেখেছেন সংগঠনটি।


এছাড়াও ’ আলোকিত যুব সমাজ, আলোকিত জাতি ‘ এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবকদের আর্তমানবতার সেবায় এগিয়ে নিয়ে অসার আহবান নিয়ে পথ চলা শুরু করে ঝালকাঠির অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা “ । আর তারই ধারাবাহিকতায় দেশে চলমান লকডাউনে আয়হীন দরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় খাদ্য সামগ্রী বিতরন সহ পবিএ মাহে রমজান উপলক্ষে ঝালকাঠি পৌর শহরের ২০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ১ মাসের ইফতার সামগ্রী বিতরন করেন।


এ বিষয় স্বপ্নপুরন সমাজকল্যাণ সংস্থা ‘র প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম রিয়াজ খান অশ্রুর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ঝালকাঠিতে স্বপ্নপুরন সমাজকল্যাণ সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংগঠন । আর এ সংগঠনের মাধ্যমে কোভিড-১৯ তথা করোনা ভাইরাস আক্রমনের শুরু থেকেই ঝালকাঠিতে সম্মোক যোদ্ধা হিসেবে কাজ করায় ব্যাপক সুনাম অর্জন করেছে। শুধু তাই নয় বর্তমান সময়ে বৈশ্বিক মহামারি কোভিড ১৯ এর শুরু থেকেই স্থানীয় যুবসমাজকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানিয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় পূর্বক অসুস্থ রোগী রক্ত দিয়ে সহায়তা করে আসছে। আমরা ঝালকাঠির বাসীর অনেক সহযোগীতা ও ভালবাসা পেয়েছি। আর,আমরা তাদের এই ভালবাসায় নতুন উদ্দোমে কাজ করার অনুপ্রেরণা পাই, আমরা তাদের ভালবাসা নিয়ে এভাবেই মানবতার সেবায় কাজ করে যেতে চাই।


লকডাউনে ধান কাটা নিয়ে বিপাকে চাষিরা

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ :
নওগাঁয় আগাম জাতের বোরো ধান কেটে ঘরে তোলার ব্যস্ততা বেড়েছে কৃষকের মাঝে। বৈশাখী উৎসবের আমেজে আয়োজন করা হয়েছে ধান কাটা উৎসবের। এবার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। তবে কঠোর লকডাউনে দূরের শ্রমিক না আশায় ধান কেটে ঘরে তোলা নিয়ে চাষিরা পড়েছেন বিপাকে।

বিস্তীর্ণ মাঠে কাঁচা পাকা ধানের শীষগুলো কৃষকের স্বপ্ন দোলা হয়ে হালকা বাতাশে দুলছে। দীর্ঘ পরিশ্রমের পর কৃষকের কাঙ্খিত ফসল ঘরে তোলার কর্ম ব্যস্ততা চলছে নওগাঁয়। আগাম লাগানো বিল এলাকায় পাকা ধানে কাস্তে হাতে চলছে চাষি কর্মযজ্ঞ।

বৈশাখের প্রথম দিনে কৃষকের ঘরে পাকা ধান তুলে দিতে আয়োজন করা হয় ধান কাটা উৎসব। নওগাঁর তালতলী বিলে জেলা কৃষি বিভাগ করেছে এ আয়োজন। এবার প্রাকৃতিক বালাই কম থাকায় ধানের ফলন হয়েছে ভালো। তবে করোনার কারণে কঠোর বিধিনিষেধে দূরের শ্রমিক না আসায় এসব পাকা ধান ঘরে তোলা নিয়ে শংকা রয়েছে চাষিদের মধ্যে।

মৌসুমের প্রথমে হাটে তোলা ধানের ভালো দাম পেলেও সরবরাহ বাড়লে কমে যায় দাম। ধানের কাঙ্খিত বাজার নিশ্চিত করতে এখন থেকেই প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান চাষীরা।

মাঠপর্যায়ে ৭৫ শতাংশ ধান পেকে গেলেও দ্রুত ঘরে তোলার ক্ষেত্রে যান্ত্রিক সহযোগিতাসহ কৃষককে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বলে জানান কৃষি অফিসার ড. মো. আনোয়ারুল ইসলাম।

নওগাঁর দুবলহাটির উপ-সহকারী কৃষি অফিসার এস,এম সাব্বির হোসেন বলেন, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে চাষ করা বোরো আবাদ থেকে ১০ লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget