Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 630 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4823 দেশজুড়ে 42 ধর্ম 3454 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2824 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 86 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর পতœীতলায় ভটভটির চাকায় চাদর পেঁচিয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। (৩১ মার্চ) বুধবার  সকাল ৭টার দিকে উপজেলার পাটিচাড়া বাজারসংলগ্ন কাশিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ইসলাম জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে।
জানা যায়, জেলার ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভটভটিতে পত্মীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত থাকায় তিনি চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবসত গায়ের চাদরটি ভটভটির চাকার জড়িয়ে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পতœীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকার সঙ্গে গায়ের চাদরটি জড়িয়ে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। ঘটনার পর নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।


 

নওগাঁর সাপাহারে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে করোনা সংক্রমণ প্রতিরোধে গণ সচেতনতা মূলক কর্মসুচী পালন ও মাস্ক বিতরণ করা হয়েছে।(৩১ মার্চ) বুধবার বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদের উদ্যোগে সদরের জিরো পয়েন্ট সহ গুরুত্বপুর্ন এলাকায় করোনার দ্বিতীয় ধাপে কোভিড-১৯ প্রার্দুভাব বিস্তার রোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় পথচারী, ফুটপাত ব্যাবসায়ি, বিভিন্ন প্রকার যানবাহনের চালক ও যাত্রীসহ স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত কর্মসুচীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহা: রুহুল আমিন সহ সচেতন লোকজন উপস্থিত ছিলেন।

 

নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ আহত প্রায় ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী। পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শহরের কেডির মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এবং দোকান পাট ভাংচুর করে। এ ঘটনায় ৬/৭জন পুলিশসহ বিএনপির প্রায় ২০/২৫জন নেতাকর্মীরা আহত হয়েছে।

 

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে টিএন্ডটি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে  সারজিনা খাতুন (৩৬) নামে ওই গৃহবধু মারা যায়।

জানা গেছে, (৩০মার্চ) মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী সারজিনা কে নিয়ে মোটর সাইকেল যোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ী বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) এর সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পিছনে চাকায় পৃষ্ট হয়। এলাকাবাসী সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিদুল ইসলাম গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে আটক করে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকের চালক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে।


তৃনমূলে যেসব নেতা আছে তারাই খাটি আওয়ামীলীগ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সালমান ফার্সী (সজল): তৃনমূলে আওয়ামীলীগের যেসব নেতা আছে তারাই খাটি আওয়ামীলীগ করেন এবং তাদের কারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আমরা ক্ষমতায় বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, দেশের বৃহত্তর উন্নত করার জন্য, প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নত করার জন্য ও একটি তলাবিহীন ঝুঁড়ি দেশ ও নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ ও উন্নত বাংলাদেশ তৈরিতে শেখ হাসিনা কাজ করছে, আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা সেটারি সৈনিক। তিনি মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে প্রধান মন্ত্রীর দেওয়া করোনার নিদের্শনা অমান্য করে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আপনারা যারা মাঠ পযায়ে কাজ করছেন আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নই। কিন্তু আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মচারি। আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। আর য়ারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে নিয়ে কোন দিন দল করা যায় না। এসময় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল, সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমর উকিল, স্বাস্থ্য ও  জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারসহ জেলা ও উপজেলা আওযামীলীগের নেতৃবৃন্দরা।

নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

সালমান ফার্সী (সজল) : নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ আহত প্রায় ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী।
পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শহরের কেডির মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এবং দোকান পাট ভাংচুর করে। এ ঘটনায় ৬/৭জন পুলিশসহ বিএনপির প্রায় ২০/২৫জন নেতাকর্মীরা আহত হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget