Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 654 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4847 দেশজুড়ে 42 ধর্ম 3478 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2848 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

যশোরের বেনাপোলে প্রতিবেশীর দায়ের আঘাতে আহত-১: গ্রেফতার-২

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-জখমের মতো ঘটনা ঘটেছে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন জনি আহমেদ(২৫) নামের একজন। আহত জনি সাদিপুর গ্রামের দাউদ মোড়লের ছেলে৷


এ ব্যাপারে দাউদ মোড়ল বাদী হয়ে চারজন আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন৷ এদের মধ্যে ইতোমধ্যে ২জন আসামীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ৷ মামলার আসামীরা হলেন, সাদিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আলী আহমেদ নেদা(৪৫), মৃত খোদা বক্সের ছেলে ফারজেল,মৃত আবুল হোসেনের ছেলে ভুট্টো, মোঃ ভুট্টোর ছেলে আবুবক্কর।

বেনাপোল পোর্ট থানা সুত্রে জানা গেছে, আজ শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাদিপুর গ্রামের আস্তানা নামক স্থানের দোকানদার মিলন এর সাথে ১নং আসামী মোঃ আলী আহম্মেদ নেদার সাথে কথা কাটাকাটি'র এক পর্যায় গোন্ডগোল বাধে সেই গোন্ডগোল ঠেকাতে সেখানে উপস্থিত দাউদ মোড়লের ছেলে জনি আহম্মেদ ছুটে আসলে উল্লিখিত ঐ ৪ জন আসামী তাদের হাতে থাকা গাছি দা দিয়ে জনি আহম্মেদ এর উপর আক্রমন চালায়। এলোপাতাড়ি চালানো দায়ের কোপ গিয়ে লাগে জনি'র চোখের উপর,এতে সে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে আসামী গন পালিয়ে যায়। ঘটনা স্থলে জড়ো হওয়া লোকজন জনি আহম্মেদ কে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতে ভতি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, আহত জনির বাবা বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন৷ ঘটনার সাথে জড়িত চারজন আসামির মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন পলাতক বাকি দুই জন আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

নওগাঁয় নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি (১৫) নামের এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে জানালার সাথে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ। জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমান মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ৪মাস পূর্বে তার বিয়ে হয় ওয়াহেদের সঙ্গে। এরপর থেকে যৌতুকসহ নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষে এই ঘটনাটি ঘটেছে। জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবী তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে টাঙিয়ে রাখা হয়েছে। মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন, নিহতের শয়নকক্ষের জানালার সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামী ওয়াহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত বিষয়টি জানা যাবে যে এটি হত্যা না আত্মহত্যা।

নওগাঁর বদলগাছীতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক


আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে ষাট বোতল ফেন্সিডিল সহ আকাশ (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর রাতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী থানাধীন চাকরাইল এলাকা হতে পত্নীতলার গগনপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আখতারুজ্জামান আকাশ কে ৬০ (ষাট) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ফেন্সিডিল ও বহনকৃত একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল সহ আটক করা হয়।

এবিষয়ে ডিবি ওসি কেএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত আকাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।#

আবারো শার্শা থানা পুলিশের হাত থেকে হ্যান্ডক্যাপসহ মাদক ব্যবসায়ী পলাতক


    
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার গোগা আমলার মাঝের পাড়া রফিকুলের বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকেগতকাল (০৭ সেপ্টেম্বর) সোমবার রাত ৮ টার দিকে মাদকচক্রের চালানের খবর পেয়ে শার্শা থানার এএসআই রবিউল সঙ্গীয় ফোর্স বাদে সোর্স নিয়ে মাদকের চালানটি আটক করার অভিযান চালান তিনি।

এসময় ১০০ বোতল ফেন্সিডিল,কালো রঙের পালসার যার নং(যশোর ল ১৩:৩৭৮৯)ও একটি বাইসাইকেলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ীদের আটকের পর হ্যান্ডক্যাপ পড়িয়ে এএসআই রবিউল ও সোর্স মাদক গণনা করতে ব্যস্ত হয়ে গেলে সুযোগ বুঝে হ্যান্ডক্যাপসহ ঐ তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত(১৫ঘন্টা) হ্যান্ডক্যাপসহ আসামিদ্বয়কে উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগেও শার্শা থানার অন্তর্গত পুলিশের হাত থেকে আসামি পলায়নের অভিযোগ পাওয়া যায়।
গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার ছোট নিজামপুর গ্রামে মাদকের অভিযান পরিচালনা করতে গিয়ে দুই মাদক ব্যবসায়ী হ্যান্ডক্যাপসহ পালিয়ে যায় ও এক পুলিশ কর্মকর্তার গুলিসহ অস্ত্র পথের মধ্যে হারিয়ে যায়। পরে স্থানীয় গ্রামবাসিরা সহযোগিতা করে প্রায় পৌণে ১ ঘন্টা পরে ঐ দু’মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। এদিকে অনেক খোঁজাখুঁজির পর ঐ হারিয়ে যাওয়া গুলিসহ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গত ১৪ জুলাই সকাল দশটায় বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দের এএসআই আকবারের হাত থেকে মাদক ব্যবসায়ী হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছিলো।

এহেন ঘটনা বার বার ঘটছে কেন ও আসামিসহ হ্যান্ডক্যাপ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে,শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম বলেন,হ্যান্ডক্যাপসহ আসামি উদ্ধারের কাজ অব্যাহত আছে,আমি স্পটে আছি। একটু পরে ফোন দেন বলে ফোন কেটে দেয়।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
    



নওগাঁয় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


সালমান ফার্সী (সজল), নওগঁ : নওগাঁর রাণীনগরের রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ (০৮ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলস্টেশনের আশেপাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ৪৫০টি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী  ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তারিকুর রহমান, রাণীনগর রেলওয়ে স্টেশনের মাস্টার আতাউর রহমান প্রমুখ। এসময় স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে রেলওয়ের জায়গা ও পুকুর দখল করে স্থায়ী ভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget