Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ

ঝালকাঠি প্রতিনিধি:  বরিশালে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক রাকিবের পাশে  ঝালকাঠির সাংবাদিক নেতৃবৃন্দ। বুধবার রাতে ঝালকাঠি জেলা বিএমএসএফ'র সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু ও সাংবাদিক নেতা নজরুল ইসলাম বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশ সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত মঙ্গলবার রাতে পেশাগত দায়িত্ব পালনকালে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনার পর পরই বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি ও ঝালকাঠি নেতারা উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি তোলেন। উল্লেখ্য এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএমএসএফ ও শুশীল সমাজ কে নিয়ে হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ মানব বন্ধন কর্মসূচী ঘোষণা করা হবে।

 

রাজশাহীতে হঠাৎ পুকুরে গ্যাস এক রাতে মাছচাষীদের কোটি টাকার ক্ষতি

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা(রাজশাহী) :   রাজশাহীর বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়ার কারনে পুকুর জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় মাছ মরে মৎসচাষীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, হঠাৎ করে মাছ মরার কারণে মৎস্যচাষীরা বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে তারা মাছ ধরে এনে বিভিন্ন উপজেলার হাটে বাজারে কম দামে বিক্রি করছে।

বাগমারা উপজেলা মৎস্য অফিস জানায়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে পুকুর জলাশয়ে বৃষ্টির পানি পড়ে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মাছ মরে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোয়ালকান্দি, চেউখালী, বালানগর, গোপালপুর, মোহনগঞ্জ, ঝিকরাসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পুকুর, জলাশয় গুলোতে মাছ মরার দৃশ্য দেখা গেছে। হাটে-বাজারে গিয়েও একই চিত্র চোখে পড়ে। শত শত মৎস চাষিরা বাজারে মরা মাছ নিয়ে ভিড় জমায়। এলাকার লোকজন মাছের আড়ৎ গুলোতে ভিড় জমায়।

বুধবার (২আগষ্ট) সকালে উপজেলার মাদারীগঞ্জ, ভবানীগঞ্জ, হাটগাঙ্গোপাড়া, তাহেরপুরসহ বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। ৩ থেকে ৪ কেজি ওজনের রুই, কাতলা ও সিলভার মাছ গুলো ৪০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করতে দেখা গেছে। কেউ কেউ আবার মাছ মরার কারণে না কিনেই বাড়িতে ফিরে গেছে।

বালানগর গ্রামের মৎসচাষী আব্দুল মতিন জানান, সকালে জানতে পারেন তার পুকুরের মরা মাছ ভাসছে। বিষয়টি জেনে পুকুরে গেলে ততক্ষণে অনেক মাছ মরে ভেসে ধারে লাগে। পরে মাছ গুলো কিছু অংশ তুলে বাজারে নেয় বাকি মাছ পুকুরে পচে গেছে।

একই ভাবে উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল হোসেন জানান, তার পুকুরের অর্ধেকের বেশে মাছ মরে গেছে। বাকি কিছু মাছ পকুরে রয়েছে। এতে করে তার প্রায় ৩ লক্ষাধিক ক্ষতি হয়েছে।

এদিকে স্বরজমিনে মাদারীগঞ্জ ও ভবানীগঞ্জ মাছ আড়তে গেলে অগণিত মরা মাছের দৃশ্য চোখে পড়ে। ক্রেতাদের মধ্যে কেউ কেউ দাম কম পেয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করছে বলে জানা গেছে। তিন থেকে চার কেজি ওজনের বড় বড় রুই, কাতলা, সিলভার ও ব্রিগেট মাছ গুলোর দাম খুবই কম দেখা গেছে। মাছের দাম কম হওয়ায় এলাকার লোকজনকে মাছ কেনার জন্য মাছ বাজারে ভিড় জমাতে দেখা যায়। মাছ চাষীরা মাছ মরার কারন জানতে না পেরে উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে এলাকার একাধিক মাছ চাষীরা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, দুর্যোগ পরবর্তি সময়ে পুকুর গুলোতে অক্সিজেনের সল্পতা দেখা দেয়। পুকুরে অতিরিক্ত মাছ থাকলে ওই সকল পুকুর গুলোর মাছ মরার সম্ভাবনা বেশী। তবে যাদের পুকুরে পরিমিত মাছ আছে তাদের ক্ষতি কম হবে। দুর্যোগ দেখা দিলে পুকুরে বেশী পরিমান মাছ থাকলে সে গুলো মেরে কমিয়ে দিলে ওই সকল পুকুরে মাছ মরার সম্ভাবনা থাকে না বলে তিনি জানিয়েছেন।

 

রাজশাহীয় ভুয়া সনদে ১০ বছর ধরে শিক্ষকতা!



ফেরদৌস সিদ্দিকী, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে মোবাসসেরা খাতুন নামের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া নিবন্ধন সনদে ১০ বছর ধরে চাকরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোবাসসেরা খাতুন গোদাগাড়ী উপজেলার রিসিকুল ইউনিয়নের সৈয়দপুর শহীদ মঞ্জু উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষিকা। ২০১১ সাল থেকে কর্মরত তিনি। তার ইনডেক্স নং ১০৮৪৩৩। শুরু থেকেই এমপিওভুক্ত শিক্ষক হিসেবে নিচ্ছেন যাবতীয় সুযোগ সুবিধা।

মোবাসসেরা খাতুনের বিরুদ্ধে বেসরকারি শিক্ষক নিবন্ধন নম্বর ও প্রত্যয়ন জালিয়াতি করে অবৈধভাবে নিয়োগের অভিযোগ এসেছে শিক্ষা দফতরে। গত ১ আগস্ট লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতাও পেয়েছে জেলা শিক্ষা দফতর।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন। তিনি জানান, যেহেতু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল দফতরের ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কোনো প্রকার রেকর্ড এখানে নেই (ঢাকায় রেকর্ড রয়েছে) সেহেতু প্রকৃত নিয়োগপ্রাপ্ত প্রার্থীর রোল নম্বর আমাদের অনলাইন ডেটাবেজের সার্ভার থেকে যাচাইপূর্বক জালিয়াতির সত্যতা পাওয়া গেছে।

অভিযোগ সম্পর্কে তিনি আরও জানান, এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নিয়োগকালে ওই শিক্ষিকার দাখিলকৃত নথিতে দেখা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বরে তিনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেন। তার রোল নম্বর ২১১৬০৭৭৯। ৪৬ দশমিক ৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। কিন্তু যাচাইয়ে ধরা পড়ে ওই সনদধারী আদতেই মোবাসসেরা খাতুন নন। সেটি রোজি খাতুনের। সনদ জালিয়াতি করে মোবাসসেরা খাতুন নিয়োগ নিয়েছেন। তার এই কাণ্ডে বিদ্যালয় পরিচালনা কমিটির যোগসাজস রয়েছে। রহস্যজনক কারণে অডিটেও আপত্তি ওঠেনি।


নিয়োগকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ অবসরে যাওয়ার পর তরিকুল ইসলাম বিদ্যালয়টির প্রধান শিক্ষক হন। তিনি জালিয়াতির বিয়ষটি জানতে পেরে ওই শিক্ষককে জিম্মি করেন। প্রতি মাসে তার বেতন থেকে একটি অংশ নিজের পকেটে নেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে তৎকালীন প্রধান শিক্ষক খোশ মোহাম্মদ বলেন, ওই নিয়োগে তার কোনো হাত ছিল না। সব দায়দায়িত্ব নিয়োগ কমিটিরই। সম্প্রতি তিনি জালিয়াতির বিষয়টি শুনেছেন। আগে টেরই পাননি এত বড় জালিয়াতি।

তবে অভিযোগ বিষয়ে কথা বলতে রাজি হননি মোবাসসেরা খাতুন।

জানতে চাইলে বর্তমান প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়ে যোগদান করেছেন ২০১৩ সালে। কিন্তু মোবাসসেরা খাতুন নিয়োগ পেয়েছেন তারও দুই বছর আগে। কাজেই বিষয়টি তার জানার কথা নয়।

তিনি যোগ করেন, ২০১৮ সালের অডিটেও ওই শিক্ষকের জালিয়াতির বিষয়টি ধরা পড়েনি। এ সময় ওই শিক্ষিকাকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে আঞ্চলিক শিক্ষা দফতরের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী জানান, একটি অভিযোগের প্রেক্ষিতে নিবন্ধন সনদ জালিয়াতির বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের জন্য জেলা শিক্ষা অফিসারকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। পরিপূর্ণ সত্যতা মিললে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন জামাই


প্রতিনিধি বগুড়া : বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জামাই আবু সাঈদ (৩০)। এ ঘটনায় অপহৃত শ্বশুর আব্দুল গাফফারকে (৬০) উদ্ধার এবং জামাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম দীঘিরপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে অপহৃত আব্দুল গাফফারের জামাই আবু সাঈদ (৩০), একই উপজেলার চকজগৎপুর এলাকার মৃত কমের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩৮) ও জাঙ্গালপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. হৃদয় প্রাং (২২)।

জানা গেছে, বগুড়া সদরের বুজরুক বাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল গাফফার স্থানীয় বায়তুল রহিম জামে মসজিদের মুয়াজ্জিন। গত সোমবার (৩১ আগস্ট) রাতে তিনি মসজিদে ঘুমিয়েছিলেন। রাত ১০টার দিকে তার জামাই আবু সাঈদের নেতৃত্বে কয়েকজন তাকে মসজিদ থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার ছেলে আলালের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়। বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশের পরামর্শে আলাল অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন।

অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে বগুড়া সদরের চন্ডিহারা বন্দর এলাকায় যেতে বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে মুক্তিপণের টাকা নিয়ে চন্ডিহারা বন্দরে যায় অপহৃতের ছেলেসহ পুলিশ। আলাল অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত আব্দুল গাফফারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃতের ছেলে আলাল বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ চারজনের নামে মামলা করেছেন।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, অপহৃত মসজিদের মোয়াজিন আব্দুল গাফফারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃতের জামাইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় র‌্যাবের অভিযান বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২


মোঃ রাসেল ইসলাম,বেনাপোল : শার্শার বাগআঁচড়া এলাকায় বুধবার সকালে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ২৭৫২০০পিস ভারতীয়  পেরাকটিন সাইপরো হেপটেডিন ট্যাবলেট সহ মোঃ জাহিদুল আলী(৩১)ও আঃ আজিজ(৩৮)নামে দুই চোরাচালানীকে গ্রেফতার করেছে।

যশোর র‌্যাব ৬,সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন(এক্স)বিএন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা সাকিনস্থ মাকলা চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ ১। মোঃ জাহিদুল আলী, পিতা মোঃ আনছার আলী, ২। মোঃ আব্দুল আজিজ, পিতা মৃত আবুল হোসেন, উভয় সাং-শিবনাথপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মুজিববর্ষে নিজ উদ্যোগে হাজারো গাছ লাগিয়েছেন অধ্যক্ষ আরিফ


নওগাঁ  :  করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেনতা সৃষ্টি, লিফলেট বিতরন, মাক্স বিতরন ও জীবানুনাশক ছিটানোসহ সকল জনসাধারনের পাশে রয়েছেন একজন সফল মানুষ। শুধু তাই নয় মুজিববর্ষে দলের প্রত্যেককে তিনটি করে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরের রাইগাঁ ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছেন তিনি। এছাড়া ওই মানুষটি দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন দল মত নির্বেশেষে সকল জনসাধানের জন্য। শুধু দিনে নয় রাতের অন্ধকারেও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রান সামগ্রী বিতরন করছেন। সফল ওই মানুষটি হলেন রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান।
জানা যায়, আরিফুর রহমান রাইগাঁ ইউনিয়নের বহুতি কবরস্থান, বহুতি জামে মসজিদ, শহরাই কবরস্থান, রাইগাঁ পূর্বপাড়া কবরস্থান, কানচকুড়ি মন্দির, কৃষœপুর, দাউল রাস্তা, মহেশপুর, হরিপুর জামে মসজিদ, হরিপুর, মহেশপুর, নৈখট্টি রাস্তা, সিলিমপুর শ্বশ্মান, ভবানীনগর জামে মসজিদ, বিরমগ্রাম জামে মসজিদ, দুজাটিয়া মসজিদ, বিরমগ্রাম মন্দির, বোয়লমারি মসজিদ, বোয়ালমারি মন্দির, বিড়মগ্রাম-খলিসাকুড়ি-বোয়ালমাড়ি রাস্তা, বিড়মগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ করেছেন। এ সময় তাকে সার্বিকভাবে সহযোগীতা করেন রাইগাঁ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেফজুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, সাদেক হোসেন, যুবলীগ নেতা আবু হাসান, মোনায়েম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অধ্যক্ষ আরিফুর রহমান বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে চলতি আগষ্ট মাসের ১১ তারিখ থেকে রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিজ উদ্যোগে গ্রহন করেছি। সমাজে তিনি সব সময় ভালো কাজ করে থাকেন। আর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। গাছ সকলের বন্ধু। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত ভাবে ইতোমধ্যে সাড়ে ৪ হাজার গাছ রোপন করেছেন। তিনি এ ধারা অব্যাহত রাখবেন। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget