হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কেরাম (বোর্ড) খেলার বাজিতে মোবাইল ফোন হেড়ে বিষপান করে মাফিকুল মিয়া (১৫) এক কিশোরের অপ-মৃত্যর ঘটনা ঘটেছে।নিহত কিশোর বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের আফতন আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে,মাফিকুল মিয়া বিকেলে কাউকান্দি বাজারে আল-আমিন মিয়ার দোখানে কেরাম (বোর্ড) খেলতে যায়।সেখানে সে তার নিজ মোবাইল ফোন সে বাজিতে ধরে নেয়।বাজির খেলায় হেড়ে গিয়ে কাউকে কিছু না বলে তার নিজ বাড়িতে রাখা ইঁদুরের বিষপান করে ফেলে।তাৎক্ষানিক ভাবে তাকে তাহিরপুর সদর হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়।হাঁসপাতালের কর্মরত চিকিৎসকগন কিশোর মাফিকুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাঁসপাতালে রেপার করে দেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
তাহিরপুর থানার (ওসি) মোঃ আব্দুল লতিফ (তরফদার) বলেন,নিহত মাফিকুল মিয়ার পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ সাইফুল ইসলাম,বাগমারা : রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালাম (৩৮) নামের এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত- মহির উদ্দীন প্রামানিকের ছেলে। সে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে এলাকায় যুবকদের মাঝে বিক্রি করে আসছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারের পর পুলিশ তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত গাঁজাচাষী আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।
বাগমারা থানার পুলিশ জানায়, উপজেলার সুজনপালশা গ্রামের আব্দুস সালাম তার পানবরজে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে আসছে। এমন খবরের ভিত্তিত্বে সোমবার রাতে থানার উপপরির্দশক (এস্আই) সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সুজনপালশা গ্রামে যায় এবং গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম গাঁজাচাষের কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ আব্দুস সালামের পানবরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ বাদী হয়ে আব্দুস সালামকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আব্দুস সালাম দীর্ঘদিন থেকে তার পানবরজে গঁাজাচাষ করে আসছে। সে তার চাষকৃত গাঁজা গুলো এলাকার যুবকদের মাঝে বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এমন খবর পুলিশের কাছে আসা মাত্রই সেখানে অভিযান গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সালমান ফার্সী (সজল) নওগাঁ : কোভিড-১৯ এর কারণে ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মেনে ছোট পরিসরে শারদীয় দূর্গা পুজার আয়োজন করতে চাই। এ ছাড়াও মন্ডপে মন্ডপে আলোকসজ্জার টাকা মানব কল্যাণে ব্যায় করার অনুরোধ জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (১৩ অক্টোবর)বিকেলে কোভিড-১৯ এর সাম্ভাব্য ২য় পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় প্রস্তুতি ও করনীয় এবং আসন্ন শারদীয় দূর্গা পুজার উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বলেন।
নওগাঁয় জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ইয়াকুব আলী পাটোয়ারী, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান। এ ছাড়া নওগাঁ জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নির্মলকৃষ্ণ সাহা সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় এ বছর ৭৪৬টি মন্ডপে শারদীয় দূর্গা পুজার আয়োজন করা হয়েছে।